[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

সুফি কবিতা "মানুষ"

৬৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

সুফি কবিতা - মানুষ

লেখক :- রাতিন আহমেদ


মানুষ আমি হবো কবে?

মানুষ রূপে ঘুরি ভবে,

মানুষ গুণে আমি নই!


হিংসা, নিন্দা, অহং, লোভে,

সদা আমি রয়েছি ডুবে,

মানুষ তবে কেমনে কই?


মহান স্রষ্টার এই মেহেরবান,

মানুষ জীবন করিলো দান,

সেই খেয়াল আমার কই!


ফিরিতে হবে আবার আমায়,

মুখ দেখাবো কেমনে তোমায়,

তোমার স্মরণে নাহি রই।


সকল মানুষ আদম হাওয়ার,

সন্তান হয় বলেন পরোয়ার,

পাই কিতাব গ্রন্থে ওই।


তবে কেনো মানুষের তরে,

বিচার করি আপন-পরে,

এক পরিবার মোরা নই!


বলো আমায়, 

মানুষ আমি হবো কবে?

মানুষ রূপে সেজে রই,

সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে,

মানুষ গুণ নিলাম কই?


মানুষ শ্রেষ্ঠ হয় সৃষ্টিকুলে,

প্রেম স্নেহ মমতার কবলে,

থাকবে মোর জীবন এই।


আমি কেমনে গেলাম ভুলে,

হিংস্র স্বভাব নিলাম তুলে,

আমি বনের পশু নই!


বলে কোরআন, বাইবেল, গীতা,

খোদা আছেন মানুষে গাঁথা,

এই খবরও নাহি লই।


মহামানব কত এলো ধরায়,

মানুষ হবার মন্ত্র বিলায়,

সেই সঙ্গ আমার কই?


খোদার দুনিয়ায় মানুষ সবে,

অমানুষ কেবল রাতিন রবে!

এই দুঃখ কোথায় থুই।


বলি দয়াল মুর্শিদ তোমায়,

এক নজর দেখিও আমায়,

আমি যেনো মানুষ হই।


image


"মানুষ" কবিতার আবৃত্তি শুনতে :- 

eID: 4488
প্রকাশিত27 জুলাই (538 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

সুফি কবিতা - প্রাণের মানুষ

“প্রাণের মানুষ” রাতিন আহমেদ ওহে, কোথায় আছে আমার প্রাণের মানুষ? যেথায় গেলে থাকে না মোর হুশ। সেথায় কতো নারী ও পুরুষ, নাই গো শুধু আমারই হুঁশ। আমার প্রাণের মানুষ থাকে যেথায়! ভালো আছেন কি তিনি সেথায়? জানিতে আমার এ মনে চায়…

০ ০ ১২৩ ১ মিনিটের পড়া

সুফি কবিতা "গান"

''গান'' রাতিন আহমেদ তুমি শুনেছিলে কি সেই গান? যাতে বাধা এই মন প্রাণ, তোমার ওই নামের ঘ্রাণ, ডাকিয়া নিলো দেওয়ান। ওহে, আমার দয়াল কান্ডারী! লিখেছিলাম আমি সেই গানে, চাইয়া মুর্শিদ তোমারও পানে। পাগল হইছে আমার এ মনে…

০ ০ ১১১ ১ মিনিটের পড়া

সুফি কবিতা "আশেক"

"আশেক" রাতিন আহমেদ ওহে আশেক, আছে কি তোর মনে? চেয়ে আছে রূপ পানে! মুর্শিদ সাঁই নিরাঞ্জনে। ওহে আশেক, করো মুর্শিদ নাম স্মরণ, ধরো তাঁর দুই চরণ, চাও যদি খোদার দর্শন। ওহে আশেক, মুর্শিদ সাঁই নামের মধু, স্বাদরে খাইলো যে বঁধু…

০ ০ ১৪৬ ১ মিনিটের পড়া

ছড়া কবিতা,কদু পাগল দাদু

কদু পাগল দাদু মো জীবন চাঁদ দাদু, দাদু ওগো দাদু কি এনেছ - কদু? পটকা কাশেম সাথে গেদু আনবে না আর বধূ কদুর ডালে, কদুর ঝোঁলে দাদু শুধু গিলে এদিক দিয়ে সেদিক গিয়ে কদুর কথা বলে খাসা জামাই টাসা বউ কদু হলো সেরা সবার চেয়ে বড় মরা…

১ ০ ৬ ১ মিনিটের পড়া

আপনাকে নিয়ে শেষ কবিতা

আপনাকে নিয়ে লিখতে বসে, হারিয়ে গেলাম শব্দের দেশে। কত উপমা, কত ছন্দ, তবু আপনাকে বোঝানো ভীষণ মন্দ! আপনি যেন বর্ষার মেঘ, কাছে এলেই বাড়ে আবেগ। আপনি যেন সন্ধ্যাতারা, দেখা যায়, তবু ছোঁয়া যায় না। আপনাকে নিয়ে লিখব বলে, কত…

০ ০ ২৩ ১ মিনিটের পড়া
...