Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

রহস্যময় মহাবিশ্বে পানির অস্তিত্ব!

0 পছন্দ 0 অপছন্দ
186 বার প্রদর্শিত
করেছেন (310 পয়েন্ট)   01 নভেম্বর 2024 "মহাকাশবিজ্ঞান" বিভাগে লেখা প্রকাশিত
info_outline
করেছেন 10 মে 2025 সম্পাদিত

পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
মহাবিশ্বে ছড়িয়ে থাকা বিলিয়ন বিলিয়ন গ্রহের মধ্যে কোন কোথাও জটিল প্রাণের অস্তিত্ব টিকে থাকতে হলে সর্ব প্রথম গ্রহটিকে তার হোস্ট নক্ষত্রের একবারে হ্যেবিটেবল বা গ্রিন জোনে থাকার পাশাপাশি সেখানে অবশ্যই লিকুইড ফর্মে বিপুল পরিমাণ পানির অস্তিত্ব বিদ্যমান থাকতে হবে। মোট কথা পানি ব্যতীত আপাতত কোথায় প্রাণের অস্তিত্ব বিকশিত হওয়ার কোনো সুযোগ নেই। বিজ্ঞানীরা দীর্ঘ মেয়াদি গবেষণায় নিশ্চিত হয়েছেন যে, আমাদের পৃথিবীর বুকে প্রাণের প্রথম সৃষ্টি হয়েছিল মহাসাগরের জল থেকে।

