[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

এক টুকরো সুখের খোঁজে

২১২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…


                            এক টুকরো সুখের খোঁজে


আচ্ছা আপনি যে আল্লাহকে ভালোবাসেন এই ভালোবাসার কথাটা  কখনো কি তাঁকে শুনিয়েছেন ?
এভাবে কখনো বলেছেন, হে আল্লাহ আমি তোমাকে ভালবাসি । আমার হৃদয়ের নিয়ন্ত্রণ তোমার হাতে নিয়ে নাও । আর তোমার ভালোবাসায় সেটা ভরপুর করে দাও ।
দুনিয়া ওয়ালাদের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করে থাকি । আর প্রিয় রবের ভালোবাসার জন্য আমাদের কি সত্যিই কোনো আগ্রহ আছে ?
খুব খেয়াল করলে দেখবেন, দুনিয়ার ভালোবাসাগুলোতে আছে কেবল স্বার্থ আর অপ্রাপ্তির হিসাব নিকাশের যানজট ।
অনেকের  'ভালোবাসি' 'ভালোবাসি' বলার আড়ালেও থাকে একরাশ ঘৃণা আর  ভালোবাসা পোড়ার গন্ধ ।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে ভালোবাসলে !?
তিনি কখনোই কি আপনার এই ভালোবাসাকে অবমূল্যায়ন করবেন ?
ওয়াল্লাহি , কখনোই না ।
আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে একবার মন থেকে ভালোবাসতে পারেন, তবে আপনি যতটা না ভালোবাসতে পেরেছেন তার থেকেও শতগুণ ভালোবাসা তিনি ফিরিয়ে দিবেন ।
অর্থ, সম্পদ, বাড়ি গাড়ি কিছুই না থাকলেও আপনাকে তিনি মনের দিক থেকে বাদশা বানিয়ে দিবেন ।
যখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন তখন জিবরাঈল আ. আপনাকে ভালোবাসবেন ।
ফিরিস্তা থেকে শুরু করে দুনিয়ার সমস্ত মাখলুকাত আপনাকে ভালোবাসবেন ।
শুধু এক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে ভালোবাসেন আর দুনিয়ার সমস্ত ভালোবাসা আপনার করে নিন  ।
কি ব্যবসাটা দারুন না !?
আচ্ছা বাদ দিন , শুধু এতটুকু চিন্তা করুন, আসমান জমিনের পরাক্রমশালী রব আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে আপনি ভালোবাসেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাও আপনাকে ভালোবাসেন ।
জাস্ট চোখ বন্ধ করে এই একটা কথা চিন্তা করুন ।
দেখবেন এক ভালোলাগার ভীড়ে হারিয়ে গেছেন ।
হৃদয়টা ভালোবাসার পূর্ণতায় ভরে উঠবে বারবার ।
আচ্ছা, বলুন তো যার হৃদয়ে রবের ভালোবাসার ভীড় সেখানে কি কোনো অপ্রাপ্তি আর হতাশা বাসা বাঁধতে পারে !?
আপনার হৃদয়ের শূন্যতা আর হতাশার ম্যাইন কারণ এটাই  , সেখানে "রবের ভালোবাসা" নেই ।
কেবল রবের ভালোবাসার নীড়ে ফিরলেই আপনি বুঝতে পারবেন, ভালোবাসার মানে কি !!
প্রেমিক মনের গল্প প্রেমিক ছাড়া বুঝানো মুসকিল !!
মাঝেমধ্যে তাই লম্বা সেজদাহর প্রেমে পড়ুন ।হৃদয়ের সবটুকু আকুলতা আপনার রব কে খুলে বলুন।নিশ্চয়ই তিনি আপনার ব্যথীত হৃদয়ে  প্রশান্তি ও ধৈর্য্যের  নহর ঢেলে দিবেন।💖
প্রেমে পড়ুন কোরআনের প্রতিটি শব্দে !
দুআয় 'চাওয়া-পাওয়ার' গল্প জমুক প্রিয় রব আল্লাহর সাথেই ।
সাচ্চা, প্রেমিক হওয়ার গল্পে দেরি হলেই যে লস ।।



                                                                             __লেখকঃআল-মামুন রেজা




আমি আল-মামুন রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 310 টি লেখা ও 28 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6345। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া,#enolej_idea_১০৪২৩৬
eID: 1977
প্রকাশিত14 ডিসেম্বর 2025 ♛ (6,345 পয়েন্ট)
বিভাগগল্প

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 37 সুখের নাম নিরবতা

নীরব থাকতেই ভালোবাসি নিজেকে সুখি রাখতে। হাঁসি-খুশি পূর্ণ জীবন কাটায় দুঃখদেরকে ঢাকতে। ✍️ আল-মামুন রেজা

০ ০ ৩৫৫ ১ মিনিটের পড়া

পর্ব 8 জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না।

একজন শিক্ষক বলতেন— জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে, তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন…

০ ০ ২৬৫ ২ মিনিটের পড়া

পর্ব 19 দুঃখ যতো দূর হোক- সুখের নতুন ভোর হোক!

কাটবে তোমার সকল শোক দুঃখ যতো দূর হোক- সুখের নতুন ভোর হোক! __আল-মামুন রেজা

০ ০ ৩৫০ ১ মিনিটের পড়া

তোর মত কালো মেয়েকে কেন ভালোবাসব

" আহান ভাইয়া আমাকে বললো, তোর মত একটা কালো মেয়েকে আমি ভালোবাসবো এটা তুই ভাবলি কি করে" ? কখনও নিজেকে আয়নায় দেখেছিস? যদি না দেখে থাকিস তাহলে দেখে নিস। তুই আমাকে ভালোবাসিস এটাই আমার জন্য লজ্জার। তোর সাথে আমার যায়না৷ তোর…

০ ১ ২১৭ ১০ মিনিটের পড়া

পর্ব 43 সবাই শুধু সুখ টুকু চাই

সবাই মোরা কিছু না কিছু দুঃখ পুষি বুকে, কেউতো আজীবন থাকেনা কভু চির সুখে। সবাই মোরা সুখটুকু চাই দুঃখ কে পাই ভয় কিন্তু কভু রংধনু কি বৃষ্টি ছাড়া হয়? আল-মামুন রেজা

০ ০ ৪১০ ১ মিনিটের পড়া
...