[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

সম্পর্ক ও বিচ্ছেদ

৬২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

সম্পর্ক ও বিচ্ছেদ

শামীমা আকতার



আমরা যাদের সাথে জীবন শুরু করি, তারা শেষ পর্যন্ত কেউ আমাদের সাথে থাকে না। যারা শৈশবে আমাদের অসহায় অবস্থায় আগলে রেখেছিল, ভবিষ্যতের জন্য পরম যত্নে তৈরি করছিল, যাদের জন্য আজকের আমি—আমিই হয়ে ওঠা, বেশিরভাগ ক্ষেত্রেই তারা কেউ আর আমাদের সাথে নেই। 

যাদের সাথে জীবনটা শুরু হয় আর যাদের সান্নিধ্যে থেকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়, তারা সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি।

 জীবনের বাঁকে বাঁকে আমাদের সম্পর্ক পাল্টায়, আপনজন পাল্টায়। কোনো সম্পর্কই সারাজীবন টিকে থাকে না। প্রত্যেক সম্পর্কে বিচ্ছেদ আসবেই। অথচ সেটা জেনেও আমরা কত অবলীলায় ভুলে থাকি! মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সন্তান—সবাইকেই একসময় হারাতে হয়। স্বামী-স্ত্রীকেও একজন আরেকজনকে একটা না একটা সময়ে হারাতে হয়।


কিছু বিচ্ছেদ এতটাই ধীরে ধীরে হয় যে, আমরা বুঝতেই পারি না। হঠাৎ জীবনে চলার পথে কোনো সময় মনে পড়লে একটু আনমনা হই মাত্র। আবার অনেকেই জীবন থেকে, স্মৃতি থেকে পুরোপুরি মুছে যায়। কিছু বিচ্ছেদ ভিতরটা চুরমার করে দেয়, হৃদয়ের ভিতরটা ফাঁকা করে দিয়ে যায়। আজীবন এ শূন্যস্থান বয়ে বেড়াতে হয়। কোনো কিছুতেই এ হাহাকার পূর্ণ হয় না। সময়ের সাথে হয়তো ক্ষত সেরে ওঠে, কিন্তু ক্ষতের দাগ কিছুতেই আর মুছে না।

কাউকেই ধরে রাখার ক্ষমতা আমাদের নেই।প্রতিটি সম্পর্কের অনিবার্য পরিনতি বিচ্ছেদ।  তবে কেন, কিসের জন্য এত রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ, হানাহানি? কেনই বা এত প্রেম, প্রীতি, ভালোবাসা, মায়া, মমতা? সবটাই কি ফাঁকি নয়? সবটাই কি মানবসভ্যতা টিকিয়ে রাখার জন্য এক ধরনের ভ্রান্তি নয়?image

আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 43 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 953। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4736
প্রকাশিত20 অগাস্ট (953 পয়েন্ট)
বিভাগসাধারণ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 3 পড়াশোনা : শিক্ষাঙ্গন ও শিক্ষার্থী (৩য় পর্ব)

আর নয় বুলিং শামীমা আকতার দৃশ্যকল্প: ১ রিপন ৮ম শ্রেণিতে পড়ে। দেখতে স্থূলকায়। ক্লাসে ঢুকা মাত্র তার সহপাঠীরা সমস্বরে চিৎকার করে উঠল মো টো.... মো টো......। সে রেগে গিয়ে কয়েকজনকে মারতে উদ্যত হল। এতে তার সহপাঠিরা আরও মজা…

০ ০ ১৪৪ ৬ মিনিটের পড়া

পর্ব 2 পড়াশোনা : শিক্ষাঙ্গন ও শিক্ষার্থী (২য় পর্ব)

পড়াশোনা : শিক্ষাঙ্গন ও শিক্ষার্থী পর্ব-২ দৃশ্যপট-২ পিরিয়ডটা ছিলো শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের।৭ম শ্রেণিতে নির্ধারিত বিষয় শিক্ষকের অনুপস্থিতিতে আমি ক্লাস নিতে যায়।এ ক্লাসে আমার নির্দিষ্ট কোনো পিরিয়ড নেই। শারীরিক…

১ ০ ১৪৯ ৩ মিনিটের পড়া

পর্ব 2 রিকশা,আংটি ও আমি(২য় পর্ব)

রিকশা, আংটি ও আমি (২য় পর্ব) হাঁটতে হাঁটতে চিন্তা করলাম—এখানে কী আমার করার কিছু ছিল? আমি নিতান্তই একজন সাধারণ মানুষ। কোনো সিনেমা-নাটকের চরিত্র নই। চাইলেই অনেক কিছুই করতে পারি না। করার ক্ষমতা, সাহস বা মানসিক দৃঢ়তা—কোনোটাই…

০ ০ ১৫২ ৪ মিনিটের পড়া

পর্ব 28 ক্ষণিকের ব্যবধান

ক্ষণিকের ব্যবধান শামীমা আকতার পরিপাটি কেশবিন্যাস, আলগোছে ঘোমটা, দাঁড়ালাম তোর পথের ধারে— যদি একবার হয় চোখাচোখি! সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা; আসা-যাওয়া তোর নিত্যদিন, ব্যথাতুর হৃদয়ে ঘরে ফিরি রোজ। একদিন…

০ ০ ৪ ১ মিনিটের পড়া

পর্ব 24 অন্তিম বিরতি

অন্তিম বিরতি শামীমা আকতার আর তো মাত্র কয়েক কদম বাকি, এবার একটু জিরিয়ে নাও। এ ছায়া-সুশীতল মাঠে, একবার শুয়ে দেখো— কী বিশাল এ আকাশ! অনেক তো ছুটেছ, একবার কি দেখবে না— চেনা মাঠ, সবুজ ধানক্ষেত, ঘাসের ওপর একটি ঘাসফড়িং, দোয়েল…

০ ০ ৫৮ ১ মিনিটের পড়া
...