#সাহাবী_মোয়াবিয়া_এবং_ইয়াজিদ_পুত্র_সম্পর্কে_আমাদের_অবস্থান
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
প্রথমেই একটা হাদীস পড়ুন। রাসূল সাঃ স্বয়ং নিজে বলেছেন ( মারফু ও কাওলি হাদীস)
ইয়াহইয়া ইবনু ইযাহ্ইয়া তামিমী, আবূ বকর ইবনু আবূ শায়বাহ ও মুহাম্মাদ ইবনুল আ’লা (রহঃ) ..... আবূ হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আমার সাহাবীগণকে কুৎসা করো না। তোমরা আমার সাহাবীদের কুৎসা করবে না। সে সত্তার শপথ! যার হাতে আমার জীবন, তোমাদের মাঝে কেউ যদি উহুদ পর্বতের ন্যায় স্বর্ণ খরচ করে তবুও তাদের কারোর এক মুদ কিংবা অর্ধ মুদের সমতুল্য হবে না ( সহীহ মুসলিম-২৫৪০ : হাদীস একাডেমি)
উক্ত হাদীস প্রমাণ করে যে কোনো সাহাবীকে গালি দেওয়া কবিরাহ গুনাহ। তাই যে কোনো সাহাবীকে গালি দিলো বুঝে অথবা না বুঝে এবং যে তার সমর্থন করলে তারা দু- জন ( বা দল/ শ্রেণি) কবিরাহ গুনাহতে শামিল হলো এবং আহলুল সুন্নাত ওয়াল জামআত এর মানহাজ থেকে বাহির করে আহলুল বেদআত ওয়াল খারিজিয়াত এর জামআত এতে নিজেদের অন্তভুক্ত করল। এখন লেখাটাকে তিনটা পয়েন্ট এতে ভাগ করলাম।
প্রথম পয়েন্ট -
সাহাবি কারা এবং মোয়াবিয়া কি জান্নাতি সাহাবি?
জবাব: : "সাহাবি সেই ব্যক্তি যিনি মুহাম্মদের প্রতি ইমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের ওপরই মৃত্যুবরণ করেছেন
( তথ্যসূত্র : ইবনে হাজার ‘আল–ইসাবা ফী তাময়ীযিস সাহাবা’)
এখান থেকে আমরা সাহাবি হওয়ার জন্য তিনটা শর্ত পেলাম
১. নবীজিকে দেখেছেন
২. নবীর প্রতি ইমাম এনেছেন
৩. ইমাম নিয়ে মৃত্যু বরণ করেছেন
এখন প্রশ্ন হলো এই শর্তগুলো কি মোয়াবিয়া এর মধ্যে আছে? উত্তর : জ্বী আছে, কেননা তিনি নবীজিকে স্বচক্ষে দেখেছেন, তার প্রতি ইমান এনে অসংখ্য যুদ্ধ করেছেন। এবং ইমান এর উপর মৃত্যু বরণ করেছেন ( আল বিদায়া ওয়ান নিহায়া : ১১/৩৯৬)
আর হযরত মোয়াবিয়া ( রা.) ছিলেন ওই শ্রেণির বা দকের সাহাবী যে দল সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত নাজিল করা হয় এবং তাদের প্রশান্তি লাভ করার কথা বলা হয়, আয়াতটা হলো -
অতঃপর আল্লাহ তাঁর রাসুল ও মুমিনদের প্রতি প্রশান্তি নাজিল করেন এবং এমন এক সেনাদল প্রেরণ করেন, যা তোমরা দেখতে পাওনি। তিনি অবিশ্বাসীদের শাস্তি দেন। এটা অবিশ্বাসীদের কর্মফল ( তাওবা-২৬)
এই আয়াতটা নাযিল হয় হুনাইন এর যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে এবং এই যুদ্ধে থাকা সাহাবীদের সম্পর্কে। ( দেখুন, উক্ত আয়াতের তাফসীর, তাফসীরে আবু বকর যাকারিয়া, ফাতহুল মাজিদ ও ইবনে কাছীর) আর মোয়াবিয়াও এই যুদ্ধে ছিলেন ( রেফারেন্স :
সীরাতু রাসুলুল্লাহ", চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ৩৫৭-৩৭১;ইবন কাসির, "আল বিদায়া ওয়ান নিহায়া", খণ্ড ৪, পৃষ্ঠা ৩৭৬-৩৮৩ : তারিখ আল-রাসুল ওয়াল মুলুক", খণ্ড ২, পৃষ্ঠা ১৫৭-১৬৩ : কিতাব আল-মাগাজি", খণ্ড ২, পৃষ্ঠা ৮৮০-৮৯৫) তবে তার বীরত্ব বা মহা ভূমিকা নিয়ে তেমন কিছু পাওয়া যায় না.....।
