স্বামী বিবেকানন্দ বলেন -
উপনিষদে আছে– ‘একমেবাদ্বিতীয়ম্ দ্বিতীয়া নাস্তি’ , আর ইসলাম ধর্মের মূলমন্ত্র ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’। অর্থাৎ, ঔপনিষেদিক ভাষ্যে ‘ঈশ্বর এক
এবং অদ্বিতীয়’ আর ইসলামি চিন্তায় ‘আল্লাহ-ই একমাত্র উপাস্য’– এই দুই মতাদর্শে ফারাক নেই। ( স্বামী বিবেকানন্দর ‘বাণী ও রচনা’-র অষ্টম খণ্ডর সাত-আট পৃষ্ঠায়/ সংবাদ প্রতিদিন এর আর্টিকেল থেকে সংগৃহীত )
তিনি আরও বলেন -
নিউ টেস্টামেন্ট ( বাইবেল) এতে বিজ্ঞান বা শিল্পের কোনো প্রসংশা নেই। কিন্তু এমন বিজ্ঞান বা শিল্প নেই যা কোরআন বা হাদীসে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোরআন বা হাদীসের বহু বাক্য দ্বারা অনুমোদিত বা উৎসাহিত নয়। ( স্বামী বিবেকানন্দ বাণী ও রচনা, ৬ ষ্ঠ খন্ড - প্রাচ্য ও পাশ্চত্য)
তার বাণী এখানেই শেষ নয়। তিনি কোরআন সম্পর্কে একটা চমৎকার কথা বলেন। বিবেকানন্দ কোরআনের বিশেষত্ব স্বীকার করে বলেন যে -
কোরআনের একটা বিশেষত্ব আজ পযন্ত কেও এর উপর কলম চালাতে পারে নি। ১১০০ বছর আগে যেরকম ছিল আজও সেরকম আছে, একটাও নতুন কথা বসে নি। প্রাচীন কিতাবের এরকম বিশুদ্ধতা রক্ষা বড় দেখতে পাওয়া যায় না... " ( স্বামী বিবেকানন্দ জীবন চরিত, প্রমথনাথ বসু, ১ ম খন্ড)
চলুন আপনাদের আরও মজার তথ্য দিই। স্বামী বিবেকানন্দ ভারতে মুসলিমদের জয়ের ব্যাপারে বলেন যে -
ভারতে মুসলিম বিজয় নির্যাতিত গরীবদের জয়ের স্বাদ দিয়েছিল৷ সে জন্য এদেশের পাঁচ ভাগের একভাগ মুসলিম হয়ে গিয়েছিল। এসব শুধু অস্ত্রের জোরে হয় নি। ( বাণী ও রচনা, তৃতীয় খন্ড)
তো এই হলো মুসলিমদের ব্যাপারে স্বামী বিবেকানন্দ এর দর্শনের ছোট একটা অংশ।
যাইহোক বিবেকানন্দ সম্পর্কে এরকম বিষয়গুলো জানতে কোন বইগুলে পড়বেন আমি ওগুলোর pdf আজকে টেলিগ্রামে এড করে লিংক দিয়ে দিব....
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।