মৃত্যুর পর পরকালে যদি যেয়ে দেখি ইসলাম সত্য না হয়ে অন্য কোনো ধর্ম সত্য তখন আমাদের কি হবে?
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
প্রথম কথা ইসলাম কখনো ভুল হবে না আপনি এটা নিশ্চিত থাকুন। ইসলাম, নবীর নবুয়ত ও কোরআন এগুলো সত্য হওয়ার পক্ষে এত পরিমাণ প্রমাণ আমাদের কাছে আছে যে সেগুলো দিয়ে বাকি ধর্মগুলোকে দাফন করে দেওয়া যাবে ইনশাআল্লাহ । তবুও হিন্দুর করা প্রশ্নটা আমরা কিছু সময়ের জন্য হাইপথিক্যালি সত্য ধরে নিচ্ছি।
আমরা কিছু সময়ের জন্য কল্পনা করে নিলাম যে পরকালে গিয়ে দেখলাম ইসলাম সঠিক নয়! যদি সত্যি এরকমটা হয় তবুও আমরা যারা মুসলিম আছি তাদের কোনো ভয় নেই। কেন এরকমটা বললাম তা এখন ব্যাখ্যাসহ বলছি, আশা করি বুঝে যাবেন ইনশাআল্লাহ ।
আমরা দরে নিচ্ছি পরকালে গিয়ে দেখলাম কথিত খ্রিষ্টান ধর্ম সঠিক, এখন যদি খ্রিষ্টান ধর্ম সঠিক হয় তবুও আমরা মুসলিমরা সেভ থাকব কেননা বাইবেলে বলা হয়েছে যে -
১. "যে কেহ পুত্রের (যীশুর) প্রতি বিশ্বাস করে, তার নিত্যজীবন আছে; কিন্তু যে কেহ পুত্রের অবাধ্য হয়, সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু আল্লাহর ক্রোধ তাহার উপরেই থাকে।" (যোহন ৩:৩৬)
২. "আমি তোমাদেরকে সত্য বলিতেছি, যে আমার বাক্য শুনে ও আমার প্রতি বিশ্বাস করে, তাহার নিত্যজীবন আছে, সে বিচারে পড়িবে না, কিন্তু মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছে।" (যোহন ৫:২৪)
৩.. "আমি তোমাদেরকে সত্য বলিতেছি, যে বিশ্বাস করে, তাহারই নিত্যজীবন আছে।" (যোহন ৬:৪৭)
৪. "যীশু তাহাকে কহিলেন, আমি পথ, সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার (আল্লাহর) নিকটে যায় না।" (যোহন ১৪:৬)
এই আয়াতগুলো থেকে বোঝা যায়, যীশুর উপর বিশ্বাস করলে নাজাত পাওয়া যাবে এবং নিত্যজীবন মানে স্বর্গ লাভ করা যাবে। আর আমরা মুসলিমরা যে যীশু মানে ঈসা নবীর উপর সবচেয়ে বেশি বিশ্বাস করি এতে কোনো সন্দেহ নেই। অন্য ধর্মের ( যেমন হিন্দু , বৌদ্ধ ইত্যাদি ) লোকেদের কি হবে তা তো আমি জানি না তবে আমরা মুসলিমরা যে অনায়াসে পরকালে মুক্তি পেয়ে যাব এতে কোনো সন্দেহ নেই এবং এটা আমার না বাইবেলের ভাষ্য......।
অর্থাৎ পরকালে যদি খ্রিষ্টান ধর্ম গিয়ে দেখি সত্যহয় তাহলে যীশু বা ইসা নবীর উপর বিশ্বাস স্থাপনের জন্য যে আমরা নাজাত পাব এতে নিশ্চিত থাকুন..... ।
এখন আবারও মনে মনে ধরে নিচ্ছি যে ইসলাম সত্য না বরং পরকালে গিয়ে দেখলাম হিন্দু ধর্ম সত্য তখন আমাদের কি হবে?
