[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা যেমন নতুন

১৬৫ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা যেমন নতুন, তেমনি গুরুত্বপূর্ণ আর এই সময়েই যদি একটা শক্তিশালী অভ্যাস গড়ে তোলা যায়, সেটা আপনার পুরো অনার্স লাইফটাই বদলে দিতে পারে। 

ক্যাম্পাসের লাইব্রেরিকে নিজের সবচেয়ে আপন জায়গা বানান। প্রথম দিন থেকেই সেখানে ঢোকার অভ্যাস করুন। কারণ লাইব্রেরির একটা আলাদা শক্তি আছে শান্ত পরিবেশ, চারপাশে মনোযোগী মানুষ, আর একটা অদৃশ্য চাপ, যা আপনাকে পড়াশোনার দিকে ঠেলে দেয়। টানা ১০-১২ দিন লাইব্রেরিতে বসে পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন। পড়ার প্রতি একটা টান তৈরি হয়ে গেছে। বাসায় ২-৩ ঘন্টা বসে যা শিখবেন, লাইব্রেরিতে এক ঘন্টায় তার থেকেও বেশি আয়ত্ত করা সম্ভব। কারণ এখানে আপনার মন কম বিভ্রান্ত হয়, ফোকাস থাকে স্থির। আশেপাশে যখন দেখবেন সবাই পড়ছে, আপনার ব্রেনও অটোমেটিক্যালি সেই ছন্দে ঢুকে যাবে।

বিশেষ করে যারা হলে থাকেন বা ব্যাচেলর লাইফ কাটান তাদের জন্য বাসা খুব কমই পড়ার জায়গা হয়ে ওঠে। সেখানে নানা ডিসট্র্যাকশন থাকবেই। তাই ক্লাস শেষে সরাসরি লাইব্রেরিতে ঢুকে ২-৩ ঘন্টা মন দিয়ে পড়ুন, তারপর বাসায় ফিরুন। এই ছোট অভ্যাসটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দিবে। আরেকটা বিষয় মনে রাখবেন শিক্ষকরা কিন্তু লক্ষ্য করেন, কে নিয়মিত লাইব্রেরিতে সময় দেয়। যদিও আমাদের দেশে এটার জন্য সরাসরি নম্বর দেওয়া হয় না, কিন্তু অনেক উন্নত দেশে লাইব্রেরি ব্যবহারও এক ধরনের একাডেমিক মূল্যায়নের অংশ। আপনি ভাবতে পারেন লাইব্রেরিতে কেউ যায় না। কিন্তু একদিন ঢুঁ মারলেই দেখবেন, আপনার ক্লাসের অনেকেই সেখানে চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছে। বাইরে থেকে যাদেরকে খুব হালকা মনে হয়, তারাও অনেক সময় নিয়মিত লাইব্রেরিতে বসেই নিজেদের এগিয়ে রাখে। 

আপনি যদি বিসিএস, জুডিশিয়ারি, ব্যাংক জব বা অন্য কোনো বড় লক্ষ্যে এগোতে চান তাহলে লাইব্রেরিকে আপনার ডেইলি রুটিনের অংশ বানান। এমনকি নিজের এলাকার কোনো শান্ত লাইব্রেরি হলেও সেখানে নিয়মিত বসুন। কিছুদিন পর নিজের আউটপুট নিজেই বুঝতে পারবেন। বাসা হোক আপনার রিল্যাক্স করার জায়গা। সিরিজ দেখবেন, গেম খেলবেন, নতুন স্কিল শিখবেন। কিন্তু গভীর মনোযোগের পড়াশোনা রাখুন লাইব্রেরির জন্য। উন্নত বিশ্বের ছাত্রছাত্রীরা যেভাবে নিজেদের পড়াশোনার পরিবেশ তৈরি করে সেটা থেকে শিখুন। তারা হয়তো পার্টি করে, আড্ডা দেয়, জীবন উপভোগ করে কিন্তু যখন পড়ার সময় আসে, তখন তারা ভীষণ সিরিয়াস। আপনিও ঠিক তেমন হোন মাস্তিতে থাকুন, কিন্তু লক্ষ্যে থাকুন অটল।
আমি মাহাতাব হোসেন অপল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 17 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 385। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3830
প্রকাশিত02 মে (385 পয়েন্ট)
বিভাগশিক্ষা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

জাতীয়তাবাদ কী / জাতীয়তাবাদ বলতে কী বোঝ?

মানবসভ্যতার রাজনৈতিক ও সামাজিক বিকাশের ইতিহাসে জাতীয়তাবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা। আধুনিক জাতিরাষ্ট্রের জন্ম, স্বাধীনতা আন্দোলন, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পেছনে জাতীয়তাবাদের ভূমিকা…

০ ০ ১৪৬ ৩ মিনিটের পড়া

পর্ব 11 জীবনের নতুন অধ্যায়-বাস্তব কাহিনী

জীবনের নতুন অধ্যায় মোহাম্মাদ জাহিদ হোসেন বাস্তব কাহিনী | ২৩ ডিসেম্বর ২০২৫ ৯ ফেব্রুয়ারি ২০১২। সে দিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। অফিসে গেলাম, কাজ চলছিল স্বাভাবিক গতিতে। দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ বুকের বাঁ…

০ ০ ১৮৯ ৪ মিনিটের পড়া

পর্ব 3 পর্ব ৩ — ঈদের দিনও যার নতুন জামা হয় না

ফুটপাতের শৈশব পর্ব ৩ — ঈদের দিনও যার নতুন জামা হয় না মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | ১৮ আগস্ট ২০২৬ ঈদের সকালে আমরা যখন নতুন জামা পরে আয়নার সামনে দাঁড়াই, তখন একই শহরের কোনো এক ফুটপাতে একটা শিশু হয়তো তার পুরোনো…

০ ০ ৫৫ ৫ মিনিটের পড়া

পর্ব 5 ক্লান্ত নূপুরের ধ্বনি পঞ্চম পর্ব: নতুন ভোর

ক্লান্ত নূপুরের ধ্বনি পঞ্চম পর্ব: নতুন ভোর মোহম্মদ জাহিদ হোসেন ২৩ জুলাই, ২০২৬ বিকেলে চারজন মিলে নদীর পাড়ে ঘুরতে গেল। শরৎকালের হাওয়া নদীর জলে ঢেউ তুলছে। মেঘ আর মিশি খিলখিল করে হেসে নদীর তীর ঘেঁষে দৌড়াদৌড়ি করছে। নদীর…

০ ০ ৫২ ১ মিনিটের পড়া
...