জীর্ণ কপাট
অমিত দত্ত দিলু
কাঠের ফ্রেমে মরচে পড়া গ্রিল,
আগলে রাখার শক্তি হারিয়েছে;
ভাঙা কব্জার আলগা দু’টি কপাট,
রোজ আমাদের দূরত্ব বাড়িয়েছে।
দখিনা বাতাস তাই তো অভিমানে,
পথ ভুলে আজ বইছে পশ্চিমের পানে;
ওদিকের ওই অ্যালুমিনিয়াম-কাচ,
ঝকঝকে মোহে ডাকছে তাকে আজ।
রঙিন পর্দায় জড়াবে বলে সেও,
কতকাল ধরে পুষেছে রঙিন আশা;
এদিকের এই জীর্ণ মলিন বেশ—
জাগাতে পারেনি এতটুকু ভালোবাসা!
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।