Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বসন্তরাগ—মুক্তগদ্য

0 পছন্দ 0 অপছন্দ
32 বার প্রদর্শিত

মুক্তগদ্য

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #148 | পর্ব নং: 4
করেছেন (4,797 পয়েন্ট)   04 মার্চ "অন্যান্য" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

বসন্তরাগ—মুক্তগদ্য

‎—রফিক আতা—



‎বসন্তের রঙ হুড়মুড়িয়ে প্রবেশ করছে হৃদয়ের ঋতুতরঙ্গে। বাতাসে কেমন এক আদিম চেনা সুর—যেন বহুদিনের পথচলায় হঠাৎ কারও নতুন পদচারণায় মুখর হয়ে ওঠে শহর। শৈত্য শেষে নিখুঁত এক নীরবতা বিরাজমান আমার মনের বিধ্বস্ত ফাল্গুনে। ফাল্গুনী মন বরণ করতে চায় মহিমান্বিত এক বসন্তের সন্ধিক্ষণ। কোথা থেকে ভেসে আসে কোকিলের স্নিগ্ধ নরম ডাক। বৃক্ষের নগরে মহা আমেজ, মহা জাগরণ, নতুনত্বের ধুম। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ায় প্রস্তুতি—সুখমন বিলাসের ক্ষণ গোনে তারা। থেমে নেই প্রকৃতির আয়োজন।


‎তবু এই কোমল আবহাওয়ার স্পর্শে মনোদ্যান কোথায় যেন থমকে থাকে। অচেনা জীবনযাপনের এক চিরাচরিত যাত্রাপথে দাঁড়িয়ে হঠাৎ তুমুল একাকিত্ব ঘিরে ধরে—বাহ্যিক কোলাহলে বিভোর ক্লান্ত দুপুরের ঝিমধরা মনে। হিম ও বসন্তের এই সন্ধিক্ষণে কালক্ষেপণ চললেও, অদ্ভুতভাবে কষ্ট দেয় বর্ষার স্মরণ। মন চায়—এই বুঝি তুমুল একচুরা বৃষ্টি নেমে আসবে, জলসিঞ্চন করে যাবে কতোকালের খরাজমা বদনে। কিন্তু না, বৃষ্টি আর আসে কই! ঋতুর অমোঘ রাজ্যে এখন বসন্তেরই প্রাধান্য।


‎একটা বসন্তময় রমাদান কেটে যায় আমার অযাচিত খেরোখাতার পাতা হয়ে। সাহরির পর নীরবতায় গলে যায় মধ্যদুপুর; চরম আলস্য, চরম উদাসীন অরাজকতা। স্বীয় প্রবৃত্তির বশে ভাগ্যকে অভ্যঞ্জন করি নতুন পত্র-উত্থানের এই বসন্তদিনে। নিশুতি রাতের কাব্যরথে যে অকিঞ্চিকর সুখ অঘোষিত নীরবতায় হৃদচত্বরে উন্মোচিত হয়,আমি তাকে স্থায়ীভাবে পরানবন্দি করতে পারি না।


‎গদ্য লিখি না কতদিন! আজকাল কাব্যরথেই পথচলা। ভাবলাম, মুক্তগদ্যের ছলে হলেও অস্বস্তির খানিক মুক্তি খুঁজি। কে জানে—হয়তো মিলেও যেতে পারে প্রশান্তির কোনো প্রসবণ।


‎স্মৃতির পুণ্যভূমি ঠনারপাড় আনোয়ারুল উলুম। কত বসন্তের প্রথম প্রহরে কদম রেখেছি সেখানকার ধূলোকায়। কত রঙিন ফাগুন গুজরান করেছি ঠনারপাড়ের ভাঙা রাস্তার মোড়ে কারও অপেক্ষায় দাঁড়িয়ে। বহুদিন পর জীবনযাত্রায় খানিক বিরতি নিয়ে ডুবে ছিলাম সেই ধূসর স্মৃতি রোমন্থনে। অতঃপর আবার বিরতিহীনের পথে।


‎আশ্চর্য!

