Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

রং নাম্বার ( রম্যরচনা)

0 পছন্দ 0 অপছন্দ
2 বার প্রদর্শিত
করেছেন (138 পয়েন্ট)   18 ঘন্টা পূর্বে "গল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!


রং নাম্বার

শুক্রবার মানেই আমার কাছে কুম্ভকর্ণ দিবস। সারা সপ্তাহ রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখে শুক্রবার বেলা ১১টার আগে আমার ঘুম ভাঙে না। আর এই নিয়েই গিন্নির অভিযোগের শেষ নেই।
আজও সকাল সাতটার দিকে বউয়ের খ্যাঁচখ্যাঁচানিতে ঘুম ভাঙল।
"সারা সপ্তাহে সংসারের কত কাজ জমে থাকে! শুক্রবারেও যদি দুপুর পর্যন্ত ঘুমান, তাহলে সংসার চলবে কীভাবে?"
আমি আধো ঘুমে চোখ না খুলেই বললাম, "চুপ... একটা সুন্দর স্বপ্ন দেখছি।"
বউ খেঁকিয়ে উঠল, "ও তাই নাকি! কোন মহারানীকে স্বপ্ন দেখছেন শুনি?"
আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, "তুমি ছাড়া আর কে আছে আমার? কত দিন পর তোমাকে নিয়ে এমন মিষ্টি স্বপ্ন দেখলাম!"
কথাটা শুনে গিন্নির গলার ভলিউম একটু কমল।
"হুম... স্বপ্নই দেখেন। স্বপ্ন দেখেই তো আপনার সংসার চলে। আমি একা এই সংসারের বান্দি!"
বলেই চলে গেল।
আমি মনে মনে বললাম, "যাক বাবা, প্রথম ইনিংসটা ড্র হলো।"
বালিশ জড়িয়ে আবার চোখ বন্ধ করেছি, এমন সময় ফোন বেজে উঠল।
ঘুমজড়ানো কণ্ঠে বললাম, "হ্যালো..."
ওপাশ থেকে কান্নাজড়িত এক নারীকণ্ঠ।
"তোমার সোনা বউ বলছি... আমাকে ক্ষমা করে দাও, জান। আর এমন হবে না। প্লিজ বাসায় আসো। সারা রাত একটুও ঘুমাতে পারিনি। তোমাকে ছাড়া থাকতে পারি না..."
আমি থ হয়ে গেলাম।
মহিলা কাঁদতেই থাকলেন।
"প্লিজ... আমাকে আর শাস্তি দিও না। আজ যদি বাসায় না আসো, আমার মরা মুখ দেখবা..."
বলেই ফোন কেটে দিলেন।
আমি কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইলাম।
ভাবলাম, রং নম্বর দিয়ে মানুষের আবেগ নিয়ে এমন মজা করা ঠিক না।
তাই কল-ব্যাক করলাম।
ফোন বন্ধ।
মনে একটু খচখচ করতে লাগল। জানিনা কার বউ ছিলো এটা। তবে বউটা ভালো ছিলো।

ফোন রেখে ওয়াশরুমে ঢুকলাম।
আমি জানতাম না, আমার দারোগা বউ গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে। সাংবাদিক মানুষ বলে ফোনে সব সময় অটো রেকর্ডিং চালু থাকে। সে পুরো কথোপকথন শুনে ফেলেছে।
ওয়াশরুম থেকে বের হয়েই দেখি বউয়ের চেহারা অগ্নিমূর্তি। এখনই জরুরি অবস্থা জারি করবে।
চোখে পানি, মুখে আগুন।
"এই ছিল তোর মনে? তাই বলি, ফোনের পাসওয়ার্ড চেঞ্জ কেন?"
আমি তো হতবাক!
"আরে, রং নম্বর!"

