Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বিশ্ব মানের শিক্ষা বাস্তবায়নে প্রথম সারিতে রয়েছে ফিনল্যান্ডের প্রাথমিক শিক্ষা!

0 পছন্দ 0 অপছন্দ
411 বার প্রদর্শিত
করেছেন (310 পয়েন্ট)   14 অক্টোবর 2024 "শিক্ষা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো’র দেয়া তথ্যমতে, বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থার দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউরোপের একটি শান্তিপ্রিয় দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ডের সরকার মূলত বিগত কয়েক দশক থেকেই তাদের দেশে বিশ্ব মানের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি শিক্ষকদের সর্বোচ্চ আর্থিক নিরাপত্তা, সুবিধা ও সম্মানের প্রতি খুবই গুরুত্ব দিয়েছে।
বিশেষ করে চলতি ২০২৪ সালের হিসেব অনুযায়ী ফিনল্যান্ডে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত একজন সম্মানিত শিক্ষক প্রতিমাসে গড়ে ৩,৫১০ ইউরো থেকে ৫,৫৮০ ইউরো পেয়ে থাকেন। যা কিনা আমাদের দেশের মুদ্রা টাকার হিসেবে প্রায় ৪ লক্ষ ৫৮ হাজার ৪৮০ টাকার সমান হয়। তাছাড়া এর সাথে আরো কিছু ভাতা ও সুবিধা ভোগ করেন দেশটির শিক্ষকেরা৷ যা আমাদের দেশে কল্পনাও করা সম্ভব নয়।
তবে এটা ঠিক যে, দেশটিতে শুধু স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করার কোন সুযোগ নেই। সবার আগে শিক্ষক হতে ইচ্ছুক হলে তাকে অ্যাকাডেমিক স্টাডি শেষ করে এক বছর বা নির্দিষ্ট মেয়াদি শিক্ষকতার পেশার জন্য একটি ডিপ্লোমা কোর্স সমাপ্ত করতে হয়। যা কিন্তু মোটেও সহজ কোন কাজ নয়। এক্ষেত্রে শুধু অতি মেধাবীরাই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই কেবল শিক্ষকতার মতো মহান পেশায় প্রবেশ করতে পারেন।
তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী ফিনল্যান্ডের শিশুরা কিন্তু ৭ বছরের আগে স্কুলের যায় না। দেশটিতে ৬ বছর বয়স পর্যন্ত শিশুদের বিদ্যালয়ে ভর্তির অযোগ্য হিসাবে গণ্য করা হয়। ফিনল্যান্ডে ৭ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক (বেসিক এডুকেশন) প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। তবে অবশ্য শিশুর ৬ বছর বয়সে এক বছর ঐচ্ছিক প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে। তবে এ সকল পর্যায়ে শিশুর শিক্ষার সকল খরচ সরকার বহন করে।
বিদ্যালয়ে শিশুদের প্রতি বছর কোন চূড়ান্ত মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা নেওয়ার কোন সুযোগ নেই। শুধু শিশুর ১৬ বছর বয়সে ম্যাট্রিকুলেশন পরীক্ষার মাধ্যমে সনদ অর্জন করে পরবর্তী ধাপে উন্নীত হয়। তার আগে এই দীর্ঘ ৯ বছর তাদের কোন ধরনের বার্ষিক পরীক্ষায়ও অংশগ্রহণ করতে হয় না শিশুদের। দেশটির বিদ্যালয়গুলোতে হোমওয়ার্ক বা বাড়ির কাজ বলে কিছুই নেই।
প্রতিটি বিদ্যালয়ের শ্রেণি ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাগুলো শ্রেণিতেই ধারাবাহিকভাবে ও ধাপে ধাপে ক্লাসেই সমাপ্ত করে শিশুকে বাড়িতে পাঠানো হয়। এতে করে শিশুর মনে বাড়িতে হোমওয়ার্ক করা নিয়ে কোন ধরনের আতঙ্ক বোধ করে না। তাছাড়া ফিনল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিতে গতানুগতিক ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রোল নম্বর বলতে কিছুই নেই। বিদ্যালয়ের প্রতিটি শিশুর জন্য আলাদা একটি আইডি নম্বর আছে। তবে পরীক্ষার সামগ্রিক ফলাফলের কোন মেধাক্রম নেই।
বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে কম সময় ক্লাস করে ফিনল্যান্ডের শিশুরা। তবু তাদের শিক্ষাগত পারদর্শিতা অন্যান্য দেশের চেয়ে অনেক আধুনিক এবং মান সম্মত বলেই মনে করা হয়। তাছাড়া দেশটি তাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ঢেলে সাজিয়েছে যে, একজন মধ্য মানের শিক্ষার্থী মাধ্যমিক শিক্ষাস্তর সমাপ্ত করে পরবর্তীতে উচ্চ শিক্ষায় প্রবেশ না করেই তার যোগ্যতা ও চাহিদা মাফিক কর্ম শুরু করতে পারে। এক্ষেত্রে দেশ তাকে সর্বোচ্চ সহযোগিতা এবং প্রয়োজনে অর্থায়ন করে।
image
-
সিরাজুর রহমান, (Sherazur Rahman), শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ইউকীপিডিয়া।
Enolej ID(eID): 894
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


শিক্ষা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের বিষয় নয়—এটি একটি সার্বজনীন আয়োজন। প্রতিটি দেশ তার &[...] বিস্তারিত পড়ুন...
112 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

জীবনের প্রতিটি পদেই রয়েছে মানুষের,হতাশা আর আফসোস! ✪ ☞বিবাহিত?সংসারে অশান্তি। তাল[...] বিস্তারিত পড়ুন...
40 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বিশ্ব ইজতেমার ইতি কথা মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী। জানুয়ারি ১৫,২০২৬ সম্প[...] বিস্তারিত পড়ুন...
31 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির যুগে প্রবেশ করেছে বিশ্ব! বর্তমানে একবিংশ [...] বিস্তারিত পড়ুন...
55 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
১০ই সেপ্টেম্বর, বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস: আজকের দিনটি হচ্ছে বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং আত্মহত্যার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির একটি দিন। প্রতিবছর এই দিনটিতে বিশ্ব�[...] বিস্তারিত পড়ুন...
164 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    973 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    48 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    127 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. আল-মামুন রেজা

    84 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. Fatematuj Johora

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...