Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বাবা নামক বটবৃক্ষ

0 পছন্দ 0 অপছন্দ
41 বার প্রদর্শিত
করেছেন (539 পয়েন্ট)   02 জুন "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

*বাবা নামক বটবৃক্ষ* 


পর্ব  ১


আমাদের বাড়ির উঠানে একটা বটগাছ ছিল। বিশাল। ঝড়-বৃষ্টি, রোদ-তাপ - কিছুই গায়ে লাগতো না। আমরা ভাই-বোনেরা বলতাম "এটা আমাদের ছাতা"। 


আব্বা ছিল ঠিক ওই বটগাছের মতো।


আমার বয়স যখন 10, তখন একবার বন্যা হলো। পানি উঠে গেল হাঁটু সমান। রাতে কারেন্ট নাই। ঘর অন্ধকার। আমি ভয়ে কাঁদতেছি। আব্বা আমারে কাঁধে নিলো। বললো, "মা রে, ভয় নাই। বাবা আছে না?"


সারা রাত আব্বা জেগে ছিল। এক হাতে আমারে ধরে রাখছে, আরেক হাতে হারিকেন। বাইরে পানির শব্দ, ভিতরে আব্বার বুকের ধুকপুক। ওই ধুকপুকের শব্দেই আমি ঘুমায় গেছিলাম। সকালে উঠে দেখি আব্বার জ্বর 103। তবুও হাসতেছে। বলতেছে, "দেখ মা, বন্যা চলে গেছে।"


আব্বা মুচি ছিল। সারাদিন মানুষের ছেঁড়া জুতা সেলাই করতো। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে। সন্ধ্যায় বাড়ি ফিরে জুতার কালি হাতেই আমারে কোলে নিতো। আম্মা বকতো, "গা ধুয়ে আসো।" আব্বা হাসতো, "ময়লা হাতে ধরলে মেয়ের গায়ে ময়লা লাগে না। লাগে আদর।"


আমি যখন SSC তে ফেল করলাম, পাড়ার সবাই বললো, "মেয়ে মানুষ, পড়ায় কাজ নাই। বিয়া দাও।" আব্বা সবার সামনে বললো, "আমার মেয়ে ফেল করছে তো কী হইছে? আমি আছি। ও যতবার ফেল করবে, আমি ততবার ওরে স্কুলে ভর্তি করাবো। বটগাছ কখনো ছায়া দেওয়া বন্ধ করে না।"


পরের বার আমি পাস করলাম। রেজাল্টের দিন আব্বা মিষ্টি কিনতে পারে নাই। পকেট শূন্য। কিন্তু আমার কপালে চুমু দিয়ে বললো, "আজ আমার ঈদ রে মা।"


আব্বা মারা গেল আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে। হার্ট অ্যাটাক। সকালেও আমারে বলছে, "কলেজে যাওয়ার সময় ছাতা নিস।" দুপুরে খবর আসলো - আব্বা নাই।


সেদিন বুঝছিলাম, বটগাছ কাটা পড়লে রোদ কেমন লাগে। আকাশের সব রোদ এসে গায়ে পড়ে। ঝড় আসলে বোঝা যায়, মাথার উপর ছাদ নাই।


আজ আমার বিয়ে হয়ে গেছে। নিজের সংসার, নিজের ছেলে-মেয়ে। ওরা যখন বলে "আম্মু, ভয় লাগতেছে", আমি ওদের বুকে জড়ায় ধরি। আর মনে বলি, "ভয় নাই মা। নানু আছে না?" 


নানু নাই। কিন্তু নানুর দেওয়া সাহসটা আছে। ওই সাহসটাই আমার বটবৃক্ষ।image

আমি জামিনুল রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 বছর 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 26 টি লেখা ও 1 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 539। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3979
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
বাবা নামক বটবৃক্ষ - পর্ব ২ _“ছায়া না থাকলেও, শিকড় থেকে যায়”_ আব্বা মারা যাওয়ার 1 বছর পরে[...] বিস্তারিত পড়ুন...
45 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বাবা, তোমার জন্য  লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ ছোটগল্প (চিঠি-গদ্য) তারিখঃ ১২ অক্[...] বিস্তারিত পড়ুন...
439 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ভালো থেকো বাবা  লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ ছোটগল্প তারিখঃ ০৭ অক্টোবর ২০২৫ আ[...] বিস্তারিত পড়ুন...
606 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বাপজানের ভীষণ অসুখ করছে, ‎পাঁচদিন ধইরা হাসপাতালের বেডে পড়ে আছেন, ‎মা শিথানের পাশে বই[...] বিস্তারিত পড়ুন...
313 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ভালো বাবা হতে গিয়ে মোহাম্মদ জাহিদ হোসেন ছোটগল্প | ১৯ আগস্ট ২০২৬ মেঘলা ছোটবেলায় একদ[...] বিস্তারিত পড়ুন...
5 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1598 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    79 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    743 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    37 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...