[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

শীত যামিনীর শূন্যতা

৫ জন পড়েছেন
১
eID · যাচাই হচ্ছে…

1000059215

​শীতের যামিনী, স্তব্ধ চরাচর, কুয়াশাভেজা ঐ গগন,

নিশাপতি ঢালে রূপালি কিরণ, চোখে তার নীল দহন।

মুক্ত আকাশ, প্রহেলিকাহীন— বিষাদ কেবল মনে,

তোমার অভাব তুষার হয়ে নামছে প্রতিক্ষণে।

​

হৃদয় গহীনে জমেছে পাহাড়, হাহাকার ওঠে জেগে,

দীর্ঘশ্বাসেরা ডানা মেলে দেয় কালো মেঘেদের বেগে।

শূন্যতা যখন গ্রাস করে নেয় নিঝুম চারিপাশ,

তখনই তোমার ছায়ার খোঁজে বাড়ে এ দীর্ঘশ্বাস।

​

সেই যে তোমার হলদে শাড়ি, বসন্তেরই রঙ,

স্মৃতির পাতায় সাজিয়ে রেখেছি মায়ার মহড়া-সং।

হলুদ আঁচলে জীবন হারানো তীব্র যে হাহাকার,

সে আকুলতা কি পৌঁছায় না ওই হৃদয়ে তোমার?

​

তুমি কি বোঝো না শিশির বিন্দু কেন ঝরে অবিরল?

ওরা তো শিশির নয় কো প্রিয়, বিরহী চোখের জল।

শীতের রাতে আমার এ টান, অসীম এই তৃষ্ণা,

তোমার হৃদয়ে কি জাগায় না কোনো অব্যক্ত যন্ত্রণা?

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5415
প্রকাশিত2 দিন (139 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

ভালোবাসা রবে নিরন্তর

ভালোবাসা রবে নিরন্তর কী যেন একটা নেই, কিছু একটা তো নেই! যদি থাকতো, তবে চলতো আমার কলম— শব্দগুচ্ছ খুঁজে পেতো গানের সুর, উপমায় ফিরতো হারানো কাব্যিকতা। মন-মাঝির নৌকা ভাসতো নদীর বুকে, ভোরের সুবাস আর পাখির কলতানে ভাঙতো ঘুম।…

২ ০ ১০ ২ মিনিটের পড়া

একাকিত্ব ও নীরবতার মাঝেও প্রিয়জনের অস্তিত্ব অনুভবের মধ্য দিয়ে নিঃসঙ্গতাকে ভালোবাসায় রূপান্তরের এক আবেগঘন প্রকাশ।

"আমি তোরই ছায়া" আল-আমিন (আলো) চুপচাপ সন্ধ্যা নামে জানালার কাচে, কেউ নেই ডাকে,কেউ নেই কাছে। হাওয়ারও শব্দ আজ থেমে আছে বুকে, যেন কারো স্পর্শ ছিল হারিয়ে গেছে সুখে। ঘরভর্তি নিঃশ্বাস, তবু শূন্যতা বাজে, জীবনের ছায়া যেন হেঁটে…

০ ০ ৫৯ ১ মিনিটের পড়া

প্রিয়জনকে হারানোর বেদনা ও স্মৃতির মধ্যে তাকে জীবন্ত রাখার এক ব্যাকুলতার প্রকাশ।

তুমি ছিলে আল-আমিন (আলো) চলে গেলে— বললে না কেন ফিরবে না আর? তোমার নিঃশ্বাস এখন শুধু স্মৃতির দেয়াল পার। ঘরটা আজও চেনে তোমার চুপচাপ পদচারণা, তোমার না বলা কথাগুলো জানে আমার মন বাসনা। আকাশও আজ খালি, নেই কোনো রং, তোমাকে ছাড়া…

০ ০ ৫৭ ১ মিনিটের পড়া

তৃষ্ণার আর্তনাদ

তৃষ্ণার আর্তনাদ নারী, তুমি আমার চোখের জলে তোমার তৃষ্ণা মেটাও, আমার বুকের পাঁজড় পুড়িয়ে তোমার শূন্যতা মেটাও। আমি অঝোরে ঝরছি তোমার রুক্ষ মরুর বুকে, তুমি সেই নোনা জলে সুখ খুঁজে নাও মহান সুখে। আমার প্রতিটি ফোঁটা রক্ত যখন…

০ ০ ৮ ১ মিনিটের পড়া

“তুমি ছিলে” একটি আবেগঘন কবিতা, যেখানে প্রিয় মানুষকে হারানোর পরও তার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে থেকে যাওয়ার অনুভূতি তুলে ধরা হয়েছে।

“তুমি ছিলে" আল-আমিন (আলো) চলে গেলে- বললে না কেন ফিরবে না আর? তোমার নিঃশ্বাস এখন শুধু স্মৃতির দেয়াল পার। ঘরটা আজও চেনে তোমার চুপচাপ পদচারণা, তোমার না বলা কথাগুলো জানে আমার মন বাসনা। আকাশও আজ খালি,নেই কোন রং, তোমার ছাড়া…

০ ০ ৫৪ ১ মিনিটের পড়া
...