‎ঠনারপাড় ছেড়েছি আজ দুদিন হলো, তবু সহপাঠীদের সঙ্গহীনতা আমাকে বেচাইন করে তোলে। মহিমান্বিত সব চেনা মুখের ভৌগোলিক দূরত্ব মানসিক চাপে জর্জরিত করে।এইযে মুক্তগদ্যের নামে দুকলম তাদের স্মরণ—হাজার বচ্ছর পরের কোনো নিঃসঙ্গ সন্ধ্যারাতে স্মৃতিবিলাসের জন্য এ-ও বা কম কীসে!


‎যাইহোক—

‎মন ভীষণ মুখিয়ে আছে ফাল্গুনী বসন্তের মলাট উন্মোচনে। স্নিগ্ধ রমাদানের বুক চিরে যদি ভয়ংকর সুন্দর এক বসন্তের রঙে জীবনটা রঙিন প্রচ্ছদে প্রচ্ছাদিত হয়—তাতে ক্ষতি কী!


‎তবু শেষপর্যন্ত বুঝি—ঋতুরা কেবল বাহ্যিক নয়, অন্তরেও তাদের অবাধ যাতায়াত। বসন্ত আসে, বর্ষা স্মরণ করায়, শীত শূন্যতা শেখায়—সব মিলিয়েই জীবন তার পূর্ণ পরিক্রমা সম্পন্ন করে। হয়তো বৃষ্টি এখনই নামবে না, হয়তো একাকিত্বও একদিনে ঘুচবে না; তবু প্রতিটি ঋতুই কোনো না কোনো বীজ বপন করে যায় অন্তর্লোকে।


‎এই বসন্তও হয়তো নিঃশব্দে রোপণ করে দিচ্ছে নতুন সহিষ্ণুতা, নতুন প্রতীক্ষা, নতুন প্রার্থনা। রমাদানের সংযম, স্মৃতির অনুরণন আর বর্তমানের অস্থিরতার ভেতর দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে এক অন্যরকম স্থিতি।


‎সম্ভবত জীবন মানেই এই—অপূর্ণতার মাঝেও রঙ খোঁজা, অনুপস্থিতির ভেতরেও সঙ্গ অনুভব করা, আর ক্ষণিক সুখকে চিরস্থায়ী করতে না পারলেও তার স্বাদটুকু হৃদয়ে রেখে দেওয়া।


‎হয়তো আগামী কোনো প্রহরে, কোকিলের সুর আর নীরব সাহরির মধ্যবর্তী এক স্নিগ্ধ মুহূর্তে, আমি বুঝতে পারব—এই বসন্ত বৃথা যায়নি। আমার ভেতরেও কোথাও এক নবপত্র ইতোমধ্যে উন্মীলিত হয়েছে।




‎— রফিক আতা

‎৪·৩·২৬ | বুধবার

image

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 234 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 4797। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3521
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


‎ঝড়ের রাইতে আজও মনে পড়ে শৈশব ‎—রফিক আতা ‎ ‎গভীর রাত। আধার যেন নিকষ আধারেরই এক গ&#[...] বিস্তারিত পড়ুন...
66 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ঝর্ণার কোলাহলে হারানো নিশ্বাস ️—রফিক আতা—  খৈয়াছড়া:— জলপ্রপাতের কলতান, পর্বতের&nbs[...] বিস্তারিত পড়ুন...
76 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ঝর্ণার কোলাহলে হারানো নিশ্বাস ️—রফিক আতা—  খৈয়াছড়া:— জলপ্রপাতের কলতান, পর্বতের&nbs[...] বিস্তারিত পড়ুন...
75 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ঝর্ণার কোলাহলে হারানো নিশ্বাস ️—রফিক আতা—  খৈয়াছড়া:— জলপ্রপাতের কলতান, পর্বতের&nbs[...] বিস্তারিত পড়ুন...
69 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
 ঝর্ণার কোলাহলে হারানো নিশ্বাস ️—রফিক আতা—  খৈয়াছড়া:— জলপ্রপাতের কলতান, পর্বতে&[...] বিস্তারিত পড়ুন...
141 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    203 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    10 টি আইডিয়া ব্লগ

  2. ক্বলমী সুর

    91 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  3. জামিনুল রেজা

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. রাতিন আহমেদ

    42 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...