Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বিশ্বমানের ন্যানো প্রযুক্তির পণ্য উৎপাদন ও রপ্তানিতে বড় ধরনের সাফল্য অর্জন করেছে ইরান!

0 পছন্দ 0 অপছন্দ
154 বার প্রদর্শিত
করেছেন (310 পয়েন্ট)   25 নভেম্বর 2024 "প্রযুক্তি" বিভাগে লেখা প্রকাশিত
info_outline
করেছেন 01 ডিসেম্বর 2024 সম্পাদিত

পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

বৈশ্বিক পর্যায়ে ন্যানোটেকনোলজি নিয়ে গবেষণারত ওয়েবসাইট স্ট্যাটন্যানো এর দেয়া তথ্যমতে, ন্যানো টেকনোলজি শিল্প উন্নয়নে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের শীর্ষ চতুর্থ স্থানে উঠে এসেছে ইরানের নাম। দেশটির বৈজ্ঞানিক প্রকাশনা এবং ন্যানো প্রযুক্তির পণ্য উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের সফলতা পেয়েছে।



বর্তমানে বৈশ্বিক পর্যায়ে প্রতিনিয়ত ন্যানো টেকনোলজির পণ্য উৎপাদন, গবেষণা এবং রপ্তানি বাণিজ্য অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি পাচ্ছে। একাধিক গবেষণামূলক থিংক ট্যাংকের দেওয়া তথ্যমতে, গত ২০২৩ সালে বৈশ্বিক ন্যানো টেকনোলোজির বাজার মূল্য ছিল আনুমানিক ৭৯.১৪ বিলিয়ন ডলার। যা প্রতি বছর খুবই দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। 


আসলে উচ্চ মাত্রার বিজ্ঞান এবং প্রযুক্তিগত সক্ষমতাকে ব্যবহার করে ১ থেকে ১০০ ন্যানোমিটার আকৃতির মধ্যে কোন যন্ত্রাংশ, ডিভাইস বা কোনো সিস্টেম ডিজাইন ও তৈরি করা এবং ব্যবহার করাকে ন্যানোটেকনোলজি বলে। ন্যানোমিটার হলো মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একটি একক। যা কিনা এক মিটারের একশ কোটি ভাগের এক ভাগের সমান হয়ে থাকে।


তাছাড়া ন্যানো টেকনোলজির বাজার মূল্য কিনা চলতি ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রায় ৯১.১৮ বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে। তাছাড়া এই সেক্টরের আকার আগামী ২০৩২ সালের দিকে খুব সম্ভবত ৩৩২.৭৩ বিলিয়ন ডলারের সীমাকে অতিক্রম করতে পারে। এদিকে চলতি ২০২৪ সালের হিসেব অনুযায়ী উদীয়মান অর্থনীতির দেশ চীনের ন্যানো ক্যামিক্যাল মার্কেট সাইজ হচ্ছে ৩.২ বিলিয়ন ডলার।


বর্তমানে ন্যানো টেকনোলজিতে রাজত্ব করা বিশ্বের শীর্ষ স্থানীয় এবং প্রভাবশালী দেশগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ইরান চীন এবং ভারত। যদিও এই সেক্টরের প্রায় ৪৬% একাই দখল করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাছাড়া গত ২০২৩ সালে উত্তর আমেরিকার ন্যানো টেকনোলজির বাজারের আকার ছিল প্রায় ২৫.৭১ বিলিয়ন ডলার।


এদিকে শত প্রতিবন্ধকতা মধ্যেও অনেকটা সীমিত পরিসরে ন্যানো প্রযুক্তি নিয়ে গবেষণায় এগিয়ে যাচ্ছে ইরান। দেশটির নিজস্ব ন্যানো প্রযুক্তির পণ্য বিশ্বের ৫০টির বেশি দেশে রপ্তানি করা হচ্ছে। দেশটির এই রপ্তানির তালিকায় রাশিয়া, ভারত, চীনের পাশাপাশি তুরস্ক, সিরিয়া, ইরাক এবং আজারবাইজানের মতো দেশের নাম স্থান পেয়েছে। 


ইরানের ন্যানো ও মাইক্রো টেকনোলজি ডেভেলপমেন্ট দফতরের দেয়া তথ্যমতে, গত ২০২৩ সালে ইরানের ন্যানো টেকনোলজির পণ্য বিক্রির মোট পরিমাণ ছিল ১.৬২ বিলিয়ন ডলার। যার প্রায় ৯১% নিজ দেশেই বিক্রি বা ব্যবহার করা হয়েছে। আর অবশিষ্ট ৯% অর্থাৎ ১৪৫ মিলিয়ন ডলারের ন্যানো প্রযুক্তির পণ্য সারা বিশ্বের প্রায় ৫০টি দেশে রপ্তানি করা হয়েছে। 


গত ২০২৩ সালে এই সেক্টরে তার আগের ২০২২ সাল অপেক্ষা প্রায় ১১০% অধিক রপ্তানি ন্যানো প্রযুক্তির পণ্য রপ্তানি করে ইরান। আর এবার চলতি ২০২৪ সাল শেষে ইরানের ন্যানো প্রযুক্তির বাজারের আকার হতে পারে প্রায় ২ বিলিয়ন ডলারের অধিক। তাছাড়া ইরানি বিজ্ঞানীরা ন্যানোপ্রযুক্তি সংক্রান্ত নিবন্ধ, রিসার্চ পেপার প্রকাশ এবং ন্যানো পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষ সাত দেশের তালিকায় নিজের যোগ্য স্থান করে নিয়েছে ইরান।


image


সিরাজুর রহমান, (Sherazur Rahman), শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ। [email protected]

সংযুক্ত তথ্য
তথ্যসূত্র: উইকিপিডিয়া, পার্স টুডে, স্ট্যাটন্যানো, ফরচুন বিজনেস ইনসাইড।
Enolej ID(eID): 918
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
গত ২০২২-২৩ সালের দিকে আমেরিকান ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার (UCF) একদল গবেষক একটি অভাবনীয় ন্যানো পার্টিকেল প্রযুক্তি, অর্থাৎ প্লাজমোনিক রং, আবিষ্কার করেন। বর্তমানে এই যুগান্তকারী �[...] বিস্তারিত পড়ুন...
115 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির যুগে প্রবেশ করেছে বিশ্ব! বর্তমানে একবিংশ [...] বিস্তারিত পড়ুন...
72 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মানুষের কাছে আপনি যতবেশি বিশ্বস্ত।মানুষ হিসেবে আপনি ততবেশিই মূল্যবান। বিস্তারিত পড়ুন...
34 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ইউরোপীয় ইউনিয়ন (ইউ) টুইটারের নতুন মালিক এলন মাস্ককে সাইবার নিরাপত্তা ও ভুয়ো তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করেছে। ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছে, টুইটার ভুয়ো তথ্য ছড়ানোর পাশাপাশি ব্যবহারকার�[...] বিস্তারিত পড়ুন...
190 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
লাশ যখন রাজনীতির পণ্যশহীদ ওসমান হাদীর রক্তে ভিজেছে দেশের মাটি,অথচ সেই রক্তের দরেই চ[...] বিস্তারিত পড়ুন...
46 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    487 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    24 টি আইডিয়া ব্লগ

  2. মাহাতাব হোসেন অপল

    106 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    42 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

  4. তামান্না আক্তার

    22 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...