[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

রং বদল

৬২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
আকাশ যখন রং বদলায়,

তখন তার পেছনে থাকে প্রকৃতির প্রতি এক গভীর মমতা।

কখনো সে কড়া রোদে তামাটে,

কখনো মেঘের ভারে বিষণ্ণ ধূসর—

তার এই রূপ বদল মানুষের প্রয়োজনে,

পৃথিবীর তৃষ্ণায় কিংবা ফসলের জন্য।

আকাশ কোনো লুকোচুরি জানে না,

বরং উজার করে দেয় তার সবটুকু।

অথচ মানুষের রং বদলানোর কোনো নিয়ম নেই,

কোনো ঋতু নেই।

সেখানে প্রাকৃতিক নিয়মের চেয়ে নিজের স্বার্থই বড় হয়ে ওঠে।

লাভের মেঘ যখন হৃদয়ে জমে,

তখন খুব চেনা মানুষও হঠাৎ অচেনা হয়ে যায়।

যে হাতটি কাল ছিল আশ্রয়ের,

আজ তা হয়ে ওঠে অবহেলার দেয়াল।

নিজের সুবিধার জন্য মানুষ যখন গিরগিটির মতো রং বদলায়,

তখন সেখানে কোনো মহত্ত্ব থাকে না;

থাকে কেবল জেতার নেশা আর স্বার্থপরতার চোরাবালি।

আকাশের রং বদলানো মানে যদি হয় প্রাণের স্পন্দন,

তবে মানুষের রং বদলানো মানেই একটি বিশ্বাসের মৃত্যু।

আকাশের মতো স্বচ্ছ হওয়া আজ বিস্মৃতির অতলে,

চারপাশে কেবল নিজের সুবিধামতো রং পাল্টে—

সত্যকে আড়াল করার নিপুণ কারসাজি।
আমি এসকে হেলাল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 91 টি লেখা ও 3 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1852। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
eID: 2886
প্রকাশিত10 জানুয়ারি (1,852 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

নিরপেক্ষতার অ্যাবোরশন

একটি সাদা ঘর, স্টেরিলাইজড গন্ধ আর ঘড়ির কাঁটার একঘেয়ে শব্দ; সেখানে নিরপেক্ষতা বড্ড ফ্যাকাশে— বড় বেশি ম্লান। একদিকে অধিকারের জোরালো চিৎকার— নিজের শরীরের ওপর নিজেরই সার্বভৌমত্ব; অন্যপাশে এক অস্ফুট স্পন্দনের ব্যাকরণ, যা…

০ ০ ৫২ ২ মিনিটের পড়া

পর্ব 60 সুহাসিনীর রূপ বদল

তারপর তার বদলে যাওয়া দেখে স্বপ্ন দেখার সাধটাই আস্তে আস্তে ফুরিয়ে গেছে। এক সময় তাকে দূর থেকে চেয়েছিলাম ভীষণ, এখন শুধু চাই— সবকিছু থেকে অনেক দূরে সরে যেতে। একদিন জীবনকে দেখতাম সিনেমার মতো— ভাবতাম, যত কিছুই হোক শেষে ঠিক…

০ ০ ১৫৭ ১ মিনিটের পড়া

পর্ব 516 নীরব বদল

নীরব বদল মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ৩ অক্টোবর ২০২৬ সব পরিবর্তন শব্দ করে আসে না। কিছু পরিবর্তন খুব চুপচাপ আসে। দরজায় কড়া নাড়ে না, কোনো ঘোষণা দেয় না। একদিন হঠাৎ খেয়াল হয়, আগের সেই মানুষটি আর আগের মতো নেই। যে…

০ ০ ৪৩ ৪ মিনিটের পড়া

রং নাম্বার ( রম্যরচনা)

রং নাম্বার শুক্রবার মানেই আমার কাছে কুম্ভকর্ণ দিবস। সারা সপ্তাহ রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখে শুক্রবার বেলা ১১টার আগে আমার ঘুম ভাঙে না। আর এই নিয়েই গিন্নির অভিযোগের শেষ নেই। আজও সকাল সাতটার দিকে বউয়ের খ্যাঁচখ্যাঁচানিতে…

০ ০ ৫৪ ৪ মিনিটের পড়া

নতুন উদ্ভাবিত ন্যানো পার্টিকেল প্রযুক্তির 'প্লাজমোনিক' রং!

গত ২০২২-২৩ সালের দিকে আমেরিকান ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার (UCF) একদল গবেষক একটি অভাবনীয় ন্যানো পার্টিকেল প্রযুক্তি, অর্থাৎ প্লাজমোনিক রং, আবিষ্কার করেন। বর্তমানে এই যুগান্তকারী উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছেন…

০ ০ ১৬৩ ৩ মিনিটের পড়া
...