এই মন ছিল শুষ্কতা,
ঝিরি ঝিরি যেন বনলতা,
জানালো খুশির বার্তা,
তুমি এলে হঠাৎ একদিন,
আলো ঝরলো যত নদীর কিনারায়।
তুমি আসো নিঃশব্দে,মেঘ হয়ে বৃষ্টি দাও,
ভিজে যায় হৃদয় খানি,ভালোবাসা বয়ে নাও।
আঁধারে রং মেখে দিলে রোদ্দুরের কল্পনা,
তোমায় পেয়ে বুঝেছি প্রেম মানে ব্যাকরণহীন ভাষা।
ফেলে আসা দিন গুলোর ছায়া ছিল ঘিরে,
তোমার স্পর্শে সেসব হারায় নরম নীড়ে।
ভাঙ্গা স্বপ্ন গুলো আবার গাঁথছি রঙিন মালায়,
তুমি বলে দিতে পারো কেমন করে এ মন গায়?
তুমি এলে হৃদয়ে শীতল হাওয়ার মতো,
দুঃখ গুলো গলে যায় সময়ের স্পর্শ পেয়ে যত।
তোমায় নিয়ে লেখা হোক জীবনের প্রতিটি পৃষ্ঠা,
তুমি ছুয়ে দিলে মন জেগে উঠলো সুরের ইচ্ছা।
এই মন এখন ফুলের মত,
রঙ্গে রঙ্গে ভরে ওঠে প্রতিদিন, প্রতিনিয়ত।
তুমি আছো বলেই বাঁচি,
ভালোবাসা হোক চিরন্তন, অনন্তে গাঁথা আছি।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।