পায়ে পায়ে বেলা শেষে,
সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে,
মিশে যাবো তোমার উদ্দেশ্যে –তোমার মণিকোঠায়।
আগে যখন খুব গোপনে,
মিলে যেতাম এই দুজনে,
গল্পে গল্পে মাতোয়ারা হতাম–রাতের হাওয়ায়।
ঝর্না ঝরা চোখ আর অভিমানী মন,
জানি তুমি অন্যজন ,তবু লাগে কত আপন,
জানিনা আছো কেমন,ওগো চিরচেনা প্রিয়জন। (২)
____________________________
চলেছি একা,সেই নাম যা জানা,এক অজানা পথিকের সন্ধানে;
খুঁজি আমি তাকেই একাকী বিরহে,গোপনে দুপুরের নির্জনে।
চোখ থেকে মুছে গেছে সাধ,বিলীন স্বপ্নগুলো;
লোমে লোমে গেঁথে আছে শুধু ক্লান্ত পথের ধুলো।
জানিনা আছো কেমন–ওগো চিরচেনা প্রিয়জন।
__________________________
চলতে চলতে বুঝি পৌঁছে যাবো আমি তোমারই মনের পাড়াতে,
সেখানে তুমি ওগো বন্দী করো তোমারই প্রেমের বেড়িতে।
এই জীবন তোমার সাথে জড়িয়ে গেলে আজ,
তরঙ্গে তরঙ্গে যৌবন সাজবে যে নতুন সাজ।
জানিনা আছো কেমন–ওগো চিরচেনা প্রিয়জন।
পায়ে পায়ে বেলা শেষে, সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে,
মিশে যাবো তোমার উদ্দেশ্যে –তোমার মণিকোঠায়।
আগে যখন খুব গোপনে, মিলে যেতাম এই দুজনে ,
গল্পে গল্পে মাতোয়ারা হতাম–রাতের হাওয়ায়।
ঝর্না ঝরা চোখ আর অভিমানী মন,
জানি তুমি অন্যজন, তবু লাগে কত আপন,
জানিনা আছো কেমন, ওগো চিরচেনা প্রিয়জন।
একদিন রাতে ঘুমের মাঝে স্বপ্নে দেখছিলাম এই গানটি বাজছে আর দুজন ছেলে মেয়ে ধুলোময়,পাতা ঝরা রাস্তায় হাঁটছে। ঘুম থেকে উঠেই গান এর প্রথম অংশ লিখে ফেলি। এবং সুর টাও সেই স্বপ্নে যেটা দেখেছি সেটাই। কিন্তু স্বপ্নে দেখেছি তাই হয়তো সবটা মনে রাখতে পারিনি একারণেই পরবর্তী অংশ গুলো নিজে লিখেছি। আর সুর সেটাই করেছি যা স্বপ্নে দেখেছিলাম তবে কিছুটা পরিমার্জিত করেছি। এবং আমার লেখা গান গুলোর মাঝে এটা সবচেয়ে পছন্দের ,গানের প্রথম অংশের কথা আর সুর একা গুনগুন করে গাইতে কেন জানি আমার খুব ভালো লাগে। আর সেই লাইন দুটি–( চোখ থেকে মুছে গেছে সাধ বিলীন স্বপ্নগুলো,
লোমে লোমে গেঁথে আছে শুধু ক্লান্ত পথের ধুলো)
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।