[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

তুমি মানে অন্যরকম

৩৩৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

তুমি মানে..!

লেখক: আল-মামুন রেজা 


কবিতার চেয়েও সুন্দর তুমি
ফুলের চেয়েও মায়াবী তোমার রুপ
কথার মাঝেও তোমাতে বিভোর
তোমাকে ভেবেই থাকি যেন নিশ্চুপ।

শূন্যের মতো অনন্ত তুমি
জীবনে বয়ে চলা সব ছন্দ।
তুমি অনুভূতি জুড়ে সুখের ছায়া
ভালো লাগে সবই নেইতো দ্বিধা দ্বন্দ্ব।

তুমি সকালের স্নিগ্ধ তরুতে
জমে থাকা শিশির বিন্দু।
আকাশের মতো প্রাণময় তুমি-
অনুভবে যেন সুখের এক মহা সিন্ধু।

তুমি সুঘ্রাণ,মন মাতানো সুবাস
তুমি দিন কিবা রাত্রি।
গন্তব্যহীন পথিক হয়ে আমি
তোমার শহরে থেমে যাওয়া এক যাত্রী


তারিখ:১২/১২/২৫

image

আমি আল-মামুন রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 310 টি লেখা ও 28 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6345। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: #enolej_idea #নিজস্ব আইডিয়া।
eID: 2039
প্রকাশিত17 ডিসেম্বর 2025 ♛ (6,345 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত17 ডিসেম্বর 2025 ♛

1 প্রতিক্রিয়া

০
ভালোবাসার মানুষ টি সবসময় সবার থেকে আলাদা ও খুব স্পেশাল হয়। কবিতাটি খুব ছোট কিন্তু মনের কথা গুলো অসাধারন ভাবে তুলে ধরেছেন। পরে ভালো লাগলো
17 ডিসেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (6,408 পয়েন্ট)  
০
অসংখ্য ধন্যবাদ

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 48 আমি সুতোকাটা ঘুড়ি

অনুভূতি গুলো কে বন্দি রেখে আমি মুক্ত হয়ে ঘুরি। আমার বলতে যা ছিল আজ হয়ে গেছে সব চুরি। আমি সুতো কাটা এক ঘুড়ি গন্তব্যহীন পাখির মতো আকাশ পানে উড়ি। নেইতো কেহ রাখবে বেঁধে ধরবে সুতোর দড়ি। আমি সুতোকাটা ঘুড়ি আল-মামুন রেজা

০ ০ ২৩৮ ১ মিনিটের পড়া

পর্ব 15 তুমি মানে---!

তুমি ফুল, তুমি চাঁদ,তুমি শরতের সাদা মেঘ- তুমি এ হৃদয়ে জমে থাকা শতবর্ষের সহস্র আবেগ। __আল-মামুন রেজা

০ ০ ৪০৩ ১ মিনিটের পড়া

পর্ব 69 আমি খুব করে কিছু চাইনি

আমি খুব করে কিছু চাইনি শুধু চেয়েছি কেউ একজন আমাকে গুরুত্ব দিক আর পুরো পৃথিবী কে অবজ্ঞা করে শুধু আমাকেই বেছে নিক। _আল-মামুন রেজা

০ ০ ৩০৪ ১ মিনিটের পড়া

পর্ব 17 একটু আমি

কবিতা: একটু আমি লেখক: আল-মামুন রেজা। একটু আমি আমার মত, একটু আমি ভুল একটু আমি উপেক্ষিত, একটু চক্ষুশূল! একটু আমি স্পষ্টকথন, একটু অর্থহীন! একটু আমি আদর যতন, একটু প্রেমে দীন! একটু আমি আত্মগ্লানি, একটু আমি ক্ষোভ! একটু আমি…

০ ০ ২৯৫ ১ মিনিটের পড়া
...