Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

অতিথি

0 পছন্দ 0 অপছন্দ
50 বার প্রদর্শিত
করেছেন ♛ (622 পয়েন্ট)   08 জুন "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

*অতিথি*  


পর্ব ১: বৃষ্টির রাত আর এক কাপ চা


ঢাকার মেস। কারেন্ট নাই। জানালা দিয়ে টিনের চালে বৃষ্টি পড়তেছে টুপটাপ।  

আরিয়ান টেবিলে বসে ল্যাপটপে কোড লিখতেছে। পেটে ক্ষুধা। পকেটে 40 টাকা।


হঠাৎ দরজায় টোকা। "ভাইয়া, একটু চা হবে?"  

দরজা খুলে দেখে - নীলা। পাশের রুমের মেয়েটা। ছাতা নাই। জামা ভিজা। চুল থেকে পানি ঝরতেছে।


আরিয়ান তাড়াতাড়ি গামছা দিলো। বললো, "পাগল নাকি? এই বৃষ্টিতে কেউ আসে?"  

নীলা হাসলো। বললো, "আমি তো অতিথি ভাইয়া। অতিথিরে কি বৃষ্টি আটকায়?"


চুলা নাই। তাই আরিয়ান কেটলিতে মোমবাতি জ্বালায় চা বানালো। চিনি কম। দুধ নাই।  

নীলা চায়ে চুমুক দিয়ে বললো, "উঁহু, এটা চা না। এটা ভালোবাসা। 40 টাকার ভালোবাসা।"


সেই রাত থেকে নীলা আরিয়ানের "অতিথি"। মাঝে মাঝে আসে। খালি হাতে না। একটা গল্প, একটা হাসি, এক টুকরো রোদ নিয়ে আসে।


---


পর্ব ২: অসময়ের অতিথি


3 মাস পর আরিয়ানের বাবা স্ট্রোক করলো। গ্রাম থেকে খবর আসলো - "টাকা লাগবে। জরুরি।"  

আরিয়ানের মাথা কাজ করতেছে না। ল্যাপটপ বন্ধ। চোখে পানি।


রাত 12টায় দরজায় টোকা। "ভাইয়া, আমি।"  

নীলা। হাতে একটা পোটলা। ভিতরে ওর মা'র দেয়া সোনার কানের দুল।  

বলো, "বেঁচে দাও ভাইয়া। আংকেল সুস্থ হোক। আমি অতিথি। অতিথি কি খালি চা খেতে আসে? বিপদেও আসে।"


আরিয়ান দুলটা ধরেই কাঁদে দিলো। বললো, "নীলা, তুমি আমার কেউ না। কেন?"  

নীলা চোখ মুছে বললো, "কে না কে বুঝি না। যে মানুষ বৃষ্টির রাতে চা বানায়, তার বিপদে আমি অতিথি হয়েই থাকবো। নাম ঠিকানা লাগে না।"


বাবা সুস্থ হলো। দুলটা আর ফেরত নিলো না নীলা। বললো, "ওটা এখন তোমার বাবার দোয়া। আমার কাছে ওটার দাম নাই।"


---


পর্ব ৩: চলে যাওয়ার অতিথি


5 বছর পর। আরিয়ান এখন জব করে। বিয়ে করবে নীলাকে।  

বিয়ের কার্ড ছাপা হইছে। নামের পাশে "নীলা + আরিয়ান"।


বিয়ের 7 দিন আগে নীলার এক্সিডেন্ট। হাসপাতালের বেডে শুয়ে নীলা আরিয়ানের হাত ধরলো।  

ফিসফিস করে বললো, "ভাইয়া, আমি চলে যাচ্ছি। কিন্তু একটা কথা রাখবা?"


আরিয়ান পাগলের মতো কাঁদতেছে। "কী কথা নীলা? মরো না প্লিজ।"  

নীলা হাসলো। সেই বৃষ্টির রাতের হাসি। বললো, "আমি তোমার জীবনে অতিথি ছিলাম ভাইয়া। অতিথি বেশি দিন থাকে না। চলে যেতেই হয়। তুমি কাঁদবা না। তুমি হাসবা। আমার জন্য।"


নীলা চলে গেলো। বিয়ের কার্ডটা রয়ে গেলো। নামের পাশে খালি "আরিয়ান"।


আজও আরিয়ানের মেসে বৃষ্টি হলে ও এক কাপ চা বেশি বানায়। জানালার পাশে রাখে।  

আর বিড়বিড় করে বলে, "আয় নীলা। আমার অতিথি। একটু চা খা।"

image

আমি জামিনুল রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 বছর 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 30 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 622। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 4039
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
অতিথি এলে বদলে যাওয়া মানুষ মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ২৯ সেপ্টেম্বর [...] বিস্তারিত পড়ুন...
25 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

কেস ২: স্মৃতি চোর পর্ব ২৪: অন্ধকারের অতিথি হাসপাতালের পুরো ভবন মুহূর্তের মধ্যে অন্ধকারে ডুবে গেল। জরুরি বিদ্যুৎও চালু হলো না। করিডোরে শুধু জানালার ফাঁক দিয়ে আসা বিকেলের ক্ষীণ আলো। আর সেই[...] বিস্তারিত পড়ুন...
44 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
রাতের পর মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প | ৪ অক্টোবর ২০২৬ রাত প্রায় দুটো। ঘরের সবাই ঘ[...] বিস্তারিত পড়ুন...
24 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অনুগল্প – ১০ দুই বন্ধুর গোপন পরীক্ষা এক গ্রামে দুই বন্ধু থাকত। একজন ছিল ধনী, আরেকজন ছিল গরিব। ধনী বন্ধু প্রায়ই নিজের সম্পদ নিয়ে গর্ব করত। একদিন তারা জঙ্গলের পথে যাচ্ছিল। হঠাৎ তারা একটি আহত �[...] বিস্তারিত পড়ুন...
40 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অনুগল্প – ৯ বৃদ্ধ হাতির শেষ শিক্ষা এক বিশাল জঙ্গলে একটি বৃদ্ধ হাতি বাস করত। একসময় সে ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণী। ছোট প্রাণীরা তাকে দেখে ভয় পেত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শক্তি কমে গ�[...] বিস্তারিত পড়ুন...
50 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    673 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    6 মন্তব্য

    33 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    125 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. জামিনুল রেজা

    83 পয়েন্ট

    1 প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...