[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অস্থিরতার নির্বাণ

৪২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
অস্থিরতার নির্বাণ

অমিত দত্ত দিলু 

আমার অস্থিরতা সুনামি হয়ে আছড়ে পড়ে প্রতিক্ষণ। 

কী যন্ত্রণা, কী কালকূট!

বুকের পাঁজরে যে দহন, লাভা হয়ে গলে গলে পড়ে; 

শ্মশানের চিতায় আমলিকাঠের আগুন হয়ে জেগে থাকে।

 কী যন্ত্রণা, কী তীব্র বিষ!

অপূর্ণতা আর শূন্যতার গ্রাস থেকে আমি মুক্তি চাই। 

নরকের এই অন্তহীন দহন থেকে  চাই নির্বাণ—

 এক অনন্ত শান্তি, যেখানে আর কোনো অস্থিরতা নেই, 

নেই আকাঙ্ক্ষার বিষদাঁত, নেই মায়ার শৃঙ্খল।

আমি হতে চাই এক নিস্তব্ধ শান্ত নদী, 

যে সাগরের বুকে মিশে হারিয়ে ফেলে নিজের সমস্ত অতৃপ্তি। 

আমি হতে চাই এক প্রদীপের শেষ শিখা,

 যে নিভে গিয়েও রেখে যায় আলোর  দ্যুতি  ।

হে জীবন, 

আমাকে এমন এক নীরবতা দাও, 

যেখানে হৃদয়ের প্রতিটি ক্ষত করুণার আলোয় ধুয়ে যায়। 

আমাকে এমন এক নির্বাণ দাও, 

যেখানে আমি নিজেকেই জয় করে অসীমের সঙ্গে একাকার হয়ে যাই।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4922
প্রকাশিত03 অক্টোবর (244 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত03 অক্টোবর ♛

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

এ কেমন নারী

এ কেমন নারী নারী, এ কেমন তোমার অভিলাষ? চোখের জল ঝরিয়ে তুমি হও প্রেমিকের বাগানবিলাস! কাজল কালো চোখ দিয়ে ফোটাও নীল পদ্ম, প্রেমিক তোমাতে ধরা দিলে করো তাকে জব্দ। এ কেমন তোমার আকাঙ্ক্ষা! যে তোমার তরে বিকিয়ে যায়, তাকে নিয়ে…

০ ০ ৩ ১ মিনিটের পড়া

নতুনত্বের ছোঁয়া

নতুনত্বের আলতো ছোঁয়ায়, উত্তাল হয় মনপাড়ায়। তাকে বোঝাই কী করে, সে তো আর ক্ষণিকের নয়! দীর্ঘদিনের এই আকাঙ্ক্ষা, অল্পতে কি আর শান্ত হয়? শান্ত করতে অশান্ত মন, একটু তো সময় দিতে হয়! লেখকঃ নাহিদুর রহমান

০ ০ ৯ ১ মিনিটের পড়া

একাকীত্বের নিমন্ত্রণ

—চলো যাই! —কোথায়? —ঐ জনমানবহীন নির্জন এলাকাটিতে। —ওখানে কেন? —ওখানে কোনো দুঃখ নেই! —কীভাবে বুঝলে দুঃখ নেই? —মানুষকে মানুষ ছাড়া কেউ দুঃখ দিতে পারে না। যেহেতু জায়গাটা জনমানবহীন, তাই সেখানে কোনো দুঃখ নেই। —আমিও তো মানুষ!…

০ ০ ৭ ১ মিনিটের পড়া

স্থিরতা ও সঞ্চার

—এই যে, শুনছ? —হুম, বলো। —কী করছ? —চশমাটা পরিষ্কার করছি। —একটা কথা জিজ্ঞেস করব? —হুম, বলো। —পুরুষ কেমন? —পাহাড়ের মতো! —পাহাড় কেন? —পাহাড় জমিনকে স্থির রাখার জন্য নিজেকে স্থির করে নেয়; দুঃখ-কষ্ট তাকে সহজে বিচলিত করতে…

০ ০ ১৬ ১ মিনিটের পড়া

অচিনপুরের বসতি

যাব আমি অচিনপুরে, থাকবে না কেউ চেনা; মনের মতো সাজাব ঘর, থাকবে না কোনো ঘৃণা। মন চাইলেই ছুটব পাহাড়ে, থাকবে না কোনো বাধা; পাহাড় দেখে বিষণ্ণ মন করে নেব সাদা। মন যে আমার ভীষণ ভারী, পাহাড়ে হবে না শান্ত; ছুটব সাগরে, দেখব ঢেউ…

০ ০ ৯ ১ মিনিটের পড়া
...