যদি খেয়াল করি নিজেকে আমি দেখি আছো আমাতে,
যদি মাঝ রাতে কভু ঘুম ভেংগে যায়, মিশে আছো এই স্মৃতিতে।
আমি গল্প কিংবা ইতিহাস পড়ি উল্টে পাল্টে পাতা,
প্রতি পাতায় পাতায় ভাসে তোমার ঝাপসা মুখচ্ছবি টা। (২)
_________________________
এই ব্যস্ত শহরে,কখনও দুপুরে,থাকতে দাড়িয়ে বেলকনিতে,
আমি চলতে চলতে ,দুর দিগন্তে,হারিয়ে যেতাম তোমাতে। (২)
আমি তুমি তুমি করে তোমারই মাঝে আমার ঘর গড়ি,
ওই মনের রাজ্যের সীমান্ত দিয়েছি আমি পারি।
যদি খেয়াল করি নিজেকে আমি দেখি আছো আমাতে... ভাসে তোমার ঝাপসা মুখচ্ছবি টা (২)
গানটি অসমাপ্ত এখনো তবে যতটুকু লিখেছি এটার সুর করেছি।
মূলত এটি লিখেছিলাম ২০২৪সালে।
🌼
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।