[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অপ্রকাশিত দহন

৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

অপ্রকাশিত দহন1000059361

কংক্রিটে মোড়া যান্ত্রিক এই নগরীর এক চিলতে বারান্দায়,

নিঝুম রাতের নীরবতা যখন বিষণ্ণ বায়ু হয়ে বয়ে যায়—

ঠিক সেই ক্ষণে হৃদয়ের কুটিরে সযতনে রাখা যত শোক,

শিহরণ তুলে জানান দিয়ে যায়— তা তবে অপ্রকাশিতই হোক।

শহুরে আলোয় চকমকে কাঁচ, ঢাকা পড়ে রয় ভেতরের ক্ষত,

আবেগেরা সব গুমরে মরে সেখানে— একান্ত নিজের মতো।

চোখের কোণ হতে গড়িয়ে পড়া সেই যে নোনা জলের ধারা,

তুমি দেখনি তো, দেখবেও না কোনোদিন— ওরাই তো সর্বহারা।

তাতে ক্ষতি নেই, অভিযোগ নেই কোনো মোর নিজেরই তরে,

সবাই কি আর হৃদয়ের সব ভাষা পড়তে বা বুঝতে পারে?

নোনা জলের সেই নীরব সাক্ষী, এই ব্যথা আর যত নীরবতা,

মোর অন্তর্যামী বিধাতা দেখুক— তিনিই বুঝবেন সব না-বলা কথা।

যা অব্যক্ত, যা সংগোপন—

তাই তো চিরকাল থাকে অম্লান,

তুমিও না জানো, জগতও না জানুক—

আমার নীরব অভিমানেই হোক অবসান।

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5440
প্রকাশিত15 ঘন্টা (172 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত1 ঘন্টা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

📚 বইয়ের খসড়া পর্ব 37 বাতাস বসে জানালার কাছে

রাত জুড়ে বাতাস বসে জানালার কাছে, চাঁদের আলো ঢুকে পড়ে ঘুমহারা চোখে। নীরবতার ভাঁজে ভাঁজে শব্দ খুঁজে ফেরে, অচেনা সব অনুভূতি নামহীন স্রোতে। একটা মুহূর্ত থমকে যায় সময়ের চলা, হঠাৎ করেই মনে হয় কিছু বলা বাকি। অক্ষরগুলো…

০ ০ ২৩০ ১ মিনিটের পড়া

পর্ব 36 শব্দগুলো ছন্দ খোঁজে

নীরব রাতে কলম ডাকে, লিখি কত কথা অচেনা, মনের ভেতর জমে থাকা শব্দ চায় যে ছাড়া। খাতার পাতায় নামে তখন ভাবের নীল ধারা, অক্ষর বুনে গড়ে ওঠে অনুভবের তারা। চিন্তার ভিড়ে থেমে থাকা যত না বলা ব্যথা, কলম ছুঁতেই রূপ পায় তারা…

০ ০ ২৩৫ ১ মিনিটের পড়া

পর্ব 7 অপ্রকাশিত স্বীকারোক্তি

যদি একদিন শব্দেরা আমার কণ্ঠ ছেড়ে পালিয়ে যায়, তবুও চোখের নীরবতায় তোমার নাম লেখা থাকবে। আমি ছায়ার সাথে কথা বলি না আর— সরাসরি মানুষের দিকেই তাকাই, কিন্তু তাকানোও আজকাল এক ধরনের সাহস হয়ে উঠেছে। অগণিত প্রশ্নের ভিড়ে…

০ ০ ১৫৯ ১ মিনিটের পড়া

বিদ্রোহের চিহ্ন

হাসা মানে ভুলে যাওয়া নয়, হাসা মানে বিদ্রোহ করা _ অন্ধকারের চোখে চোখ রেখে বলা, "তুমি যতই গ্রাস করো,আমার ভিতরে এখনো আলো আছে "

০ ০ ১৬৬ ১ মিনিটের পড়া

পর্ব 11 নির্বাক

কলমের কালি জমাটবদ্ধ, বাক্যালাপ বন্ধ হয়ে গেছে, শব্দ তরঙ্গ থমকে আছে, অনুভূতিগুলো মৃত পাতা হয়ে ঝরে গেছে, তবু অস্তিত্ব আজও টিকে আছে। কবিতার ভাষা লুকোচুরি খেলছে, রয়ে গেছে শুধু নিঃশব্দ নীরবতা। প্রশ্ন তাই একটাই- কেন এই নিঃশব্দ…

০ ১ ২৭৮ ১ মিনিটের পড়া
...