[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

কাগজ

৮ জন পড়েছেন
১
eID · যাচাই হচ্ছে…

কাগজ

অমিত দত্ত দিলু 

মা যখন প্রথম বর্ণমালা লেখার দিস্তা  খাতা

হাতে তুলে দেন,

নতুন কাগজের গন্ধে

ভরে উঠত ছোট্ট মন।

 সেই খাতাটা

অন্যদের মতো দুধসাদা  হোয়াইট প্রিন্ট ছিল না।

জিজ্ঞেস করলে মা বলতেন,

এটা নিউজপ্রিন্ট,

দামে কম, তবু খারাপ নয়।

স্যার বলতেন,

সাদা কাগজে হাতের লেখা

আরও বেশি ফুটে ওঠে।

মায়ের শাড়ির রঙ

আর আমার খাতার পাতা কি

এক অদ্ভুত মিল ছিল তাদের। 

মা কখনো বকের মতো

ঝকঝকে সাদা কাপড় পরতেন না,

তার শাড়ি ছিল

নিউজপ্রিন্টের মতোই মলিন নীরব,

চোখে পড়ে না তবু টেকে অনেকদিন।

মা বলতেন,

এটা মারকিন কাপড়,

ধুতির চেয়ে সস্তা,

কিন্তু  টেকসই।

হয়তো তাই—

আমার প্রথম ‘অ আ’,

প্রথম লেখা,

প্রথম অনুভব

সবই রয়ে গেছে

সেই সস্তা কাগজের পাতায়।

আর সেই কাগজেই লেখা

জীবনের প্রথম ভালোবাসার চিঠি,

দামে সস্তা হলেও

মনের দিক থেকে

আজও অমূল্য।

হয়তো তাই

সব দামী জিনিস মূল্যবান নয়,

আর সব সস্তা জিনিস

মূল্যহীনও নয়।


সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5273
প্রকাশিত09 নভেম্বর (239 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 612 দোষের কাগজ

দোষের কাগজ মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ৫ নভেম্বর ২০২৬ অফিসের টেবিলে ফাইলটা খোলা ছিল। হিসাবের পাতায় একটা ভুল ধরা পড়েছে। কয়েক হাজার টাকার গরমিল। বিভাগের প্রধান ফাইলটা হাতে নিয়ে প্রথমেই আমার দিকে তাকালেন।…

০ ০ ১৭ ২ মিনিটের পড়া
...