[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

জীবন থেমে থাকার নয়

১৬৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

তুমি বলেছিলে—
আয়ু ফুরাবার আগেই হাজারবার মরে গেছি।
তোমার ভোরগুলো প্রেমহীন,
বিকেলগুলো অচেনা।
তোমার পা আটকেছে পঙ্কিল অন্ধকারে,
আর গলায় জড়িয়েছে— ক্লান্ত সময়ের ফাঁস।

কিন্তু আমি বলি, এ মৃত্যু তোমার নয়;
এগুলো তো শুধু তোমার মনের পরাজয়।
কেন তুমি এক ম্লান দাগ দেখে থমকে গেলে?
কেন একটি ব্যর্থ প্রেম—
তোমার জীবনকে তছনছ করে দিল?

যখন তোমার পা কাদার মধ্যে ডুবছিল,
তখন কেন তুমি আকাশের দিকে তাকালে না?
যখন তোমার গলায় ধুলোর ফাঁস আঁটছিল,
তখন কেন তুমি নতুন আলো খুঁজলে না?

তোমার এই মৃত্যু আসলে— তোমার নিজেরই সৃষ্টি;
এগুলো তোমার দুর্বলতার অজুহাত।
আজ আমি তোমাকে নতুন করে বলছি—
মৃত্যু আসবে;
কিন্তু সে তোমার জীবনের শেষ কথা নয়।

প্রতিটি প্রভাত, প্রতিটি বিকেল, প্রতিটি নতুন দিন—
এক নতুন জীবন নিয়ে আসে।
কেন তুমি তাদের কাছ থেকে আলো কুড়িয়ে নিলে না?
কেন নতুন করে ভালোবাসতে শিখলে না?

তুমি হয়তো কাউকে ডাকবে না, কারো কাছে যাবে না—
কিন্তু আমি ডাকব! আমি যাব!
আমি নতুন করে বাঁচার চেষ্টা করব।
আমার আয়ু ফুরালেও আমি মরব না;
কারণ আমি মৃত্যুর কাছে নতজানু নই।

আমি জীবনের প্রতিটি মুহূর্তকে ঘৃণা নয়—
ভালোবাসা দিয়ে জয় করি।
আমি তোমার মতো পরাজয়ের প্রতীক হয়ে থাকতে চাই না।
আমি উড়ে যাব ওই নির্মল আকাশের পানে—
যেখানে মৃত্যু শুধু একটি শব্দ,
জীবনের শেষ কথা নয়।
<!-- /data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260109_155950_420.sdocx -->

আমি এসকে হেলাল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 91 টি লেখা ও 3 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1852। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 2858
প্রকাশিত09 জানুয়ারি (1,852 পয়েন্ট)
বিভাগকবিতা

1 প্রতিক্রিয়া

০
আমি উড়ে যাবো ওই নির্মল আকাশের পানে– অনেক সুন্দর লিখেছেন আপনি। 
09 জানুয়ারি প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (6,405 পয়েন্ট)  

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 629 চিকিৎসার অভাবে থেমে থাকা জীবন

চিকিৎসার অভাবে থেমে থাকা জীবন মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী লেখা ১৩ নভেম্বর ২০২৬ ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে দাম হিসাব করছিলেন মানুষটি। কয়েকটি ওষুধের দাম যোগ করে দেখলেন, পকেটে থাকা…

০ ০ ১৪ ৩ মিনিটের পড়া

পর্ব 295 লাইনের শেষে যে জীবন থেমে যায়

লাইনের শেষে যে জীবন থেমে যায় মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী কলম | মার্চ ০১, ২০২৬ গত বছর ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এক বৃদ্ধকে দেখেছিলাম। নাম জানি না, ঠিকানা জানি না। মেঝেতে এলোমেলো হয়ে বসে ছিলেন, পা ফুলে গেছে…

পর্ব 197 কোথাও না কোথাও, একটু থেমে আবার শুরু করার নামই জীবন

কোথাও না কোথাও, একটু থেমে আবার শুরু করার নামই জীবন মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী ⋄ ২৪-১১-২০২৫ আজ হঠাৎ জানালার পাশে বসে ছিলাম। বাতাসটা যেন আগের মতো লাগছিল না… মনে হচ্ছিল সবকিছু ঠিক আছে, আবার ঠিক নেইও। অদ্ভুত একটা…

০ ০ ৫৫১ ২ মিনিটের পড়া

পর্ব 15 জীবন কেবল বস্তু নয়

জীবন কেবল বস্তু নয় মোহাম্মদ জাহিদ হোসেন ছোটগল্প । জানুয়ারি ১৪,২০২৬ জীবনটা তো কেবল বস্তুগত বিষয় দিয়ে চলে না। অর্থ, ঘর, গাড়ি—সবই শুধু সাময়িক সুখ দেয়। কিন্তু জীবনের আসল মূল্য নির্ধারণ করে আমাদের অনুভূতি, ভালোবাসা এবং…

পর্ব 11 এক খারাপ অধ্যায়ে শেষ নয় জীবন(বিশ্লেষণধর্মী)

এক খারাপ অধ্যায়ে শেষ নয় জীবন লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরনঃ বিশ্লেষণধর্মী তারিখঃ ২৭ অক্টোবর ২০২৫ জীবন আসলে এক বিশাল উপন্যাস—যেখানে প্রতিটি অধ্যায় একেকটি গল্প, একেকটি অভিজ্ঞতা, একেকটি শিক্ষা। কেউই পুরো বইয়ের…

০ ০ ৫২২ ৩ মিনিটের পড়া
...