#হাদীস_অনুসারে_কি_কোরআন_শয়তানের_বাণী? ( নাউজুবিল্লাহ)
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ
নাস্তিকদের কমন সেন্স যে হাগু করার সময় ব্রেণসহ টয়লেটে পরে গেছে সেটা তাদের অভিযোগ দেখলেই বুঝা যায়। ধরুন আমি বললাম " কমলালেবু দেখলে বৃত্তাকার গোল " আর " পৃথিবী হলো কমলালেবুর মতো" এখন কেও আমার প্রথম কথা দিয়ে দ্বিতীয় কথাকে জাস্টিফাই করে কি বলবে " পৃথিবী আসলে কমলালেবুই?" উত্তর হলো না বলবে না, তবে যাদের ব্রেণ মাথাই না থেকে পশ্চাৎদেশে ঢুকে গেছে তারা বললে কিছু করার নেই। এখন আসি মূল পয়েন্ট
প্রথমে আওয়াজ সম্পর্কে হাদীসটা দেখুন -
"পরিচ্ছেদঃ ২২. সফরে কুকুর ও ঘণ্টা রাখা মাকরূহ
৫৩৬৬। ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতায়বা ও ইবনু হুজর (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঘন্টা শয়তানের বাঁশি"
মূল অংশ-
"আবু হুরাইরা থেকে বর্ণিত - নবীজি বলেছেন ঘন্টা শয়তানের বাঁশি "
( সহীহ মুসলিম-৫৩৬৬: ইসলামিক ফাউন্ডেশন)
এখন প্রশ্ন হলো এই ঘন্টা কোন ঘন্টা?
এটা হলো যন্ত্র থেকে যে আওয়াজ নির্গত হয় সে ঘন্টা , আর এটা বুঝা যায় সহীহ মুসলিম এর আগের দুটো হাদীস দেখলে ( দেখুন: সহীহ মুসলিম- ৫৩৬৪ ও ৫৩৬৫ : ইসলামিক ফাউন্ডেশন )
আর এসব যন্ত্র গুলো হলো গিটার, ঢোল সহ যাবতীয় সেসব হারাম বিষয়াদির আওয়াজ আছে সেগুলো। মন্দিরে যে ঘন্টা বাজানো হয় সেটাও হারাম। এক কথায় বলতে গেলে এই হাদীসে ঘন্টা বলতে দুনিয়াবি মানুষ সৃষ্টি যন্ত্র থেকে যে আসে যা মানুষকে বিরাগ করে সেটাই হাদীসের উদ্দেশ্য ।
এখন আসি দ্বিতীয় হাদীসে -
" আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, হারিস ইবনু হিশাম (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলুল্লাহ! আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কোন সময় তা ঘন্টাধ্বনির ন্যায় আমার নিকট আসে। আর এটি-ই আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফিরিশতা যা বলেন আমি তা মুখস্থ করে নিই, আবার কখনো ফিরিশতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন। তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়িশা (রাঃ) বলেন, আমি প্রচন্ড শীতের দিনে ওহী নাযিলরত অবস্থায় তাঁকে দেখেছি। ওহী শেষ হলেই তাঁর কপাল থেকে ঘাম ঝরে পড়ত"
( বুখারী- ২: ইসলামিক ফাউন্ডেশন )
লক্ষ্য করুন হাদীসটা। হাদীসে বলা হইছে নবীজির কাছে ওহী আসে ঘন্টাধ্বনির ন্যায় বা মতো। একবারের জন্যও কিন্তু বলা হয় নি যে নবীজির কাছে যে ওহী আসে তা ঘন্টা বা ঘন্টার আওয়াজ। নবীজি এখানে একটা জিনিসের সাথে তুলনা করেছেননশুধু যাতে মা আয়েশা বিষয়টা বুঝতে পারে। ছোটবেলাতে আমারা যখন বই পড়তাম তখন সেখানে লেখা থাকত আকাশের রং নীল আর সূর্যের রং লাল কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমাদের সহজ মনে সরল ভাবে বুঝানোর জন্য আমাদের তেমন পড়ানো হয়, যকন আমরা বড় হয় জ্ঞান বুদ্ধি বারে তখন আমাদের বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা হয় আকাশের নিদিষ্ট কোনো রং নেই..... ঠিক ওই রকম ভাবে হাদীসে ঘন্টাধ্বনির ন্যায় বলা হয়েছে যাতে মা আয়েশা বিষয়টা বুঝতে পারে এর মানে এই না যে সেটা ঘন্টা ধবনি।। যেহেতু ওহী ঘন্টাধবনি না তাই উক্ত অভিযোগ সম্পূর্ণ বাতিল বাতিল বাতিল।
আশা করি কথা ক্লিয়ার
লেখক ও গবেষক : মোঃ মেহেদী হাসান ( প্রিন্স ফ্রেরাসে ) ✍️
তালিবুল ইলম ও তুলনামূলক ধর্মতত্ত্ববিদ
students of Science ( Ssc-2024)
Md Mehedi Hasan
ফলো মাই পেজ নাস্তিকদের যুক্তি খন্ডন
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।