[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

সেই রাত, আমি আর বাবা

১৯৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

সেই রাত, আমি আর বাবা

রাত তখন খুব গভীর। এমন এক রাত, যখন শহর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, আর কুকুরের ডাকও দূরে কোথাও হারিয়ে যায়! রাস্তার বাতিগুলো নিভু নিভু আলো দিচ্ছিল, আর সেই আলোয় দাঁড়িয়ে ছিল একটা লাশবাহী গাড়ি।

গাড়িটার ভেতরে আমার বাবা। যিনি আমাকে প্রথম স্কুলে নিয়ে গিয়েছিলেন, যিনি আমার কপালে হাত রেখে বলতেন ভয় পাস না, আমি আছি। আজ তিনি চুপচাপ শুয়ে আছেন, একদম নিঃশব্দ। সবাই ঘুমাচ্ছে। বাড়ির মানুষ ক্লান্ত, চোখের পানি শুকিয়ে গেছে, কথা বলার শক্তিও নেই। আর আমি?

আমি দাঁড়িয়ে আছি গাড়িটার সামনে, পাহারাদার হয়ে। কারণ বাবাকে একা রাখা যায় না।

জীবনে কত রাত তিনি আমার পাশে বসে ছিলেন জ্বরের সময়, ভয়ের সময়, পরীক্ষার আগের রাতে। আজ আমি বসেছি তাঁর সামনে।

হাওয়াটা খুব ঠান্ডা। গা হাত পা জমে আসে। তবু নড়ি না। গাড়ির কাচে তাকালে নিজের মুখ দেখি লাল চোখ, শুকনো ঠোঁট, আর ভেতরে ভেতরে ভেঙে পড়া একটা ছেলে। আমি জানি, বাবা কিছু শুনবেন না। তবু ফিসফিস করে বলি। বাবা…আমি আছি। আপনি ভয় পাবেন না। আপনাকে একা রেখে যাব না। রাস্তায় মাঝে মাঝে গাড়ি যায়, কেউ জানে না, এই লাশবাহী গাড়ির সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে পাহারা দিতে। আমার মনে পড়ে, এই রাস্তায় একদিন বাবার সাথে হাঁটছিলাম। তিনি বলেছিলেন, এই রাস্তা দিয়ে একদিন তুই অফিসে যাবি। আজ আমি এই রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু তাঁর হাত নেই আমার কাঁধে। রাত যত বাড়ে, শব্দ তত কমে। শুধু আমার বুকের ভেতর একটা শব্দ বাড়তে থাকে! চুপচাপ শুয়ে, আমার দিকে তাকিয়ে। আমি তখন শক্ত হই, নিজেকে বলি তুমি থামতে পারো না। তোমাকে চলতেই হবে। কিন্তু বুকের ভেতরে একটা ছেলে এখনো দাঁড়িয়ে আছে সেই রাতের মতো, লাশবাহী গাড়ির সামনে, আর পাহারা দিচ্ছে তার প্রিয় মানুষটাকে।

কারণ বাবা চলে গেছেন, কিন্তু সেই রাতটা এখনো আমার সাথে রাস্তায় হাঁটে।



আমি মাহাতাব হোসেন অপল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 17 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 385। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
eID: 3826
প্রকাশিত02 মে (385 পয়েন্ট)
বিভাগসাধারণ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

📚 বইয়ের খসড়া সেই আমি

সেই আমি— যে একদিন আকাশ দেখে মেঘের ভাঁজে স্বপ্ন আঁকত, এক মুঠো রোদ্দুর পেলেই দুই হাতে সুখটা রাখত। সেই আমি— যে অল্পতেই হাসত খুব, অল্পতেই হতো অভিমান, একটু ভালোবাসা পেলেই ভরে উঠত তার প্রাণ। আজও আমি আছি ঠিকই, শুধু আগের মতো…

০ ০ ১৪ ২ মিনিটের পড়া

পর্ব 3 ই-নলেজ আইডিয়া নিয়ে বা লেখালেখির এই যাত্রায় আমি নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এই লেখার মাধ্যমে সেই প্রশ্নগুলোর বাস্তব, যুক্তিসংগত ও পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করছি–

ই-নলেজ আইডিয়া নিয়ে বা লেখালেখির এই যাত্রায় আমি নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এই লেখার মাধ্যমে সেই প্রশ্নগুলোর বাস্তব, যুক্তিসংগত ও পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করছি— প্রশ্ন ১: ই-নলেজ আইডিয়া কী? উত্তর: ই-নলেজ…

০ ০ ২৩৫ ৮ মিনিটের পড়া

পর্ব 4 আমি জানি একা মানুষের কষ্টটা কেমন—মুশফিকের মৃত্যু সেই সত্যটাকে আবার তুলে ধরল।

আমি ছোটবেলা থেকে দেখেছি— যে ছেলেটা ভদ্র, চুপচাপ, নম্র; সে-ই হয় ক্লাসের easiest target। স্কুলে এমন দুই-তিনজন ছিল— যাদের সবাই ঠাট্টা করত, খোঁচা দিত, “মজা”র নামে কখনো মানুষটাকে মানুষই ভাবেনি। অদ্ভুতভাবে জানি না কেন— আমি…

০ ১ ২৯৬ ২ মিনিটের পড়া

পর্ব 182 প্রত্যাশার সীমা: বাবা-মায়ের আর সন্তানের চোখে

প্রত্যাশার সীমা: বাবা-মায়ের আর সন্তানের চোখে মোহাম্মাদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী। ২৫ নভেম্বর ২০২৫ রহিমা বেগম তার সন্তানের কবরের পাশে এসে কাঁদতে কাঁদতে কিছু ফুল রাখল। বলল, “বাবা, আমাকে ক্ষমা করে দিও… আমি বুঝতে পারিনি।”…

০ ০ ৪৯৬ ৩ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া আমি জল থেকে বিশাল জলাশয় হইয়া তোমারে আমার বুকে জায়গা দিলাম, কিন্তু তোমার বুকে আমার আর জায়গা হইলো না

আমি জল থেকে বিশাল জলাশয় হইয়া তোমারে আমার বুকে জায়গা দিলাম, কিন্তু তোমার বুকে আমার আর জায়গা হইলো না।তোমারে দেহি, তোমারে ছুঁই, আবার ছুঁইয়েও যেন ছুঁইতে পারি না, অথচ আমার বিশালতায় তোমারেই আগলাইয়া রাহি। তুমিও হয়তো জায়গা দিতে…

০ ০ ১১৮ ১ মিনিটের পড়া
...