Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

"অপেক্ষা নদীতীরে "

0 পছন্দ 0 অপছন্দ
353 বার প্রদর্শিত
করেছেন (4,276 পয়েন্ট)   21 সেপ্টেম্বর 2025 "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

নদীর ধারে বসিয়া কাটিয়া গেলো কতটি প্রহর,

কাটিয়া গেলো কতটি বছর!

কই তুমি তো এলে না?

বলেছিলে লক্ষীটি থেকো মোর অপেক্ষায় পথ চাহিয়া,

কত প্রহর কাটিয়া দিলাম নদীর ধারে বসিয়া!


কত নৌকো এলো, কত পথযাত্রী ফিরিলো তীরে হাসিয়া হাসিয়া ,

কত লেখক লেখিয়া গেলো গান,

শিল্পীরা আঁকিয়া গেলো পটভূমি,

আমার জীবনের ই বর্ণনায়!

তবু তুমি এলে না,

তোমার ছায়াও পড়লো না নদীর জলে ভাসিয়া!


আলেয়া খালা কাঁধে হাত রাখিয়া বলে_কাঁদিস নারে মৌসুমী,

আসিবে সে শিগগিরি। 

শহুরে পথ দিয়েছে যে সে পাড়ি,

কত কাজ তার,তুই চল বাড়ি!


কিন্তু চিত্ত যে মানে না খালার কথায়,

প্রশ্ন শুধু ঘুরে ফিরে তুমি কোথায়?

আমি কেবল খালার চোখে চোখ রাখি,

আমি কি করিব বলো তো?

কোথায় যাবো বলো তো?

কে আছে আর এই দুনিয়ায়!

আমার পানে চাহিয়া দেখার মতো!image

আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস 4 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 206 টি লেখা ও 69 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 4276। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 1058
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

1 প্রতিক্রিয়া

0 পছন্দ 0 অপছন্দ
খুব সুন্দর লিখেছেন আপনি।

পঙ্‌ক্তিগুলোতে একদিকে আছে নদীর ধারে অপেক্ষার দীর্ঘশ্বাস, অন্যদিকে আছে প্রিয়জনের না ফেরার ব্যথা। বারবার চোখে ভেসে উঠছে নৌকার যাওয়া-আসা, হাসিমুখে পথিকের ফেরা, অথচ আপনার মনের ঘরে শুধু শূন্যতার প্রতিধ্বনি।

