নিরাশ
******
আয়না আপনার সামনে দাঁড়িয়ে,
চূর্ণবিচূর্ণ হৃদয় লুকিয়ে রাখা কত সহজ।
আপনি শুনতে পারেন না ভগ্ন হৃদয়ের হাহাকার।
বাহ্যিক ক্ষত আপনাতে প্রতিফলিত হলেও,
হৃদয়ের ক্ষত দেখাতে আপনি ব্যর্থ।
সকল প্রতিবিম্ব আপনি ধারণ করেন,
তবে কেন কষ্ট ও যন্ত্রণাকে উপেক্ষা করেন?
মানবদেহের সূক্ষ্ম সবকিছু আপনাতে দেখা যায়,
কিন্তু বুকে জমা অভিমানের প্রতিফলন হয় না।
তবে কী আপনিও শরতের শিশির!
কেউ হাসলে আপনিও হাসেন।
আর কেউ কাঁদলে মনে হয়,
যেন তার সাথে প্রতিবিম্ব হয়ে কাঁদেন।
তবুও আপনি মানসীর অনুভূতি বুঝতে ব্যর্থ।
আরশির ভাঙন দৃশ্যমান,
কিন্তু হিয়ার ভাঙন অদৃশ্যমান।
কেন এত দ্বিচারিতা, দর্পণ?
কেন, কেন, কেন?
এই কেন এর কোনো উত্তর আছে কী আপনার কাছে?
নাকি চুপ থেকে সব প্রশ্ন,
এড়িয়ে যাবেন পরম অবহেলায়।
কৃত্রিম হাসিকেও আপনি ধারণ করেন অবলীলায়।
হতাশাকে প্রতিফলন ঘটাতে বোধ আপনি ভুলে যান,
সান্ত্বনা দিয়ে হলেও তো বলতে পারেন 'লা তাহযান'।
Najat Mridha ✍️
[ বি:দ্র: কবিতাটি মানুষের হতাশা নিয়ে নিয়ে লেখা হয়েছে এবং লা-তাহযান (অর্থ: হতাশ হবেন না) অর্থাৎ মানুষকে হতাশ না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ]
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।