[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

“জানিনা সে কি, আসবে নাকি,আমার আঙিনায়”

১৭৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

image জানিনা সে কি,আসবে নাকি,আমার আঙিনায়;

রাস্তার মোড়ে,প্রিয় নাম ধরে,ডাকবে কি সন্ধ্যায়। (২)

কভু দেখিনি রাস্তায় বের হয়ে ভোরের আলো,

তাই তো জানিনি সে কি আমার বেসেছে ভালো(২)

_ _ ______________________


সন্ধ্যার পরে,বাগানের ধারে,দাড়িয়ে থাকতো একজন;

ডেকেছিল কিনা ,শুনতে পাইনি,ছিল যে শব্দদূষণ। 

বলেছে সে ,কোনো একদিন কাছেই ছিল দাড়িয়ে,

খেয়াল করিনি,কিংবা বুঝিনি,সীমানা গেছে যে পেরিয়ে(২)


কভু দেখিনি রাস্তায় বের হয়ে... সে কি আমার বেসেছে ভালো।  


________________________


কখনও কখনও তার পানে চেয়ে এক পলক দেখা,

কবে যে হবে তার আমার নির্জনে কথা। 

এ জীবনে সেই আমার একটাই নিশানা,

তাই তার নিকটেই খুঁজে পেতে চাই আমার ঠিকানা(২)


কভু দেখিনি রাস্তায় বের হয়ে ভোরের আলো... তাই তো জানিনি সে কি আমায় বেসেছে ভালো। 


জানিনা সে কি,আসবে নাকি,আমার আঙিনায়;

রাস্তার মোড়ে প্রিয় নাম ধরে ডাকবে কি সন্ধ্যায়?

কভু দেখিনি রাস্তায় বের হয়ে... সে কি আমায় বেসেছে ভালো। (২)




আমার স্বরচিত গান,সুর ও করেছি।  এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া এক গল্প থেকেই লিখেছিলাম ২০২৩সালে। 

গান / সঙ্গীত কিভাবে লিখে প্রকাশ করতে হয় ভালো জানিনা তাই এভাবেই লিখে রাখছি। 

( গল্পটা সংক্ষেপে বলতে গেলে এমন যে– আমাকে এত বছরেও কখনও কেও বিরক্ত/কোনো ছেলে ঘোরাঘুরি কিংবা কোনো প্রস্তাব দেয় নাই। কিন্তু একদিন আমি আমার এক বোনের কাছে জানতে পারি তার এক বন্ধু' জাকারিয়া ' আমাকে নিয়মিত ফলো করে এবং পছন্দ করে ২/৩বছর ধরে। কিন্তু আমার কাছে বিষয়টা অদ্ভুত লেগেছিল কারণ তার ভাষ্যমতে সে সন্ধ্যার দিকে আমাদের বাগানের পাশে দাঁড়িয়ে থেকেছিল আমাকে দেখেছে,একদিন আমার পাশেই নাকি দাড়িয়ে ছিল এমনকি ভোর বেলা আমাদের বাড়ির সামনে হেঁটে হেঁটে আসতো তবে আমি কখনোই তাকে খেয়াল করিনি ,,সামনে থাকলেও ঐভাবে লক্ষ্য করে তাকাইনি ,কারণ ছোটো থেকেই আমি ছেলেদের দিকে তাকাইনা মাথা নিচু করে চলে যাই। ) তো এই হলো সংক্ষেপে গল্প টা সেখান থেকেই তখন গান টা লিখেছিলাম। 🌼

আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 68 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6407। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2611
প্রকাশিত31 ডিসেম্বর 2025 ♛ (6,407 পয়েন্ট)
বিভাগগান

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

জানিনা সে কি, আসবে নাকি

জানিনা সে কি, আসবে নাকি জানিনা সে কী, আসবে নাকি, নাকি হারাবে পথের বাঁকে, তবু কেন মনটা আমার তারই অপেক্ষাতে থাকে? জানিনা সে কোন আকাশের কোন নক্ষত্রের আলো, তবু তারই নাম না জেনে তাকে কেন লাগে ভালো? জানিনা সে কেমন মানুষ, কী…

০ ০ ৩৮ ২ মিনিটের পড়া

পর্ব 6 চলো প্রিয়

চলো প্রিয় ঘুরে আসি দুর অজানায়, চলো চলো যাই (২) _________ আমার এ দুটি চোখ জলে ছলছল, তুমিহীনা এ জীবন আজও অগোছালো(২) হাতে হাত রেখে চলো হারিয়ে যাই, কোনো দুর অজানায়। চলো প্রিয় ঘুরে আসি দুর অজানায়, চলো চলো যাই।…

০ ০ ১৬১ ১ মিনিটের পড়া

পর্ব 4 মুখচ্ছবিটা

যদি খেয়াল করি নিজেকে আমি দেখি আছো আমাতে, যদি মাঝ রাতে কভু ঘুম ভেংগে যায়, মিশে আছো এই স্মৃতিতে। আমি গল্প কিংবা ইতিহাস পড়ি উল্টে পাল্টে পাতা, প্রতি পাতায় পাতায় ভাসে তোমার ঝাপসা মুখচ্ছবি টা। (২)…

০ ০ ১৬৯ ১ মিনিটের পড়া

পর্ব 3 পায়ে পায়ে বেলা শেষে

পায়ে পায়ে বেলা শেষে, সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে, মিশে যাবো তোমার উদ্দেশ্যে –তোমার মণিকোঠায়। আগে যখন খুব গোপনে, মিলে যেতাম এই দুজনে, গল্পে গল্পে মাতোয়ারা হতাম–রাতের হাওয়ায়। ঝর্না ঝরা চোখ আর অভিমানী মন, জানি তুমি…

০ ০ ১৪৮ ২ মিনিটের পড়া

সে কি থাকবে?

সে ছিল, আছে, সে কি থাকবে? সে ছিল— একদিন আমার গল্পের খুব কাছে, তার কথা মনে পড়লে আজও নীরবতা কথা বলে ভালোবেসে। সে আছে— হয়তো আজও কোনো স্মৃতির ঘরে, হয়তো আমার অজান্তেই কোনো পুরোনো বিকেল পড়ে। সময় বদলেছে, পথ বদলেছে, বদলেছে…

০ ০ ৪১ ১ মিনিটের পড়া
...