[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

সবকিছু খসে পড়বে

৪৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
সবকিছু খসে পড়বে

অমিত দত্ত দিলু

বিষবাষ্পে সবকিছু খসে পড়বে—

নীল আকাশ, পাখির ডানা, সবুজ পাতা,

 শাদা চাঁদ, কাশবনের ঢেউ,

উদ্যানের ফল, ফুলের বাগান,

হাজার বছরের প্রৌঢ় নক্ষত্রপুঞ্জ,

শালিকের ডাক—

সবকিছু।

সবকিছু বিষবাষ্পে খসে পড়বে।

বিষবাষ্পে সবকিছুই পুড়ে যাবে—

ফসলের মাঠ, খড়ের স্তূপ,

শাড়ির আঁচল, শিশুর খেলনা,

বেঞ্চ, টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ড,

মঞ্চের পর্দা, জয়নুলের মনপুরা,

বটের ছায়া—

সবকিছু।

সবকিছু বিষবাষ্পে পুড়ে যাবে।

বিষবাষ্পে স্তব্ধ হবে—

বাঁশির সুর, নদীর স্রোত,

স্বাধীনতার স্বাদ,

নজরুল-রবির কবিতার চরণ,

লালনের সহজিয়া গান,

শাহ আবদুল করিমের সুর—

সবকিছু।

সবকিছু বিষবাষ্পে স্তব্ধ হবে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4886
প্রকাশিত23 সেপ্টেম্বর (239 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 51 আমায় মনে পড়বে

কবিতার নাম:আমায় মনে পড়বে লেখক:আল-মামুন রেজা আমারে একদিন ঠিকই তোমার মনে পড়বে আমায় ভেবে একদিন ঠিক তোমার মাথা ধরবে আমার ছবি একদিন ঠিক তোমার মনে আকঁবে আমার কথা একদিন ঠিকই মনের কাছে রাখবে। আমাকে খুঁজবে একদিন ঠিকই কবিতার ঐ…

০ ০ ৫ ১ মিনিটের পড়া

পর্ব 12 সবকিছু পারফেক্ট হয় না-(ছন্দ কথন-১২)

সব কিছু তো পার্ফেক্ট হয় না হয়না কভু সব ঠিক কিছু না কিছু কমতি থাকবে এটাই স্বাভাবিক। _আল-মামুন রেজা।

০ ০ ৩৮১ ১ মিনিটের পড়া
...