Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অদেখা সমর্পণ

৪ জন পড়েছেন
১
eID · যাচাই হচ্ছে…

অদেখা সমর্পণ

অগণিত রাত কেটেছে আমার অসীম প্রতীক্ষায়,

অশ্রুনদী বয়ে গেছে কেবল তোমায় পাওয়ার আকুলতায়।

বাস্তবে তোমায় দেখিনি কখনো, পাইনি কখনো কাছে,

তবুও এই ভাঙা বুকের মাঝে প্রতিটি স্পন্দনে, প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমার নামই বাজে।

আজ মনে হয় তুমি খুব কাছে, আসছো অতি দ্রুত—

হৃদয় গহীনে বেজে ওঠে সুর, মন হয় মোহাচ্ছন্ন, অভিভূত।

তোমার যাতনা, তোমার ত্যাগ না দেখার আগেই টের পেয়েছি আমি,

পেয়েছি চরম আবেগ, জন্মেছে এক নিখাদ ব্যাকুলতা;

তোমাতে বিলীন হওয়ার তীব্র আশা, তোমাতেই ব্যাকুলতা।

কিন্তু হঠাৎ এক শঙ্কার মেঘ থমকে দাঁড়ায় এসে—

যেখানে নিজেকে ভালোবাসিনি আমি, ভাসিয়েছি হেলাফেলায়,

সেখানে কীভাবে মেটাবে তুমি এ ভালোবাসার ঋণ?

কীভাবে ভরবে শূন্য হৃদয় দিন দিন?

তুমি যদি এসে পরম মায়ায় শুধাও, "কেমন আছো?"

আমি হয়তো হাসবো মিষ্টি হেসে,

কিন্তু আমার দীর্ঘশ্বাসের অতল দীঘিতে ডুব দেবে কি ভালোবেসে?

তুমি আসছো জেনেও বড্ড ভয় হয়,

নিজেকে তোমার হাতে তুলে দিতে শঙ্কা জাগে অতিশয়।

তাই সিদ্ধান্ত নিয়েছি আজ, নিজেকে রাখবো বঞ্চিত—

গোপনে তোমায় ভালোবেসে যাবো, প্রেম থাকবে সংগুপ্ত1000059133 ।

চাইবো তুমি অধরাই থাকো, থেকো দূর অগোচরে,

যেন কোনোদিন কোনো ভুল বুঝে অবমূল্যায়ন না করো।

ভেবে না বসো আমি তোমার জীবনের বড় এক ভুল,

ভেঙে না দাও আমার হৃদয়ের আকুল ভালোবাসার কূল।

আমাদের এই অদেখা প্রেম অদেখা হয়েই থাক,

অবমূল্যায়নের ক্ষতের চেয়ে এই দূরত্বই পরম স্বাদ।

ভস্ম হওয়া ছাইয়ের উপর নতুন করে আর আগুন নাইবা দিলে,

বড্ড ভয় হয়...

তাই আমি না হয় রইলাম চির আড়ালে।


সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5331
প্রকাশিত5 ঘন্টা (58 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 93 অপ্রাপ্তি তবু মায়াতেই সমর্পণ

প্রেম অধ্যুষিত এই ক্ষণিক জীবনের ‎সবচেয়ে সাধারণ অথচ গোপন বেদনা— ‎আমি কখনও কারও কাছে ‎বিশেষ কিংবা অপরিহার্য কিছু হতে পারিনি। ‎ ‎অথচ অল্পতেই কতজনকে ‎নিজের ভেতর জায়গা দিয়েছি নির্দ্বিধায়, ‎তাদের সামান্য মায়াতেই ‎ডুবে গেছি…

০ ০ ৪৩৬ ১ মিনিটের পড়া

পর্ব 2 সমর্পণ

"সমর্পণ" লেখক: আল-মামুন রেজা হে খোদা- যাকে তুমি হৃদয়ে রেখেছো ভাগ্যে লিখো নাই- তুমিতো মহান ভাগ্যদাতা তারে ভাগ্যেও দিও ঠাঁই। আমিতো শুধু চাই- যাকে তুমি নসিবে রেখেছো হিয়াতেও রাখো তাই- নসিব হিয়া একই নিয়া যেন সবে শান্তি খুঁজে…

০ ১ ২৭৫ ১ মিনিটের পড়া

সমর্পণ

"সমর্পণ" লেখক: আল-মামুন রেজা হে খোদা- যাকে তুমি হৃদয়ে রেখেছো ভাগ্যে লিখো নাই- তুমিতো মহান ভাগ্যদাতা তারে ভাগ্যেও দিও ঠাঁই। আমিতো শুধু চাই- যাকে তুমি নসিবে রেখেছো হিয়াতেও রাখো তাই- নসিব হিয়া একই নিয়া যেন সবে শান্তি খুঁজে…

০ ০ ১৯৪ ১ মিনিটের পড়া

পর্ব 6 সমীরণে সমর্পণ

সমীরণে সমর্পণ—রফিক আতা— সমীরণে সমর্পণ হ্যা! আমি যেন সমীরণেই সমর্পণ। সমীরণে মিলে প্রশান্তির আবরণ তাই আমি সমীরণেই সমর্পণ। সমীরণ রবের দান সমীরণে সমর্পণ যেন রবেতেই মিলন..

০ ০ ১৯৪ ১ মিনিটের পড়া

পর্ব 10 অভিকের অদেখা জগৎ গল্প ১০: আমি কি সত্যিই অসুস্থ?

অভিকের অদেখা জগৎ গল্প ১০: আমি কি সত্যিই অসুস্থ? মোহাম্মদ জাহিদ হোসেন ৫ জুলাই, ২০২৬ তুমি যা দেখছ, সেটা বাস্তব নয়। ডা. রেজওয়ান করিম কথাটা বললেন খুব নরম গলায়। যেন কাঁচের গ্লাসে আস্তে করে চামচ নামিয়ে রাখছেন। এসির হালকা…

০ ০ ৫৬ ৯ মিনিটের পড়া
...