তোমার উপমা
লেখক: আল-মামুন রেজা
তুমি সোনালী রোদের হাসি মাখা-
উড়ন্ত মেঘের ভেলা,
তুমি ফাগুনের আভাসে ফুলের সুবাষে
পড়ন্ত বিকেল বেলা।
তুমি বৃষ্টির দিনে ক্ষিপ্ত নদীতে
ভেসে আসা অচিন তরী,
তুমি দমকা হাওয়ায় উড়ে বেড়ানো
সুতো কাটা সেই ঘুড়ি।
তুমি পথের বাঁকে ফুটে থাকা
সাদা শরৎ এর কাশফুল,
তুমি স্রোতধারা নদীতে ফুটন্ত পদ্ম
প্রেমও নদীর দু-কুল।
তুমি সকাল বেলা ফসলের খেতে
ঝড়ে পড়া শিশির বিন্দু,
তুমি আপনের চেয়েও হতে পার আপন
প্রেমের এক মহাসিন্ধু।
তুমি পূর্নিমা রাতে চেয়ে থাকা এক
পূর্ণ চাঁদের আলো।
এসবের উপমা হবে তুমি তবে,
যদি বাসতে পার ভালো।
প্রকাশিত কাব্যগ্রন্থ : কাঠগোলাপের প্রেম।
২১ শে বইমেলা ২০২৬ উপলক্ষে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।