[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নবলব্ধ অরুণোদয় (পার্ট০৪)

২ জন পড়েছেন
০

নবলব্ধ অরুণোদয়

লেখক: Montaha Madha | সিরিজ আইডি: #217 | পর্ব নং: 4
eID · যাচাই হচ্ছে…

IMG_20261125_013325

পর্ব০৪


ক্লাস শেষে সেভেন স্টার গ্রুপের সকলে মাঠে গোল করে বসে আছে। 

রায়া —কেউ কিছু খাওয়া। এরকম খালি মুখে বসে থাকতে ভালো লাগছে না। 

পার্বণ —চল আজকে আমি তোদের খাওয়াব।

তুবা —কিরে ভাই , আজকে সূর্য কোন দিকে উঠল যে আমাদের কিপ্টুস সাহেব ট্রিট দিবে বলছে। 

পার্বণ—এই কে কিপ্টা রে।

রায়া —কে আবার তুই |

অনীশা —আরে সূর্য তো ঠিক জায়গায় উঠেছে কিন্তু আমাদের কেপ্টুস সাহেবের পকেট আজকে গরম আছে তাইতো আমাদের ট্রিট দিচ্ছে। 

মূনতাহা —আমারও তাই মনে হয়।

পার্বণ -যা তোরা আর কিছু বললে আমি আর খাওয়াবো না। 

তুবা —বললেই হলো,তুই খাওয়াবি তোর বউ এসেও খাওয়াবো। 

পার্বণ--হ্যা তাহলে আমার বউয়ের কাছ থেকে খা গিয়ে। 

মুনতাহা —আচ্ছা এ কথা বাদ দে।আগে বল সায়ের আর তুহিন কোথায়? 

অনীশা—কোথায় আবার দেখ গিয়ে কোন মেয়ের পিছনে আবার লেগেছে কিনা। 

রায়া —ওরা তো আবার সিনিয়র মেয়েদের বেশি পছন্দ করে ফ্লার্ট করার জন্য। 

সায়ের আর তুহিন আসতে আসতে বলল কাকে নিয়ে তোরা এত আলোচনা করছিস?

মুনতাহা —দুই ফ্ল্যাটবাসকে নিয়ে। 

তুহিন বসতে বসতে —তা সেই দুইজন কে? 

পার্বণ—কে আবার তোরা দুই গাধা। 

সায়ের—ওহ....  কী.....?(চোখ বড়ো বড়ো করে )

পার্বণ —তোরা কি খাবি নাকি না? খেলে কি খাবি এখনই বল। 

তুহিন —আইসক্রিম। 

সকলে একসাথে ‘ওকে ডান।’

ভার্সিটির মাঠে সেভেন স্টার গ্রুপের সকলে বসে আইসক্রিম খাচ্ছে আর দুষ্টমি করছে।


রায়া—এই আমরা যে টুরের কথা বলেছিলাম সেটার কথা বাড়িতে বলেছিলি।

অনীশা—আমার বাড়িতে সকলে রাজি হলেও ইয়াশ ভাইয়া রাজি না।সেজন্য দাদু  বলেছে ইয়াশ ভাইয়া যেতে দিলে যাও নাহলে না।

তুহিন —আমাদের তো আর কারোর সমস্যা নেই। শুধু মাত্র অনীশার বাদে।

সায়ের—তাহলে তোর ঐ ইয়াশ ভাইকে রাজি করানো যাক। 

পার্বণ—কিন্তু কিভাবে। 

তুবা(অনীশাকে উদ্দশ্য করে)—এই গা*ধি তোর ঐ ভাই নাকি জামাই তাকে ফোন দিয়ে আসতে বল।

অনীশা জামাই শব্দটা শুনে ভেবাচেকা খেয়ে গেল। তবে নিজেকে সামলে নিয়ে ইয়াশকে ফোন দিয়ে আসতে বলল।

ইয়াশকে দেখে তুবা বলল একে ভাই বলে কে ডাকে মামা, আমি হলেতো জামাই বলে ডাকতাম। তুবার কথা শুনে অনীশা তুবাকে চোখ রাঙানি দিল।


আসসালামু আলাইকুম ভাইয়া। 

ইয়াশ সালামের জবাব দিয়ে অনীশাকে বলল কিসের জন্য আসতে বললি।

মূনতাহা —আসলে দাভাই আমরাই বলেছিলাম ওকে।

ইয়াশ—কেন? 

