Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

নতুন উদ্ভাবিত ন্যানো পার্টিকেল প্রযুক্তির 'প্লাজমোনিক' রং!

0 পছন্দ 0 অপছন্দ
115 বার প্রদর্শিত
করেছেন (310 পয়েন্ট)   22 এপ্রিল 2025 "প্রযুক্তি" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
গত ২০২২-২৩ সালের দিকে আমেরিকান ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার (UCF) একদল গবেষক একটি অভাবনীয় ন্যানো পার্টিকেল প্রযুক্তি, অর্থাৎ প্লাজমোনিক রং, আবিষ্কার করেন। বর্তমানে এই যুগান্তকারী উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছেন ইউসিএফ-এর ন্যানো সায়েন্স টেকনোলজি বিভাগের অধ্যাপক দেবাশিস চন্দ।

তিনি এবং তার গবেষক দল প্রকৃতির প্রজাপতির ডানা থেকে অনুপ্রেরণা নিয়ে এই রং নিয়ে গবেষণা করছেন। প্রজাপতির ডানায় থাকা সূক্ষ্ম ন্যানো গঠন আলোর প্রতিফলনের মাধ্যমে যেভাবে বৈচিত্র্যময় ও উজ্জ্বল রং তৈরি করে, ঠিক সেই 'স্ট্রাকচারাল কালার' ধারণাকেই কাজে লাগিয়ে বিজ্ঞানীরা এবার ল্যাবেই তৈরি করছেন ন্যানো পার্টিকেল বা প্লাজমোনিক রং।

এই প্লাজমোনিক রং তৈরির প্রক্রিয়া বর্তমানে গবেষণা ও উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত গবেষণাগারে খুবই অল্প পরিমাণে এই প্রযুক্তির রং তৈরি করতে সক্ষম হয়েছেন। গবেষকদের দাবি অনুযায়ী, এই রং হবে অত্যন্ত হালকা, পরিবেশবান্ধব এবং তাপ প্রতিরোধে সক্ষম। ফলে ভবিষ্যতে এই প্রযুক্তির রং রঙের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

এই প্লাজমোনিক রং তৈরি করা হয় ধাতব ন্যানো পার্টিকেলের ‘লোকালাইজড সারফেস প্লাজমোন রেজোন্যান্স’ (LSPR) নামক একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে ধাতব কণাগুলোর পৃষ্ঠে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত ও শোষিত হয়ে কাঙ্ক্ষিত রং তৈরি করে। এই গবেষণায় বিজ্ঞানীরা অ্যালুমিনিয়াম ন্যানো পার্টিকেল ব্যবহার করছেন, যা কোনো ধরনের রঞ্জক ছাড়াই কেবল আলোর সঙ্গে মিথস্ক্রিয়ায় নির্দিষ্ট রং প্রদর্শন করতে পারে।

বিজ্ঞানীরা দাবি কএন যে, পরিবেশবান্ধব এই রং এ কোন বিষাক্ত রাসায়নিক উপাদান নেই এবং এটি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে সহায়ক হবে। এটি প্রচলিত রঞ্জক রঙের তুলনায় অনেক বেশি দীর্ঘস্থায়ী, সূর্যের তাপ ও অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সক্ষম। বিজ্ঞানীরা আরও জানান, মাত্র তিন পাউন্ড এই হালকা ওজনের রং দিয়েই একটি সম্পূর্ণ বোয়িং ৭৪৭ বিমানের রংকরণ সম্ভব, যা জ্বালানি সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই প্রযুক্তির বহুমুখী ব্যবহার সম্ভাবনার দিক থেকে বিস্তৃত। এটি উচ্চ রেজোল্যুশনের ইলেকট্রনিক ডিসপ্লে ও সেন্সর প্রযুক্তিতে প্রয়োগ করা যেতে পারে। তাছাড়া এয়ারক্রাফট ও মহাকাশযানের ওজন কমানোর পাশাপাশি গাড়ি, যন্ত্রপাতি এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটে প্রিমিয়াম লুক ও স্ক্র্যাচপ্রুফ এবং টেকসই করতে এই রং ব্যবহৃত হতে পারে। এমনকি সোলার প্যানেলে এই রঙের মাধ্যমে সৌর আলোর শোষণ ক্ষমতা আরও বৃদ্ধি করা সম্ভব।

সামগ্রিকভাবে বলা যায়, যদিও এখনো এই প্রযুক্তি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবে পরিবেশবান্ধব এবং টেকসই প্রযুক্তির এই প্লাজমোনিক রং ভবিষ্যতে শিল্প ও প্রযুক্তি জগতে এক নতুন বিপ্লবের সূচনা করতে পারে। তাই এটি এখন শুধু বৈজ্ঞানিক কল্পনার বিষয় নয়—অদূর ভবিষ্যতে হয়তো এটি হয়ে উঠবে চতুর্থ শিল্পবিপ্লবের এক অন্যতম হাতিয়ার।
image
তথ্যসূত্র: University of Central Florida (UCF), New Scientist, Advanced Materials Journal, Never Paint Again Blog, Nature Inspired Nanostructures Research.
সিরাজুর রহমান (Sherazur Rahman), শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ। [email protected]
সংযুক্ত তথ্য
তথ্যসূত্র: University of Central Florida (UCF), New Scientist, Advanced Materials Journal, Never Paint Again Blog, Nature Inspired Nanostructures Research.
Enolej ID(eID): 938
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
বৈশ্বিক পর্যায়ে ন্যানোটেকনোলজি নিয়ে গবেষণারত ওয়েবসাইট স্ট্যাটন্যানো এর দেয়া তথ্যমতে, ন্যানো টেকনোলজি শিল্প উন্নয়নে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের শীর্ষ চতুর্থ স্থানে উঠে এসেছে ইরানের [...] বিস্তারিত পড়ুন...
155 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
নাসা সম্প্রতি এমন একটি ছোট্ট মহাকাশযান উৎক্ষেপণ করেছে যা সূর্যের আলোর চাপে চলবে। 'সোলার সেইল ক্যুবস্যাট' নামক এই মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে এবং সূর্যের দিকে যাত্রা শুরু ক[...] বিস্তারিত পড়ুন...
236 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মাসের পর মাস অদ্ভুত বার্তা পাঠানোর পর, সবচেয়ে দূরবর্তী মহাকাশযানটি পুনরায় স্বাভাবিকভাবে যোগাযোগ করতে শুরু করেছে। NASA-র ভয়েজার ১, যা মহাবিশ্বের সবচেয়ে দূরবর্তী মানবসৃষ্ট বস্তু, ২০২�[...] বিস্তারিত পড়ুন...
263 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির যুগে প্রবেশ করেছে বিশ্ব! বর্তমানে একবিংশ [...] বিস্তারিত পড়ুন...
72 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আকাশ যখন রং বদলায়, তখন তার পেছনে থাকে প্রকৃতির প্রতি এক গভীর মমতা। কখনো সে কড়া রোদে তামাটে, কখনো মেঘের ভারে বিষণ্ণ ধূসর— তার এই রূপ বদল মানুষের প্রয়োজনে, পৃথিবীর তৃষ্ণায় কিংবা ফসলের জন্য। আ�[...] বিস্তারিত পড়ুন...
18 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    487 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    24 টি আইডিয়া ব্লগ

  2. মাহাতাব হোসেন অপল

    106 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    42 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

  4. তামান্না আক্তার

    22 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...