💙 নিঃশ্বাসের শব্দ 💙
____ নাজাত মৃধা
এক রাশ মুগ্ধ হয়েছিনু,
তার নিঃশ্বাসের শব্দে।
অপূর্ব সেই আওয়াজ,
কারো হৃৎস্পন্দন বাড়ানোর জন্য,
এতটুকুই যথেষ্ট।
এক রাশ মুগ্ধ হয়েছিনু,
তার দুই নয়নের মণিতে।
কারো মায়ায় পড়ার জন্য,
এতটুকুই যথেষ্ট।
এক রাশ মুগ্ধ হয়েছিনু,
তার ব্যক্তিত্বে,
যে কাউকে পাগল বানানোর জন্য,
এতটুকুই যথেষ্ট।
এক রাশ মুগ্ধ হয়েছিনু,
তার কন্ঠস্বরে,
কতই না শ্রুতিমধুর সেই ধ্বনি!
কাউকে আসক্ত বানানোর জন্য এটাই যথেষ্ট।
এক রাশ মুগ্ধ হয়েছিনু,
তার বাহ্যিক ও আত্মিক সৌন্দর্যে
মনে হয় যেন অখিলের সমস্ত সৌন্দর্য,
তার ওপর ভর করে।
এক রাশ মুগ্ধ হয়েছিনু,
তার পাণ্ডিত্যে,
যেন জ্ঞানের রাজ্যে অবলীলায় ভ্রমণ করে সে।
এক রাশ মুগ্ধ হয়েছিনু
তার স্বরচিত কবিতায়,
ঝরনার মতো বয়ে যায়
তার কবিতার ছন্দ।
এক রাশ মুগ্ধ হয়েছিনু,
তার কলমে,
এত কালি পান কোথায়,
প্রিয় লেখক আপনি!
সমগ্র দুনিয়া একাকার
করে ফেলেছি,
আপনাকে খুঁজতে খুঁজতে,
তবুও আপনার দেখা পাইনি।
হে কল্পলোকের প্রেমিক,
তবে কী আপনি শুধু আমার
কল্পলোকের কল্পনা হয়ে থেকে যাবেন?
নাকি বাস্তবে আপনার,
সঙ্গ উপভোগ করতে পারব।
আপনি কী আমার স্বপ্নকাহনেই রয়ে যাবেন?
নাকি সুপ্তি থেকে জেগে দেখব
এক রাশ কদম্ব হাতে,
বিছানার পাশে বসে অপলক দৃষ্টিতে,
তাকিয়ে আছেন আমার পানে।
হে জ্ঞানের সমুদ্রের নাবিক,
আমায় কী আপনার ভ্রমণ সঙ্গিনী বানাবেন?
তখন আমি আপনার আঁখিতে বিশ্ব দেখব,
আমাদের কথা হবে কবিতায় কবিতায়,
ভালোবাসা প্রকাশ করব গানে গানে,
তুমি আর আমি থেকে আমরা হয়ে উঠব।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।