রায়া—আমরা সকলে ঘুরতে যাইতে চাচ্ছি।কিন্তু ভাইয়া আপনি নাকি অনীশাকে যেতে দিবেন না।

এরপর অনেক কষ্ট করে ইয়াশকে সবাই রাজি করাইছে।তারা সকলে আগামী শুক্রবার টুরে যাবে। 


★★★★★★★


রাত আটটা বেজে বিশ মিনিট চৌধুরী ম্যানশনে চমৎকার বিশাল বড়ো ছাদে দুই জন মানব অবস্থানরত বড়ো আকারের কাউচের উপর আধশোয়া হয়ে বসে আছে। তারা আর কেউ নয় ইয়াশ আর অর্নব।তাদের সাথে আরো দুই জন ভিডিও কলের মাধ্যমে যুক্ত আছে। আর এরা হলো চৌধুরী পরিবারের ছোট দুই ছেলে অনল এবং ইথান। 

অনল—দাভাই এটা কিন্তু ঠিক করলে না।

অর্নব—কেন ও আবার কী করেছে?  

ইথান—অনীশা অনলের কাছে অভিযোগ করেছে যে দাভাই ওর জন্য কিছুই আনেনি।

অর্নব(মজা করে) —এটা তো বড়ো অন্যায় । তাহলে তো ইয়াশের কাছে আমাদের বোনকে দিব না।

এদিকে ইয়াশ ওদের কথা শুনে মনে মনে ভাবছে ও এতোগুলা গিফ্ট যে অনীশার জন্য আনল সেগুলো তো অনীশাকে দিয়ে দিতে বলছিল মেজ আম্মুকে। তাহলে কি দিতে ভুলে গেছে। হয়তোবা মনে নেই মেজ আম্মুর। ওর ভাবনা থেকে বের হলো অনলের কথায়।

অনল(ইয়াশকে আরো একটু রাগিয়ে দিতে)—এবার থেকে দাভাই সারা জীবন কুমার হয়ে থাকবে।

ইয়াশ(চোখ ছোট ছোট করে)—তোদের মতো ভাই আর বন্ধু রুপি শত্রু থাকলে কী আর আমার কোনো কিছুতে ভালো হবে।

ইথান —এসব ছাড়ো আগে বলো সমস্যার সমাধান করছ নাকি।

ইয়াশ—হুম করেছি তো।না করে উপায় আছে। 

অনল—তাহলে ঠিক আছে। এখন বলতো আমাদের মিষ্টি বোনের খবর কী?

