[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নিরপেক্ষতার অ্যাবোরশন

৫১ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
একটি সাদা ঘর,

স্টেরিলাইজড গন্ধ আর ঘড়ির কাঁটার একঘেয়ে শব্দ;

সেখানে নিরপেক্ষতা বড্ড ফ্যাকাশে— বড় বেশি ম্লান।

একদিকে অধিকারের জোরালো চিৎকার—

নিজের শরীরের ওপর নিজেরই সার্বভৌমত্ব;

অন্যপাশে এক অস্ফুট স্পন্দনের ব্যাকরণ, যা এখনো ভাষা পায়নি—

কিন্তু অস্তিত্বের লড়াইয়ে সে এক নীরব, অবুঝ প্রতিপক্ষ।

পারিবারিক দেয়ালের ভেতর এই নিরপেক্ষতা এক অদ্ভুত নিস্তব্ধতা।

রক্তের সম্পর্কেরা যখন মুখে কুলুপ আঁটে,

তাকে তো নিরপেক্ষতা বলে না— সে এক বিসর্জন।

তুমি যা ভালো বোঝো করো—

এই একটি বাক্যে লুকিয়ে থাকে দায় এড়ানোর সূক্ষ্ম ছুরি।

যেখানে হাত ধরার কথা ছিল শক্ত করে,

সেখানে পরিবার আজ নির্লিপ্ত দর্শক;

মতের অমিল হতেই তারা সরিয়ে নেয় নিরাপদ দূরত্বে নিজেদের ছায়া,

যেন জীবনের সমস্ত ঝড়ের ঝাপটা—

শুধু একজনের ওপর দিয়েই বয়ে যায়।

সামাজিক চত্বরে এই নিরপেক্ষতা আরও ভয়ংকর,

ঠিক যেন ভাঙা কাঁচের ধার!

সমাজ এখানে হাত ধুয়ে ফেলে লোকলজ্জার পুরোনো দোহাই দিয়ে।

নীতি-নৈতিকতার বড় বড় বুলি আছে ঠিকই,

কিন্তু বিপন্ন মানুষের জন্য নেই কোনো মমতা।

প্রতিবেশী যখন পাশ কাটিয়ে যায়,

কিংবা চায়ের কাপে সমবেদনার ছলে কাটা ঘায়ে নুন দেয়—

তখন সেই নিরপেক্ষতা আসলে এক সুসংগঠিত সামাজিক ভণ্ডামি।

তারা জীবনের পক্ষেও নেই, নেই অধিকারের পক্ষেও—

তারা কেবল ব্যস্ত নিজেদের 'শুভরঙা' মুখোশ আর মেকি আভিজাত্য বাঁচাতে।

আর রাষ্ট্রের দলিলে নিরপেক্ষতা মানে—

একগুচ্ছ প্রাণহীন ধারা আর উপধারা।

ধুলো জমা ফাইলে ফাইলে ঘুরতে থাকে অনুমতি আর নিষেধাজ্ঞার দ্বৈরথ।

রাষ্ট্র নিরপেক্ষ হওয়ার ভান করে,

যখন সে নাগরিকের যন্ত্রণার চেয়ে ভোটের হিসাবকে বড় করে দেখে।

যেখানে ন্যায়বিচার পাওয়ার কথা ছিল অলঙ্ঘনীয় অধিকার,

সেখানে তা আজ কেবল জটিল আইনের টেবিলে ধুলো জমা হাহাকার।

রাষ্ট্রের এই তথাকথিত নিরপেক্ষতা আসলে এক ধরণের পলায়নপরতা—

যা এক বিপন্ন অস্তিত্বকে একাকী ঠেলে দেয়—

অন্ধকার কোনো এক অনিশ্চিত গন্তব্যে।

শেষমেশ জীবন আর না-জীবনের মাঝখানে—

ঝুলে থাকে এক টুকরো বিষাদ।

পরিবার, সমাজ আর রাষ্ট্র—

সবাই যখন নিরপেক্ষ থাকার অজুহাতে হাত গুটিয়ে নেয়,

তখন সেই একাকী সত্তাটি বুঝতে পারে—

এই নিরপেক্ষতা আসলে কেউ কারো নয় হওয়ার এক নিষ্ঠুর আয়োজন।

সেখানে বিচারক কেউ নেই,

শুধু সাক্ষী হয়ে থাকে এক অনিবার্য সিদ্ধান্তের দীর্ঘশ্বাস।

এখানে নিরপেক্ষতার আড়ালে প্রতিদিন—

এক একটি মানবিকতার অ্যাবোরশন ঘটে যায়।
আমি এসকে হেলাল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 91 টি লেখা ও 3 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1852। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
eID: 2887
প্রকাশিত10 জানুয়ারি (1,852 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

রং বদল

আকাশ যখন রং বদলায়, তখন তার পেছনে থাকে প্রকৃতির প্রতি এক গভীর মমতা। কখনো সে কড়া রোদে তামাটে, কখনো মেঘের ভারে বিষণ্ণ ধূসর— তার এই রূপ বদল মানুষের প্রয়োজনে, পৃথিবীর তৃষ্ণায় কিংবা ফসলের জন্য। আকাশ কোনো লুকোচুরি জানে না, বরং…

০ ০ ৬২ ১ মিনিটের পড়া
...