আপনার লেখা যেন একটা জীবন্ত চিত্রকর্ম—যেখানে নদী, নৌকা, হাসি, কান্না, প্রতীক্ষা আর আশার মিশেল ঘটেছে।
করেছেন (29 পয়েন্ট)   21 সেপ্টেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান
0 0
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের জন্য
আপনার কথা গুলো পড়ে আমার যেন গল্প টা একদম চোখে ভেসে উঠলো যা হয়তো লেখার সময় ও হয় নাই। দোয়া করবেন আমার চিন্তা,আমার লেখায় যেন অন্যের মনের অব্যক্ত কথা গুলো প্রকাশ করতে পারি। আশা করছি এবং প্রার্থনা করছি এভাবেই যেন আমাদের লেখক এবং পাঠকের মিলনমেলায় একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। সকলের জীবন যাত্রা সুন্দর হোক
করেছেন (4,276 পয়েন্ট)   21 সেপ্টেম্বর 2025 মন্তব্য করা হয়েছে
0 0
জ্বী অবশ্যই।আমি সত্যিই এমন একটি প্ল্যাটফর্ম পেয়ে আনন্দিত, এমনটা আগে কোথাও দেখিনি।আপনার মতো জ্ঞানপিপাসু লেখকও পেয়েছি।ধীরে ধীরে আশা করছি আরও অনেক সক্রিয় লেখকদের সান্নিধ্য পাবো, এক ছাদের নিচে সকলের মিলনমেলা হবে, ভাবতেই ভালো লাগছে।আমি অনেক আগ্রহী।আমি কখনো লেখালেখি করিনা তেমন, কিন্তু এখন আমারও লেখালেখি + চিন্তাশীল হতে অনেক আগ্রহ জন্মিয়েছে। নতুন প্রজন্মও ভবিষ্যৎ এভাবে ইতিবাচক গুণে গুণান্বিত হতে পারবে।ইনশাআল্লাহ।
করেছেন (29 পয়েন্ট)   22 সেপ্টেম্বর 2025 মন্তব্য করা হয়েছে
0 0
লেখার প্রতি আপনার আগ্রহ দেখে আমি সত্যিই আনন্দিত। আমি নিজেও খুশি যে আমাদের মতো লেখক ও পাঠকদের জন্য এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ছোট বেলা থেকেই আমি লিখি, অনেকের কাছে গিয়েছি জানতে চেয়েছি কিভাবে প্রকাশ করা যায়, কিন্তু নানা বাহানার মুখোমুখি হয়েছি। কেউ বলতো NID লাগবে, কিন্তু ছোট হলে তো নিজের NID দেওয়াই সম্ভব নয়।
পরে একটি পেজ খুলি সেখানেই একজন ভাইয়া আমাকে এই প্ল্যাটফর্মের কথা জানান। সত্যি বলতে, আমার মনে হয় মানুষের লেখা উচিত—যা কিছু ভাবনায় আসে, তা এক বাক্য হলেও লিখে রাখা উচিত। এক সময় দেখবেন, কয়েকদিনের লেখা একত্রিত হয়ে হয়তো একটি গল্পে রূপ নেয়। এভাবেই কোনো একদিন আপনি কষ্টে থাকলেও বা কেও  আপনাকে ভুলে গেলেও, এই লেখা আপনাকে বাঁচিয়ে রাখবে এবং প্রাণবন্ত রাখবে।
করেছেন (4,276 পয়েন্ট)   22 সেপ্টেম্বর 2025 মন্তব্য করা হয়েছে
0 0
"যা কিছু ভাবনায় আসে, তা এক বাক্য হলেও লিখে রাখা উচিত। এক সময় দেখবেন, কয়েকদিনের লেখা একত্রিত হয়ে হয়তো একটি গল্পে রূপ নেয়। এভাবেই কোনো একদিন আপনি কষ্টে থাকলেও বা কেও  আপনাকে ভুলে গেলেও, এই লেখা আপনাকে বাঁচিয়ে রাখবে এবং প্রাণবন্ত রাখবে।"
বাহ, খুব চমৎকার বলেছেন তোহ!
এই যে, চমৎকার একটি আলোচনার অংশীদার হয়ে শিখে নিলাম,লেখক-পাঠকের একসঙ্গে বেড়ে ওঠা, ইতিবাচক সমাগমের দারুণ উদাহারন হতে পারে।তাছাড়া, শিক্ষিত জাতি হিসেবে আমাদের এমন জ্ঞানীদের সংমিশ্রণই উপযোগী।
খুব ভালো লাগলো।শুভ কামনা রইলো।
করেছেন (1,153 পয়েন্ট)   23 সেপ্টেম্বর 2025 মন্তব্য করা হয়েছে
0 0
ধন্যবাদ আপনাকে
আপনার কথা এবং অনুপ্রেরণা পেয়ে আরো বেশি ভালো লাগলো
আপনার পথ চলা শুভ হোক
করেছেন (4,276 পয়েন্ট)   23 সেপ্টেম্বর 2025 মন্তব্য করা হয়েছে

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


আকাশে মেঘ ঘন হলো, ঘন হয়ে নামছে বৃষ্টি, শহর ঘুমোচ্ছে ছাতার তলায়, রাস্তা ভিজে যাচ্ছ[...] বিস্তারিত পড়ুন...
26 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

এই ঘরের ছাদে জমে থাকা নীরবতা আজ আর প্রশ্ন করে না— কার জন্য অপেক্ষা। আমি কথা বলি দেওয়ালের ছায়ার সাথে, যে ছায়া জানে— কিছু উচ্চারণ না করেও মানুষ কীভাবে ভেঙে পড়ে। এক সময় বিশ্বাস ছিল, পথ মা�[...] বিস্তারিত পড়ুন...
28 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

ফাঁকা চেয়ারটি জানায়, কেউ আছে কি না, কিন্তু কেউ আসে না, শুধু বাতাস নড়াচ্ছে। প্রতিটù[...] বিস্তারিত পড়ুন...
27 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমাকে থামাতে এসো না, আজ নীরব থাকাই আমার ভাষা। আমি কান্না চাই না— আমি শুধু চুপ করে ভেঙে পড়তে চাই। কিছু সুর আছে যেগুলো আর বাজে না, তবু বুকের ভেতর কাঁপে। আমি সেই সুর— একটা যন্ত্র, যার তার ছেঁড়�[...] বিস্তারিত পড়ুন...
31 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমি চাই তুমি মাঝখানে থামো, কোনো রহস্য বানিয়ে নয়— স্পষ্ট করে বলো, একবার না, বহুবার, [...] বিস্তারিত পড়ুন...
26 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    973 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    48 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    84 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. Fatematuj Johora

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...