রাসূল সাঃ মোয়াবিয়া এর জন্য রহমত এর দোয়া করেছেন -
তিনি বলেন, ‘হে আল্লাহ, মুয়াবিয়াকে কিতাব ও হিসাব শিক্ষা দিন। তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন।’ (কানজুল উম্মাল, হাদিস : ৩৩৬৫৬: ইনশাআল্লাহ হাসান সহীহ.. / উলেখ্য রেফারেন্স সংগৃহীত )
রেওয়াত থেকে তিনটা সিদ্ধান্ত
১. মোয়াবিয়া একজন মুসলিম ছিলেন, কেননা মুসলিম ব্যাতিত কাওকে দ্বীনের পাণ্ডিত্য থেকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাঃ করবেন না,
২. মোয়াবিয়া রাসূল সাঃ এর বিশেষ সাহাবী ছিলেন, কেননা রাসূল সাঃ খাস দোয়া যেসব সাহাবীদের জন্য করেছেন তাদের মধ্যে মোয়াবিয়া একজন
৩. মোয়াবিয়া জান্নাতি, কেননা নবীজি দোয়া করেছেন যে ' মোয়াবিয়া যেন জাহান্নাম হতে রক্ষা পায়' অর্থাৎ সে জাহানামে যাবে না, আর জাহান্নামে তারা যাবে না যারা জান্নাতি... অতএব সাহাবি মোয়াবিয়া রাঃ জান্নাতি ইনশাআল্লাহ ।
মূল কথা হলো মোয়াবিয়া একজন হেদায়েতপ্রাপ্ত সাহাবী। অতএব তার ব্যাপারে উল্টা- পাল্টা বলা থেকে বিরত থাকা উচিত। শিয়া, রাফেজি, খারেজি এবং বেদআতি ও জাহেল ব্যাতিত কেও সাহাবী মোয়াবিয়া সম্পর্কে খারাপ মন্তব্য করে বলে আমার জানা নেই......
পয়েন্ট -২
ইয়াজিদ সম্পর্কে যারা উল্টা- পাল্টা বলেন এই পয়েন্ট তাদের জন্য। আহলুল সুন্নাত ওয়াল জামআত এর আলোকে আমাদের ইয়াজিদ সম্পর্কে কি ধারণা রাখা উচিত তা বুঝতে পারবেন
লিংক-
https://www.facebook.com/100091947293817/posts/405932022481704/?app=fbl
[ উল্লেখ্য, কেও আমার লেখাটা পড়ে দয়া করে ইহুদিদের দালাল আহলে বাইত এর শত্রু ভাববেন না, মনে রাখবেন আবেগ দিয়ে ধর্ম চলে না...]
পয়েন্ট তিন-
এখন আমি বর্তমানের জনপ্রিয় আলেম উলামাদের বক্তব্য পেশ করব ইয়াজিদ এর ব্যাপারে, যারাও আমার মতো বলেছেন মধ্যপন্থা অবলম্বন করতে...
ইয়াজিদ সম্পর্কে শায়েখ আহমাদুল্লাহ এর অবস্থান
লিংক-
https://youtu.be/KEiA7oiRvSQ?si=74ONKtqcya1Ya2j4
বাংলার শ্রেষ্ঠ আলেম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বক্তব্য
লিংক-
https://youtu.be/DZKRtkw1fYM?si=ZLO4wq4oBWQ4_ZdX
আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক এর বক্তব্য
লিংক-
https://youtu.be/Lf4pmPLhHdQ?si=rhYgjLeHXDG8bO_A
আব্দুর রাযযাক বিন ইউসুফ এর বক্তব্য
লিংক-
https://youtu.be/jsyfADcogFU?si=G-ElGX4AVimKLZKL
তো আমি এখানে ৫ জন ব্যক্তির বক্তব্য দিলাম যাদেরকে বাংলাদেশের কম বেশি সবাই মূল্যায়ন করেন, এখন আপনারাই ভাবুন আপনারা আপনাদের আকাবির ও শায়েখদের থেকে বেশি বুঝেন নাকি কম!
সারাংশ : অতএব ইয়াজিদ ও সাহাবী মোয়াবিয়া এর ব্যাপারে বাড়াবাড়ি কম করুন... লেখাটা পড়ার জন্য ধন্যবাদ...
জাযাকাল্লাহ খাইরান...
লেখক: মোঃ মেহেদী হাসান ✍️
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।