আমি যতই বুঝাই, সে ততই কাঁদে।
শেষ পর্যন্ত ঘোষণা দিল,
"এক মুহূর্তও আর তোমার সঙ্গে থাকব না।"
এক কাপড়ে বাপের বাড়ি রওনা দিল।
আমি বারান্দায় দাঁড়িয়ে একটা বিড়ি ধরালাম।

ঠিক তখনই আবার ফোন।
আবারও একজন মহিলা।
"হ্যালো, মুকুল না?"
"হ্যাঁ..."
"কি পাইছো তুমি? সাত দিন ধইরা শুধু আসি আসি করো। আসো না ক্যান?"
আমি মনে মনে বললাম, 'আজকে বুঝি আমার সর্বনাশের দিন!'
সাহস করে বললাম, "কই যামু?"
ওপাশ থেকে মহিলা রেগে আগুন।
"কই যামু মানে? তুমারে কইতাছি না, বাসার মোটর নষ্ট! সাত দিন ধইরা পানি নাই। তুমি ছাড়া দুনিয়ায় আর মিস্ত্রি নাই নাকি?"
আমি বললাম, "আপনার বাসা কই?"
"সাদু বাজার, মণ্ডল বাড়ি। এখনই আইসো।"
আমি একটু দুষ্টুমি করে বললাম,
"আমার সকাল দশটায় বলদিয়া কলেজে ক্লাস আছে। ক্লাসটা নিয়ে তারপর আসি?"
ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা।
তারপর...
"এইডা... মুকুল মিস্ত্রি না?"
"না। মুকুল স্যার।"
"আল্লাহ! সরি... রং নাম্বার!"
ফোন কেটে গেল।
আমি হেসে ফেললাম।
ঠিক তখনই আবার ফোন।
ভাবলাম, এবার বুঝি তৃতীয় কোনো বউ!
ফোন ধরতেই এক পুরুষের গর্জন,
"আপনি কি সেই লোক, যারে আমার বউ সকালে ফোন দিছে?"
আমি শুকনো গলায় বললাম, " জ্বি ভাই, আমি ভুল নম্বর।"
লোকটা বললো, ভুল নম্বর মানে? বউরে হাতে নাতে ধরছি। মিয়া আপনের খবর আছে"

ফোন কেটে গেল।

বারান্দার নিচে আমার শ্বশুরের মোটরসাইকেল।
পেছনে আমার গিন্নি।
অনেক বুঝিয়ে সব ক্লিযার করলাম।

বউয়ের চাপে আমি নম্বর বদলেছি।
কিন্তু আজও  অচেনা নম্বর থোকে ফোন এলে বুক ধড়ফড় করে।
যদি আবার কোনো বউ বলে ওঠে,
"জান, বাসায় আসো..."

( বরাবরের মতো এটি আমার একটি রম্য লেখনী। কিছুটা বাস্তব বাকিটা কল্পনা। যদি কারো সাথে কিছু মিলে যায়,সেটি কাকতাল মাত্র)

বিঃদ্রঃ কপিরাইট স্বত্ব সংরক্ষিত আছে। তাই কপি করা নিষেধ।

লেখক-
মাইদুল ইসলাম মুকুল
শিক্ষক, সাংবাদিক ও গল্পকার
<!-- /data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260716_100424_059.sdocx -->

সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 4251
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


আকাশ যখন রং বদলায়, তখন তার পেছনে থাকে প্রকৃতির প্রতি এক গভীর মমতা। কখনো সে কড়া রোদে তামাটে, কখনো মেঘের ভারে বিষণ্ণ ধূসর— তার এই রূপ বদল মানুষের প্রয়োজনে, পৃথিবীর তৃষ্ণায় কিংবা ফসলের জন্য। আ�[...] বিস্তারিত পড়ুন...
31 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
গত ২০২২-২৩ সালের দিকে আমেরিকান ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার (UCF) একদল গবেষক একটি অভাবনীয় ন্যানো পার্টিকেল প্রযুক্তি, অর্থাৎ প্লাজমোনিক রং, আবিষ্কার করেন। বর্তমানে এই যুগান্তকারী �[...] বিস্তারিত পড়ুন...
125 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    66 টি আইডিয়া ব্লগ

  2. শামীমা আকতার

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  3. মাইদুল ইসলাম মুকুল

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. Adiba jannat

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...