[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

বাবা কত দিন তোমায় দেখি না

১০৯ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
বাবা সকালে তোমার দোকানে যাওয়ার সময় হতো, আর ঠিক তখনই আমার কোচিংয়ে যাওয়ার সময়। তুমি রিকশা নিয়ে আমাকে কোচিংয়ে নামিয়ে দিতে। ভোরের নরম আলোয় তোমার মুখটা এখনো চোখে ভাসে, আর মনে হয় তুমি তখনো পাশে আছো।

তুমি এমন একজন মানুষ ছিলে বাবা, যাকে শুধু বাড়িতে পাওয়া যেত না, পাওয়া যেত প্রতিটা মুহূর্তে। লাঞ্চের সময় তুমি আমার স্কুলে এসে টিফিন দিয়ে যেতে, তারপর আবার নিজের কাজে ফিরে যেতে। আমি তখন বুঝতাম না, একজন বাবা কতটা ক্লান্ত শরীর নিয়েও সন্তানের জন্য সময় বের করে। প্রতিটা পরিস্থিতিতে তোমাকে কাছে পেতাম বাবা। কখনো ভয় লাগলে, কখনো খুশির খবর থাকলে, কখনো শুধু চুপচাপ বসে থাকলেও তুমি ছিলে পাশে। তুমি ছিলে আমার অভ্যাস, আমার নিরাপত্তা, আমার পুরো পৃথিবী। কিন্তু আজ বাবা, কত দিন তোমায় দেখি না। কত রাত কেটে যায় তোমার মুখ না দেখে। মাস যায়, বছর যায়, তবুও তোমার দেখা আর মেলে না। এই শূন্যতা যে কত ভারী, সেটা শুধু আমি জানি। ঈদ আসলে আগে কত আনন্দ হতো বাবা। ঈদের নামাজ পড়তে যেতাম তোমার হাত ধরে, তারপর দাদা-দাদির কবর জিয়ারত করতে যেতাম। তোমার পাশে হাঁটাটা ছিল আমার জীবনের সবচেয়ে নিরাপদ অনুভূতি।

আর এখন ঈদ আসে আমি দাদা-দাদির কবর নয়, তোমার কবর জিয়ারত করতে যাই বাবা। ঈদের আনন্দ এখন আর আগের মতো নেই, শুধু ভেতরে জমে থাকা কষ্টটা আরও গভীর হয়। তবুও বাবা, আমি শুধু ঈদে নয় প্রতিটা মুহূর্তে তোমাকে দোয়ার মধ্যে রাখি। তুমি যেখানে আছো, সেখানেই যেন ভালো থাকো, শান্তিতে থাকো।

বাবা, তুমি জানো কি?

মসজিদে বা আশেপাশে যখন কোনো বাবা আর তার ছোট ছেলেকে একসাথে দেখি, তখন আমার পুরো শৈশবটা চোখের সামনে ভেসে ওঠে। কারণ আমিও একসময় ঠিক এমনই ছিলাম। তোমার হাত ধরে মসজিদে যেতাম, ঈদের সালাত আদায় করতাম, আর জীবনের ছোট ছোট ভ্রমণে তোমাকে সঙ্গী হিসেবে পেতাম। তুমি ছিলে আমার প্রতিটা পথচলার সঙ্গী, বাবা। আজ তুমি নেই, কিন্তু তোমার শেখানো ভালোবাসা, তোমার দেওয়া স্মৃতি সবকিছু আমার ভেতরে এখনো জীবন্ত। বাবা, তুমি যেখানে আছো, ভালো থেকো। আমি এখনো প্রতিদিন তোমাকেই খুঁজি দোয়ার ভেতরে, স্মৃতির ভেতরে, আর এই নীরব পৃথিবীর ভেতরে।
আমি মাহাতাব হোসেন অপল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 17 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 385। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
eID: 4029
প্রকাশিত06 জুন (385 পয়েন্ট)
বিভাগসাধারণ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

বাবা দিবসে বাবাকে হারানোর দিন

২০ জুন ২০২১ সাল বাবা দিবসে বাবাকে হারানোর দিন! ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল বাবা দিবস। তবে সত্যি বলতে, আমার কাছে বাবা দিবস বলে আলাদা কোনো দিন নেই। একজন সন্তানের কাছে বছরের প্রতিটি দিনই বাবা দিবস। ভালোবাসার মানুষকে…

০ ০ ৭২ ৪ মিনিটের পড়া

মৃত্যুর পর যদি দেখি আমাদের নিজ ধর্ম সত্য না তখন আমাদের কি হবে?

মৃত্যুর পর পরকালে যদি যেয়ে দেখি ইসলাম সত্য না হয়ে অন্য কোনো ধর্ম সত্য তখন আমাদের কি হবে? আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ প্রথম কথা ইসলাম কখনো ভুল হবে না আপনি এটা নিশ্চিত থাকুন। ইসলাম, নবীর নবুয়ত ও কোরআন এগুলো সত্য হওয়ার…

০ ০ ১৫৮ ৬ মিনিটের পড়া

পর্ব 5 ভালোবাসি তোমায় বাবা

বাবা লেখক: আল-মামুন রেজা বাবা মানে অসীম আকাশ মাথার উপর ঠাঁই, বাবা মানে চরম আদর যার তুলনা নাই। বাবা মানে আধো কথা হাঁটি হাঁটি পায়, বাবা মানে চরম সাহস সন্তানকে দিয়ে যায়। বাবা মানে সারা জীবন বুকে আগলে রাখা, বাবা মানে বিপদে…

০ ০ ৪০১ ১ মিনিটের পড়া

পর্ব 5 পর্ব ৫ — আমরা তাদের দেখি, কিন্তু দেখি না

ফুটপাতের শৈশব পর্ব ৫ — আমরা তাদের দেখি, কিন্তু দেখি না মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | ১৮ আগস্ট ২০২৬ প্রতিদিন তাদের পাশ দিয়ে যাই। দেখি। তারপর চলে যাই। রাস্তার মোড়ে, বাসস্ট্যান্ডে, ট্রাফিক সিগন্যালে, বাজারের ভিড়ে…

০ ০ ৬১ ৫ মিনিটের পড়া

পর্ব 9 রোজ দেখি বলেই তো শেষ হয় না রে। তুই আসলে একটা নেশার মতো। যত দেখি, তত মনে হয় আরও কিছুটা দেখা বাকি রয়ে গেছে।

#তুমি_অনিবার্য পর্ব : ০৯ লেখিকা: ইসরাত জাহান কৃষ্ণনগরের আকাশ আজ এক বিষণ্ণ ধূসর চাদরে ঢাকা। সকাল থেকেই মেঘের আনাগোনা, তবে বৃষ্টি নামেনি। বাতাসের আর্দ্রতা রায়বাড়ির পুরনো দেওয়ালে যেন এক অদ্ভুত সেঁতসেঁতে বিষাদ লেপে দিয়েছে।…

০ ০ ১৪৪ ৯ মিনিটের পড়া
...