আমি বলব যে যদি হিন্দু ধর্মও সত্যি হয় তাহলেও আমাদের কিছু যায় আসে না। এই বিষয়ে আমি হিন্দু ধর্মের আলোকে বিভিন্ন থিওরি দিতে পারব। আমি এখানে ছোট করে তিনটা থিওরি বলছি -
১. শাস্ত্রে পূনর্জন্ম এর কথা আছে ( গীতা-২/২২) এই তত্ত্ব অনুসারে মানুষ স্বর্গ নরক লাভ করে আমার দুনিয়াতে আসে। তো আমরা যদি নরকে চলেও যায় তাহলেও আবার দুনিয়াতে আসতে পারব, অনন্তকাল সেখানে থাকতে হবে না।
২. গীতাতে বলা হয়েছে যে -
"সমস্ত ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি দুঃখ করো না।"
( গীতা-১৮/৬৬)
এখানে বলা হচ্ছে যে সব কিছু ত্যাগ করলে গীতা ইশ্বরের শরণাপর্ণ হতে হবে তাহলে মুক্তি লাভ হবে। তো আমরা যদি মৃত্যুর পর গিয়ে দেখি হিন্দু ধর্ম সত্য তাহলে আমরা তখন গীতাশ্বোর কৃষ্ণের স্মরণ নিলেই মুক্তি পেয়ে যাব......।
৩. এখন এমন তত্ত্বের ব্যাপারে বলব যেটার মাধ্যমে আমরা মুসলিমরা পুরো সেভ থাকতে পারব, শুধু মুসলিম না যে কেও সেভ হতে পারবে। শাস্ত্রে বলা আছে -
হরি নাম উচ্চারণ করলে পাপ থাকতে পারে না। ( শ্রীমদ্ভাগবত, ৬.২.১৪)
শুধু হরিনামই কলিযুগে পরিত্রাণের একমাত্র উপায়। কলিতে অন্য কোনো গতি, অন্য কোনো পথ, অন্য কোনো মুক্তির উপায় নেই—এ কথা তিনবার জোর দিয়ে বলা হয়েছে।
( বৃহদ্নারদীয় পুরাণ, পূর্বভাগ, অধ্যায় ৩৮, শ্লোক ১২)
এই দুই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পাচ্ছি যে কোনো ব্যক্তি বর্তমান কলি যুগে যদি একবারও মুখে হরি নাম নেই তাহলে সে মুকৃতি পাবে কপননা তার সকল পাপ মাফ, আর পাপ না থাকলে নরক কিসের? আমরা মুসলিমরাও কিন্তু কখনো না কখনো হরি ( যেমন- ' হরিয়ানা, হরিণ ইত্যাদি ) শব্দটা কোনো ভাবে বলেছি অথবা আমার এই লেখাটা পড়ার সময়ও আপনারা হরি শব্দটা বলেছেন, তো এই হিসাবেই আপনাদের ওাপ মুক্ত হয়ে গিয়েছেন হিন্দু ধর্ম অনুসারে এতে নিশ্চিত থাকুন। তো এই তত্ত্ব অনুসারে মৃত্যুর পর হিন্দু ধর্মের ভাষ্য অনুসারে যে আমাদের কোনো ক্ষতি হবে না তা তো নিশ্চিত।
এখন দেখি বৌদ্ধ ধর্ম আমাদের এই বিষয়ে কি বলে।
বৌদ্ধ ধর্ম আসলে বিতর্কিত স্বর্গ নরক এর কনসেপ্ট নিয়ে। তবে ত্রিপিটকে কিন্তু পূনর্জন্ম এর কথা আছে ঠিক হিন্দুদের মতো ( ত্রিপিটক - বিনয়পিটকে পারাজিকা, বৈরঞ্জ অধ্যায়, শ্লোক-১২) তো পূনর্জন্ম তত্ত্ব অনুসারে আমরা আবারও দুনিয়াতে আসতে পারব, আমাদের আলাদা করে কোনো শাস্তি নেই, যা শাস্তি পাব তা এই দুনিয়াতে কষ্ট- দুঃখ এর মাধ্যমেই পাব.... ।
আর হ্যা বৌদ্ধ ধর্ম অনুসারে অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল এর পালন করলেই নির্বাণ পাওয়া যাবে। আর আমি দেখেছি যে এসব কর্মগুলো আমরাও কোনো না কোনো ভাবে করে থাকি, তাই বৌদ্ধ ধর্ম অনুসারেও পরকালে মোক্ষ পাব এতেও সন্দেহ নেই..... ।
বাকি রইলো দুনিয়ার অন্য সকল ধর্মের কথা। যদি অন্য কোনো ধর্মও সত্য হয় তাতেও কিছু যায় আসে না, কেননা সকল ধর্ম বলে সৎ কাজ করতে হবে। সব ধর্ম কর্ম করতে বলে, আর কর্ম করলেই মুক্তি লাভ। আর আমরা মুসকিমরা যে উতম কর্ম ( যেমন, যাকাত - সদকা ইত্যাদি ) কাজে সবচেয়ে এগিয়ে এতে কোনো সন্দেহ নেই.... । তা আমরা যদি মৃত্যুর পর গিয়েও দেখি অন্য ধর্ম সত্য তাতেও কোনো সমস্যা নেই কেননা আমরা আমাদের সৎ কাজের জন্য মুক্তি পেয়ে যাব.....
আর যদি ইসলাম সত্য হয় ( ইসলাম সত্য এতে কোনো সন্দেহ নেই) তাহলে মুসলিম ব্যতিত কেও জান্নাতে যেতে পারবে না, কেননা একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম ( আলে ইমরান-১৯) এবং এই বলা হয়েছে ইসলাম কবুল করে মুসলিম না হয়ে যেন মৃত্যুবরণ না করি ( আলে ইমরান -১০২)
অর্থাৎ কোরআন অনুসারে মুসলিম হতে হবে তা না হলে মুক্তি নেই..... । আর এই জন্য আমরা মুসলিমরা যে মুক্তি পাব এতেও কোনো সন্দেহ নেই.... ।
এক কথায় বলতে গেলে একমাত্র আমরা মুসলিমরাই সেভ অবস্থানে আছি এই বিষয়ে........ তাই আমাদের কোনো রকম ভয় পাওয়ার উচিত নেই ।
তো আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন...
লেখনী ও জবাবে : মোঃ মেহেদী হাসান ✍️
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।