অর্নব—এটাতো আমাদের থেকে ইথান ভালো বলতে পারবে।

ইথান—তোদের বোনের খবর তোদের থেকে আমি কিভাবে ভালো বলতে পারব।

ইয়াশ—বোন আমাদের, তবে তার দায়িত্ব তুমি নিয়েছ।

অনল—যতই হোক আমাদের বোনের আইডল হওয়ার পাশাপাশি তার Enemy বলে কথা।

এভাবেই তাদের গল্প চলতে থাকলো।


★★★★★★★


একটা শুনশান রাস্তা যার দুই পাশে সারিসারি গাছ রয়েছে আর এ রাস্তা দিয়ে হেটে যাচ্ছে এক রহস্যময় রমনি। তার আগাগোড়া কালো পশাকে আবৃত। তার কাছে আজ রাতের আবহাওয়াটা চমৎকার। এর কারন আজ আকাশে পূর্ণিমার চাঁদের আলোর সাথে অজস্র তারকার মেলা এবং  আরো রয়েছে নিস্তব্ধতা।সব কিছু মিলে একটা ভূতুরে পরিবেশ তৈরি হয়েছে। এমনি একটা পরিবেশে কোনো সাধারণ মানুষ হাঁটা চলা করতে পারে বলে আমার মনে হয় না। তবে সেই রমনিটি নির্ভয়ে হেঁটে চলছে। রাস্তার পাশে একটা বড়ো বট গাছ আছে। সেই গাছের নিচে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করতে লাগল।অপেক্ষা বেশি করতে হলো না।কিছুক্ষন পর একটা কালো রং এর জিপ গাড়ি রমনির সামনে এসে থামল। রমনিটি গাড়ি এবং গাড়িতে অবস্থানরত ব্যক্তিকে ভালোমতো প্রখর করে নিল।তারপর গাড়িতে উঠে পড়লো। গাড়িতে থাকা ব্যক্তিটি হলেন অর্কভ এডেন আর রমনিটি অ্যালিস নোভা। অর্কভ এডেন আজকেই বাংলাদেশ এসেছে। তাদের দুই জনের ড্রেসআপ দেখে মনে হচ্ছে তারা কাপল।আসলে সত্যি কথা বলতে তাদের ড্রেসআপ একদম সেম টু সেম।দুই জনের চোখেই কালো রঙের সানগ্লাস আর মুখে মাক্স থাকায় তাদের মুখের ভাবভঙ্গি বোঝা যাচ্ছে না। তারা একটি গোলাকার একতালা বাড়ির সামনে আসলো।বাইরে থেকে বাড়িটি দেখতে সাধারণ বাড়ির মতো দেখতে হলেও এ বাড়িটির ভিতর গোপন অফিস সহ একটা ল্যাব আছে যা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। অ্যালিস নোভার মাথার মধ্যে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক করতে থাকলেও তা কিছুতেই পাশে থাকা ব্যক্তিকে করা যাবে না এখন। করলেই বিপদ।যে রাগী মানুষ বাবা।এখন সেজন্য শুধুমাত্র তাকে অনুসরণ করা ছাড়া নোভার আর কোনো কাজ নেই। বাড়িতে প্রবেশের পর নোভা দেখল যে বাড়িটির মাঝে একটা ডাইনিং রুম আর একটি কিচেন এবং দুটি বেড রুমের সাথে দুটি ওয়াশরুম। অর্কভ এডেন একটি বেড রুমে প্রবেশ করল। বেড রুমটির সবকটি দেয়াল একই রকম।দেখে উপায় নেই যে এ রুমের ভিতর কোনো রহস্য লুকিয়ে আছে। অর্কভ দেয়ালের একটি নির্দিষ্ট অংশে স্পর্শ করার সাথে সাথে ভারি দেয়ালটি সরে গেল আর নিচে যাওয়ার সিড়ি দেখা গেল। অ্যালিস নোভা অর্কভ এডেনকে অনুসরণ করতে লাগল। সিঁড়িতে প্রবেশ করতে হলে একটি তেজস্ক্রিয় রশ্মির মধ্য দিয়ে যেতে হয়। এ রশ্মির কাজ হলো প্রবেশকারীকে চিহ্নিত করা।যদি কোনো বাইরের যে কোনো মানুষ বা জীব জোর পূর্বক প্রবেশ করতে চায় তাহলে এ রশ্মি মেন সিস্টেমে সংকেত পাঠানোর মাধ্যমে সকল সিস্টেমকে সজাগ করে দেয়। নিচে নামার পর একটি দরজা দেখা যায়।এ দরজার উপরে covert haunt লেখা। যে বা যারা এ দরজার পাসওয়ার্ড জানে এবং যাদের হাতের ফিঙ্গার পিন্ট ম্যাচিং হয় তারাই একমাত্র ভিতরে প্রবেশ করতে পারে।ভিতরে প্রবেশ করার পর একটি হল রুম দেখা যায়। কিন্তু আর কোনো রুমের দরজার চিহ্ন পযন্ত নেই। এডেন এবারও  দেয়ালের একটি নির্দিষ্ট স্থানে স্পর্শ করার সাথে সাথে খটখট শব্দ করে ভারি দরজা খুলে গেল। এ দরজায় রয়েছে বিশেষ এক ধরনের কেমিক্যাল, যা অনুপ্রবেশ কারীর শরীরে প্রবেশ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাকে দুর্বল করে দেয়।এ সকল সুরক্ষা রাখা হয়েছে যাতে করে কোনো রকম সমস্যা না হয় এবং কোনো খারাপ উদ্দেশ্যে কেউ যেন covert haunt এ প্রবেশ করতে না পারে।  অর্কভ এডেন এবং অ্যালিস নোভার সকল তথ্য পূর্ব থেকে covert haunt এর সকল সিস্টেমের মধ্যে থাকার কারণে তাদের প্রবেশ করতে কোনো রকম  সমস্যা হয়নি।

অর্কভ এডেন (গম্ভির কিন্তু স্বাভাবিক কন্ঠে)—আমাদের এখন মূল কাজ  সকল তথ্য একত্র করা। তো এখন কাজে লেগে যাও।

