[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী

৩০৯ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

"বল বীর—

বল উন্নত মম শির!

শির নিহারি’ আমারি নত শির ওই শিখর হিমাদ্রির।"


কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের এক অসাধারন প্রতিভার নাম।ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের অবস্থান ছিল বলে তাকে “বিদ্রোহী কবি” হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল।তিনি

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (ইংরেজি সাল অনুযায়ী ২৪ মে ১৮৯৯ সাল) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।কাজী নজরুলের পিতা ফকির আহমেদ ছিলেন মসজিদের ইমাম। কবি নজরুলের ডাক নাম ছিলো “দুখু মিয়া”।মাত্র আট বছর বয়সে পিতাকে হারিয়ে কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয়।১৩১৬ বঙ্গাব্দে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পাস করে সেখানেই এক বছর শিক্ষকতা করেন নজরুল। বারো বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন এবং দলের জন্য পালাগান রচনা করেন।প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪) শুরু হওয়ার পর ১৯১৭ সালে ৪৯ নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে তিনি যোগদান করেন এবং করাচিতে যান;পরে হাবিলদার পদে উন্নীত হন।


১৯২০ সালের শুরুতে বাঙালি পল্টন ভেঙে দিলে তিনি কলকাতায় আসেন এবং পরিপূর্ণভাবে সাহিতাচর্চায় মনোনিবেশ করেন।সাপ্তাহিক 'বিজলী'তে "বিদ্রোহী" কবিতা প্রকাশিত হলে চারদিকে তাঁর কবিখ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন।‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য নজরুলকে দেওয়া হয় এক বছরের সশ্রম কারাদণ্ড।

তিনি 'লাঙল', 'নবযুগ', 'ধূমকেতু'-সহ বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন।তাঁর রচিত উপন্যাসের মধ্যে 'বাঁধনহারা', 'মৃত্যু-ক্ষুধা', 'কুহেলিকা' এবং গল্পগ্রন্থের মধ্যে 'ব্যথার দান', 'রিক্তের বেদন', 'শিউলিমালা' বিশেষভাবে উল্লেখযোগ্য। 'যুগ-বাণী', 'দুর্দিনের যাত্রী', 'রুদ্র-মঙ্গল', 'রাজবন্দির জবানবন্দি' তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ।তাঁর রচিত বিখ্যাত কাব্যসমূহ 'অগ্নি-বীণা', 'বিষের বাঁশি', 'সাম্যবাদী', 'সর্বহারা', 'সিন্ধু হিন্দোল', 'চক্রবাক', 'সন্ধ্যা', 'প্রলয়-শিখা'।এছাড়াও তিনি উল্লেখযোগ্য সংখ্যক উপন্যাস, ছোটগল্প, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। অসংখ্য সংগীতের স্রষ্টা নজরুল।সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্রও পরিচালনা করেছেন নজরুল।নিজের পরিচালিত চলচ্চিত্র ‘ধ্রুব’তে অভিনয়ও করেছিলেন।


মাত্র ৪৩ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়।ভারত সরকার তাঁকে 'পদ্মভূষণ' (১৯৬০) উপাধিতে ভূষিত করেন।'জগত্তারিণী স্বর্ণপদক', 'একুশে পদক'সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন।বাংলাদেশ স্বাধীন হলে নাগরিকত্ব এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ তাকে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়।১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃক তাকে সম্মানসূচক ডি.লিট প্রদান করা হয়।এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়

কাজী নজরুল ইসলাম ১৯৭৬ খ্রিষ্টাব্দের ২৯ শে আগস্ট (১২ই ভাদ্র ১৩৮৩) ঢাকায় মৃত্যু বরণ করেন।

image 

আমি নাজাত মৃধা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 6 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 21 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 434। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
eID: 1008
প্রকাশিত25 মে 2025 (434 পয়েন্ট)
সম্পাদিত25 মে 2025

এই লেখকের অন্যান্য সিরিজ

1 প্রতিক্রিয়া

০
আরে বাহ! অসাধারণ! আমি আজ সকালে ভাবছিলাম কারও জীবনী নিয়ে লেখালেখি করা প্রয়োজন। আর ইতিমধ্যেই পেয়ে গেলাম এরকম একটি লেখা।খুব ভালো লাগলো।
25 মে 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (1,726 পয়েন্ট)  

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

📚 বইয়ের খসড়া কবি হয়ে কিছু বলব

কবি হয়ে কিছু বলব— শুনবে কি কেউ মন দিয়ে? যে কথাগুলো বলা হয় না, বলব সেগুলো ছন্দ দিয়ে। বলব—মানুষ হাসে কেন চোখের জলে ভিজে, কেন আপন মানুষটিও একদিন যায় দূরে সরে? বলব—সব হারানো মানেই জীবন শেষ নয়, কিছু হারানো মানুষকে…

০ ০ ১৭ ১ মিনিটের পড়া

শেষ অবধি?আমি কবি!

অনেক ভেবেছি, শেষ অবধি আমি কবি অনেক ভেবেছি— আমি কি সত্যিই কোনো পথের মানুষ, নাকি পথ হারিয়ে ফেলা একটা নীরব সন্ধ্যার ছায়া? অনেক ভেবেছি— আমার কি কোনো পরিচয় আছে, নাকি ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া একটি অচেনা মুখ মাত্র? শেষ…

০ ০ ৬০ ৪ মিনিটের পড়া

পর্ব 44 আমি কেন কবি

কাজের ফাঁকে কাব্য লিখি লোকে বলে কবি। কবিতার ভাষায় ফুটিয়ে তুলি বাস্তববাদের ছবি। আল-মামুন রেজা

০ ০ ৩৫৩ ১ মিনিটের পড়া

পর্ব 25 হারানো দিনের কবি

হারানো দিনের কবি। লেখকঃআল-মামুন রেজা হারিয়ে গেছে শৈশব স্মৃতি স্কুল পালানো দিন হারিয়ে গেছে বিকেলের মাঠ সুতো বাঁধা দূরবীন, হারিয়ে গেছে কুয়াশার ভোর রঙিন সকালবেলা হারিয়ে গেছে মিঠেকড়া রোদ ভাসানো কলার ভেলা। হারিয়ে গেছে…

০ ০ ৩০০ ২ মিনিটের পড়া

পর্ব 363 মাইকেল মধুসূদন প্রেমের কবি না বিদ্রোহী

মাইকেল মধুসূদন প্রেমের কবি না বিদ্রোহী মোহাম্মদ জাহিদ হোসেন নিবন্ধ। এপ্রিল ০৩, ২০২৬ বাংলা সাহিত্যে -কে ঘিরে একটি প্রচলিত ধারণা হলো—তিনি মূলত প্রেম ও বিরহের কবি। তাঁর কবিতায় আবেগ, আকাঙ্ক্ষা এবং ব্যক্তিগত অনুভূতির প্রকাশ…

০ ০ ৪৮২ ৪ মিনিটের পড়া
...