বিশেষ করে জটিল পৃথিবীতে সবার আগে এককোষী জীবের সৃষ্টি হয় সাগর ও মহাসাগরের বুকে। আবার পৃথিবী সৃষ্টির সাথে সাথেই যে বিপুল পরিমাণ পানি চলে এসেছিল বিষয়টি তা কিন্তু মোটেও নয়। বরং আজ থেকে প্রায় ৪.৫৪৩ বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি হলেও আনুমানিক ৪০০ কোটি বছর আগে থেকে জলীয় কণা সমৃদ্ধ কোটি কোটি গ্রহাণু ও উল্কাপিণ্ড পতনের মাধ্যমে ধীরে ধীরে সুবিশাল জলরাশি গড়ে উঠে পৃথিবীতে। আর সেখানে হয়ত জটিল প্রাণের বিকাশ শুরু হয় আনুমানিক ৩০০ কোটি বছর বা তারও আগে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ব্যাপী গবেষণা করে দেখেছে যে, আমাদের এই বাসযোগ্য পৃথিবী সৃষ্টির প্রথম দিকে প্রাণের জটিল বিকাশ ও উৎপত্তি কিন্তু পৃথিবীর মহাসাগরকে কেন্দ্র করেই বিকোশিত হতে থাকে। যদিও হয়ত সেটি ছিল একেবারেই অতি ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়া বা তারও ছোট আকারের কিছু হতে পারে। তবে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত সবচেয়ে প্রাচীন ৩৫০ কোটি বছর আগের প্রাণের সবচেয়ে পুরোনো জীবাশ্মের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। অথচ যেখানে কিনা পৃথিবীর বুকে অতি উন্নত ডাইনোসর জাতীয় প্রাণীর উৎপত্তি শুরু হয় মাত্র প্রায় ২৫ কোটি বছর আগে।
মোট কথা বর্তমানে আমরা যে পানি পান করি এবং বিভিন্ন কাজে ব্যবহার করি তা কিন্তু নিশ্চিতভাবেই আনুমানিক ৩৫০ কোটি থেকে ৩৮০ কোটি বছর আগেই সৃষ্টি হয়েছে। যা মিলিয়ন মিলিয়ন বছর ব্যাপী চলা জলীয় কণা সমৃদ্ধ উল্কা পতন, শত শত বছরব্যাপী চলা বৃষ্টিপাত এবং চলমান প্রক্রিয়ার মাধ্যমে এই পৃথিবীর বুকে সুবিশাল সাগর ও মহাসাগরের সৃষ্টি করেছে। মোট কথা আমাদের সোলার সিস্টেমের একমাত্র বাসযোগ্য গ্রহ পৃথিবীতে পানি বা জলীয় কণা বয়ে নিয়ে আনার জন্য উল্কাকেই চিহ্নিত করেন বিজ্ঞানীরা।
আমরা হয়ত অনেকেই মনে করে থাকি শুধু আমাদের এই পৃথিবীতেই বিপুল পরিমাণ পানির অস্তিত্ব বিদ্যমান রয়েছে। তবে বিষয়টি কিন্তু মোটেও সে রকম নয়।আসলে ২০০৭-০৮ সালের দিকে মহাকাশ বিজ্ঞানীরা শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে এই সুবিশাল ও রহস্যময় মহাবিশ্বের এক অতীব দূরবর্তী স্থানে সুপার জায়ান্ট ব্লাক-হোল এ অবস্থান করা এক কোয়াসারের ভিতর এক বিশাল পানির ভাণ্ডার আবিষ্কার করেন। যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে রীতিমতো ব্যাপক সারা পরে যায়। তাঁরা এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে নিবিড়ভাবে গবেষণা করে যাচ্ছেন।
আমেরিকার ম্যাট ব্রাডফোর্ডের নেতৃত্বে (জেট প্রোপালশন ল্যাবরেটরি) ক্যালিফোর্নিয়ার টেকনোলজি ইন্সটিটিউটের একদল গবেষক আমাদের পৃথিবী থেকে ১২.৪ বিলিয়ন আলোকবর্ষ দূরত্বে এপিএম ০৮২৭৯+৫২৫৫ নামে পরিচিত একটি বিশেষ বৈশিষ্ট্যের এক কোয়াসার পর্যবেক্ষণকালে এখানে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের আকারে মজুত থাকা পানির আধার খুঁজে পান। বিজ্ঞানীরা মনে করেন, এই অতি উজ্জ্বল কোয়াসারের মাঝে থাকা ব্লাকহোলের ভর হতে পারে অবিশ্বাস্যভাবে সূর্য অপেক্ষা আনুমানিক ২০ বিলিয়ন গুণ বেশি।
তাছাড়া বিজ্ঞানীদের মতে, এপিএম ০৮২৭৯+৫২৫৫ নামক কোয়াসার হচ্ছে কিনা মহাবিশ্বে মজুত থাকা একক কোন স্থানে সবচেয়ে বেশি পানির ভাণ্ডার। তাছাড়া সূর্যের চেয়ে প্রায় ১ লক্ষ গুণ বড় আকারের এই কোয়াসারে মজুত থাকা জলীয় বাষ্প বা পানির পরিমাণ হতে পারে আনুমানিক পৃথিবীর সব মহাসাগরের সম্মিলিত পানির চেয়ে কমপক্ষে আনুমানিক ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি। যদিও শক্তিশালী টেলিস্কোপ দিয়ে খুঁজে পাওয়া এই রহস্যময় স্থান নিয়ে বিজ্ঞানীরা যে তথ্য উপাত্ত প্রকাশ করছেন তা কিন্তু একটি আনুমানিক তাত্ত্বিক ধারণা বা প্রেডিকশন।
তাছাড়া বিজ্ঞানীরা বিগত প্রায় অর্ধশতাব্দী ব্যাপী নিবিড় গবেষণা ও পর্যবেক্ষণ করে দেখেন যে, আমাদের চিরচেনা মিল্কিওয়ে গ্যালাক্সিতেও কিন্তু বিপুল পরিমাণ পানি বা জলীয় বাষ্পের ভাণ্ডার রয়েছে। তবে এর মোট পরিমাণ হতে পারে এই কোয়াসারের তুলনায় আনুমানিক প্রায় ৪ হাজার গুণ কম। তার মূল কারণ হচ্ছে এই মিল্কিওয়ের বেশিরভাগ পানি কিংবা জলীয় কণা কিন্তু হিম শীতল বরফে জমাট বাধা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যা থেকে হয়ত কোটি কোটি গ্রহের মধ্যে কিছুসংখ্যক গ্রহে নতুন জটিল প্রাণের সৃষ্টি করতে পারে বলে বিশ্বাস করেন মহাকাশ বিজ্ঞানীরা।
image সিরাজুর রহমান (Sherazur Rahman), শিক্ষক এবং লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ। [email protected]
সংযুক্ত তথ্য
তথ্যসূত্র: জেট প্রোপালশন ল্যাবরেটরি, নাসা, ইউকিপিডিয়া।
Enolej ID(eID): 910
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
মহাকাশ বিজ্ঞানীরা বিগত এক শতাব্দী ব্যাপী গবেষণা করে দেখেন যে, এ পর্যন্ত আবিষ্কৃত হওয়া হাজারের অধিক এক্সোপ্ল্যানেট এ নিজস্ব বায়ুমণ্ডল ও পানি রয়েছে এবং সেখানে হয়ত নিয়মিত বৃষ্টিপাত হয়। আবার[...] বিস্তারিত পড়ুন...
265 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আমাদের চিরচেনা আকাশগঙ্গা ছায়াপথের এক অতি সুন্দর এবং রহস্যময় স্থান হচ্ছে বার্নাড ৩৩ বা হর্স-হেড নেবুলা। ঘোড়ার মাথার আকৃতি সাদৃশ্য এই অন্ধকারাচ্ছন্ন নীহারিকাটি পৃথিবী থেকে আনুমানিক ১,৩৭৫ �[...] বিস্তারিত পড়ুন...
290 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
পঞ্চমবারের মতো আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপ। এবং এই উড্ডয়নের মাধ্যমেই এই নভোযান একটি রেকর্ড স্থাপন করে ফেলল। মানব ইতিহাসে এই প্রথম কোনো রকেট নিরাপদে লঞ্চপ্যাডে &q[...] বিস্তারিত পড়ুন...
301 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
কুসুম গরম পানির গ্লাস মোহাম্মদ জাহিদ হোসেন গদ্যকবিতা | ফেব্রুয়ারি ২১, ২০২৬  কল খু&[...] বিস্তারিত পড়ুন...
447 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মহাবিশ্বের ভাষা ও এক-এর দর্শন: গণিত যেভাবে পরম অস্তিত্বের সাক্ষ্য দেয় -  © প্রিন্স ফ্[...] বিস্তারিত পড়ুন...
75 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1333 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    66 টি আইডিয়া ব্লগ

  2. শামীমা আকতার

    43 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  3. মাইদুল ইসলাম মুকুল

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. Adiba jannat

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...