Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

অবনতির পরম্পরা

0 পছন্দ 0 অপছন্দ
120 বার প্রদর্শিত

মুক্তগদ্য

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #148 | পর্ব নং: 2
করেছেন (6,202 পয়েন্ট)   28 ডিসেম্বর 2025 "সাধারণ" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

.                    অবনতির পরম্পরা

.                    —রফিক আতা—



সময় তার দুর্বোধ্য পরিক্রমায় ভীষণ ব্যস্ত। 

বহুদিন হলো আমি খাতা-কলম থেকে অনেকখানি দূরে। আগের মতো আর লিখতে মন চায় না। বিষাদ, বিষণ্নতা ও বিমূঢ়তায় আমি যেন ক্লান্ত, অবসন্ন। ঢাকা মেডি এইড, কম্ফোর্ট আর ফার্মগেট ঘুরে কিছুটা উপশম নিয়েও আজ আমি রুগ্নই রয়ে গেছি।



উঠানের কোণে ঝরা শিউলি দেখে—

ঘাসের ডগায় ঝুলে থাকা শিশির বিন্দু দেখে—

পুকুর জলে মিইয়ে পড়া কচুরিপানা দেখে—



আবারো হৃদয়ে ভাব জমে,

জোয়ার ওঠে কল্পনার নদীতে,

উচ্ছ্বসিত আবহে ভেসে আসে ইচ্ছার সমীরণ।

আমি লিখবো— যতো যাই হোক, আমি লিখবো।

এক কলম, দু’কলম, হাজার কলম।

কিন্তু কিভাবে?

এই এক প্রশ্নের উত্তর এখনো আমার অজানা।



অসুস্থ শরীর আর মাইগ্রেনের ধিক্কারে ইদানীং ভাবনাগুলো বড় অগোছালো।

এলোমেলো ব্যথার অগোচরে মন ছুটে যায় কখনো হেমন্তের শুভ্র আধারে।

আঁধার তো কালো হয়, কিন্তু আমার মতে হেমন্তের আধার অতি শুভ্র—

কারণ, সেখানে মিশে থাকে হেমন্তিকার শুভ্রতা, কুয়াশার গন্ধ, স্নিগ্ধ নিস্তব্ধতা।



ঘরের সামনে থাকা বাদই গাছের পাতাগুলো হলুদ রঙে রূপ নিচ্ছে।

আব্বুর স্বহস্তে লাগানো শশাগাছ মিইয়ে পড়ার উপক্রম।

শাওনদের মরিচাধরা টিনের চালে জমেছে করইপাতা।



জানি না কেন, প্রতিটি জিনিসেই আমি অবনতির চিহ্ন দেখি।

আলো-আঁধারের এই ধূসর অপরাহ্নে জীবনের প্রতি আমি ভয়ানক বিরক্ত।

মাঝে মাঝে ভাবি—

জীবন কি কেবল অবনতিরই আরেক নাম,

নাকি সাফল্যের শিরোনামও কোথাও লুকানো আছে?



যেমন সময়ের গল্পে অপরাহ্ন শেষে রাত নামে,

তেমনি জীবনের গল্পেও অপরাহ্নের পরেই নামে রাত্তির।

সময় তার গল্পে এক সময় ভোর ফেরায়,

ভেসে ওঠে ভোরের কবিতা।



কিন্তু হায়!

আমার জীবনের গল্পে সেই যে রাত নেমেছিল,

আজ অবধি প্রভাতকাব্যের কোনো নামগন্ধ নেই।

তবুও আমি সময়ের গল্পের সঙ্গে

জীবনের গল্পকে মিলাতে থাকি,

একনিষ্ঠ সাধকের মতো।



জানি না—

সফলতার সেই চিরকুট হাতে আসবে,

নাকি কেবল তার স্বপ্নই রয়ে যাবে অমোচনীয়।



দিনলিপি, ধারা—মুক্তগদ্য,

আটাশ, দশ, পঁচিশ। মঙ্গলবার।

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 303 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6202। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া
Enolej ID(eID): 2287
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


তুমি বাদলা দিনে সুর মেলাবে আমার লেখা গানে, তুমি কল্পলোকের গল্প হবে আমার অভিমানে। তুমি রাত নিশুতির জোছনা হবে আমার মনের পাশে, তুমি শিশিরভেজা গোলাপ হবে আমার রাতের শেষে। তুমি শ্রাবণ রাতের বৃষ্�[...] বিস্তারিত পড়ুন...
32 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

বুঝবে সেদিন— যেদিন আর পিছন ফিরে দেখবে না তুমি। ভাঙা রাস্তার মোড়, স্কুলের নীরব বারান্[...] বিস্তারিত পড়ুন...
388 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমার জীবনের দীর্ঘ পথ জুড়ে তুমি অদৃশ্যভাবে জড়িয়ে আছ। তোমার নীরবতার বরফে আমি বারবার [...] বিস্তারিত পড়ুন...
73 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

কোথাও যেন পড়েছি— পুরুষ মানুষের চোখে জল বেমানান; কান্না করাটাও নাকি কঠিন। নিজের উ÷[...] বিস্তারিত পড়ুন...
408 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
গলির মোড়ের বিবশ মন      —রফিক আতা— তারপর হঠাৎ একদিন গলির মোড়ে তাঁকে বিবশ মনে দাঁড়ি[...] বিস্তারিত পড়ুন...
432 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1211 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    60 টি আইডিয়া ব্লগ

  2. রফিক আতা

    350 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    17 টি আইডিয়া ব্লগ

  3. আল-আমিন (আলো)

    117 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

  4. প্রিন্স ফ্রেরাসে

    83 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...