[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

জেগে উঠলো সুরের ইচ্ছা

৪৩২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

এই মন ছিল শুষ্কতা,

ঝিরি ঝিরি যেন বনলতা,
জানালো খুশির বার্তা,
তুমি এলে হঠাৎ একদিন,
আলো ঝরলো যত নদীর কিনারায়। 

তুমি আসো নিঃশব্দে,মেঘ হয়ে বৃষ্টি দাও,
ভিজে যায় হৃদয় খানি,ভালোবাসা বয়ে নাও। 
আঁধারে রং মেখে দিলে রোদ্দুরের কল্পনা,
তোমায় পেয়ে বুঝেছি প্রেম মানে ব্যাকরণহীন ভাষা। 

ফেলে আসা দিন গুলোর ছায়া ছিল ঘিরে,
তোমার স্পর্শে সেসব হারায় নরম নীড়ে। 
ভাঙ্গা স্বপ্ন গুলো আবার গাঁথছি রঙিন মালায়,
তুমি বলে দিতে পারো কেমন করে এ মন গায়?

তুমি এলে হৃদয়ে শীতল হাওয়ার মতো,
দুঃখ গুলো গলে যায় সময়ের স্পর্শ পেয়ে যত। 
তোমায় নিয়ে লেখা হোক জীবনের প্রতিটি পৃষ্ঠা,
তুমি ছুয়ে দিলে মন জেগে উঠলো সুরের ইচ্ছা।

এই মন এখন ফুলের মত,
রঙ্গে রঙ্গে ভরে ওঠে প্রতিদিন, প্রতিনিয়ত। 
তুমি আছো বলেই বাঁচি,
ভালোবাসা হোক চিরন্তন, অনন্তে গাঁথা আছি। image
আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 68 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6408। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 1047
প্রকাশিত18 সেপ্টেম্বর 2025 ♛ (6,408 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

1 প্রতিক্রিয়া

০
 
যথার্থ পরামর্শ
কবিতার ভেতরে যে আবেগ, তা কেবল পড়া যায় না—মনে গেঁথে যায়। খুব সুন্দরভাবে হৃদয়ের অনুভূতিগুলো ধরেছেন।
18 সেপ্টেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন (58 পয়েন্ট)  
18 সেপ্টেম্বর 2025 নির্বাচিত করেছেন ♛
০
কথা গুলো শুনে ভালো লাগলো।  আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
০
আপনাকেও অনেক ধন্যবাদ।
আশা করছি, এভাবেই লেখক-পাঠকের মিলনমেলায় উদ্যমী পরিবেশ সৃষ্টি হবে এখানে।
আপনার লেখালেখির এই যাত্রা শুভ হোক।
০
জাযাকাল্লাহু খায়রান

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

ইচ্ছা

ইচ্ছা কত ইচ্ছা জমে থাকে মনের গোপন ঘরে, কিছু ইচ্ছা ডানা মেলে আকাশ ছুঁতে চায় ভোরে। কিছু ইচ্ছা বৃষ্টির মতো নেমে আসে চোখে, কিছু ইচ্ছা চুপটি করে হারিয়ে যায় শোকে। তবুও মানুষ স্বপ্ন দেখে, নতুন দিনের আশায়— হয়তো কোনো এক…

০ ০ ৫৭ ১ মিনিটের পড়া

তাহার মাঝে আবদ্ধ

আমি হারিয়েছি তাহার কথার বচনে, আমি হারিয়েছি তাহার চোখের চাহনে। আমি মাতাল হয়েছি তাহার খোলা চুলের খুশবুতে, আমি মাতাল হয়েছি তাহার রূপ-লাবণ্যে। সর্বদুনিয়া বদ্ধ করতে না পারা আমায়, সে তার মাঝে আবদ্ধ করে দিলো। লেখকঃ নাহিদুর…

১ ০ ১০ ১ মিনিটের পড়া

পর্ব 52 আবেগ তোমার সস্তা নয়

আবেগ তোমার সস্তা নয় যতন করে রাখবে - প্রত্যাশা যত কম করবে ততই ভালো থাকবে। আবেগগুলো খরচ করে অতীত জমায় স্মৃতি সবটা ভালো সূচনাতেই উপসংহারে ইতি। আল-মামুন রেজা 2026-11-2২

০ ০ ১৫ ১ মিনিটের পড়া

দেয়ালবন্দী অগ্নুৎপাত

দেয়ালবন্দী অগ্নুৎপাত চার দেয়ালের মাঝে কিছু গল্প ধুলো মেখে পড়ে থাকে, অন্ধকার কোণগুলো কেবল দীর্ঘশ্বাসের নকশা আঁকে। জানালা দিয়ে যখন দেখি এক চিলতে বৃষ্টির আনাগোনা, মনে পড়ে যায়— কতকাল আকাশ ছুঁয়ে ভেজা হয়নি এক কণা। সেই যে…

০ ০ ১১ ২ মিনিটের পড়া

মুক্তমনা মন

থাকছে না মন মনের মাঝে, উড়ে বেড়াচ্ছে জগৎভিড়ে— আটকাবে কে এখন তারে? সে যে উড়ছে মুক্ত মনে। আকাশটা যে ভীষণ ভারী, মেঘ ঘুরছে সারি সারি; বাতাস আমায় উড়িয়ে নিচ্ছে, প্রিয় শহর আল-আকসাতে। থাকছি না আর এই জগতে, সাড়া পেলে যাব চলে; যেতে…

০ ০ ১২ ১ মিনিটের পড়া
...