অ্যালিস নোভা— অবশ্যই মি. এডেন। 

এরপর তারা দুই জন আত্মবিশ্বাসের সাথে কাজ করতে লাগল। 


★★★★★★★


🌞আজ ভোর থেকে সূর্যের আলো দেখা দেয় নাই বললেই চলে। অভিমানী কালো মেঘেরা সূর্যকে ঢেকে রেখেছে। এ অভিমান হয়তো দূর করার জন্য কিছুক্ষণ পর বৃষ্টি হয়ে নিচে ঝরে পরবে।

রায়া—মানুষ কফি খায় যাতে তার ঘুম না আসে। কিন্তু আমার বেলায় দেখ, কাল সন্ধ্যার পর কফি খেলাম, ওমা ঘুম ছুটে পালাবার বদলে, আমাকে যেন আরো আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছিল।সেই ঘুম সকাল আটটায় ভাঙলো। ভাবা যায়। একনাগাড়ে মূনতাহাকে বলল।

মূনতাহা —হয়তোবা কাল তুই একটু বেশিই ক্লান্ত হয়ে পরেছিলি।

রায়া(হতাশার শুরে)—আমি কিছু বুঝতে পারছি না।

মূনতাহা —আজ তো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ক্লাস নেই, তাই আজ আর ভার্সিটিতে যাব না।

রায়া(খুশি হয়ে)— হ্যা হ্যা অবশ্যই তাহলে তো ভালো হয়, আজ জমিয়ে আড্ডা দেওয়া যাবে।

মূনতাহা —দেখ রায়া বৃষ্টি শুরু হয়ে গেছে। 

রায়া—চল চল বৃষ্টিতে ভিজি।

এ বলে রায়া মূনতাহাকে বেলকনিতে নিয়ে গেল । 

বৃষ্টিতে ভিজতে ভিজতে রায়া মূনতাহাকে বললো এই তোর কি কোনো পছন্দের মানুষ আছে। 

মূনতাহা —হুম......আছে তো।

রায়া মূনতাহার কাছ থেকে এমন উত্তর আশা করেনি এটা ওর মুখের ভাবভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। রায়া মূনতাহার দিকে চোখ বড়ো বড়ো করে তাকালো।

রায়া—অ্যা......তুই তো আগে কখনো বলিসনি।

মূনতাহা —প্রয়োজন পড়েনি তাই।

রায়া—আচ্ছা ঠিক আছে তা মানলাম, কিন্তু কে সে।

মূনতাহা(স্বাভাবিক হয়ে) —আমার মা–বাবা।

রায়া যতটা মূনতাহার পছন্দের মানুষ আছে বলে অবাক হয়ে ছিল তার চেয়ে বেশি অবাক হয়েছে ওর উত্তর শুনে। 

রায়া(নিজেকে সামলে নিয়ে) —ওহ তাই বল। আমিতো একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি।

মূনতাহা আর রায়াকে কিছু বললো না।



★★★★★★★


অনীশা বৃষ্টিতে ভিজার জন্য ছাদের দিকে যাচ্ছিল কিন্তু পেছন থেকে ইয়াশ এর গম্ভীর কন্ঠে শুনে থেমে গেল। 

ইয়াশ—এই তুই এখন কোথায় যাচ্ছিস।

অনীশা(মনে মনে)—এ আপদ আবার কোথা থেকে জুটল।

ইয়াশ —কিরে কথা বলছিস না কেন। 

অনীশা —ঔ ইয়ে মানে  .....  

ইয়াশ—কী ইয়ে ইয়ে করছিস।যা বলার সোজা সুজি বল।

অনীশা ইয়াশকে দেখে এতটা ভয় পেয়েছে যে কী বলবে তা ভেবে পাচ্ছে না। সেজন্য হাত দিয়ে ওড়না পেঁচাচ্ছে মাথা নিচু করে। 

ইয়াশ অনীশার কাছ থেকে কোনো জবাব না পেয়ে নিজেই বলল বৃষ্টিতে ভিজতে ছাদে যাইতেছিলি তাই না।

অনীশা ইয়াশের কাছে ধরা পড়েছে দেখে ভেবাচেকা খেয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে ইয়াশকে বলল —এই আপনি কে হ্যা আমার সাথে এরকম করছেন কেন? আমি কি কিছু চুরি করতে যাচ্ছেলাম নাকি যে আপনি এরকম করছেন। 

ইয়াশ —আমি কে সেটা তুই  জানিস না।এটা বলে ইয়াশ অনীশার দিকে যেতে লাগল।ইয়াশকে আসতে দেখে অনীশা পিছনে দিকে যেতে লাগল। তবে পিছনে দেয়াল থাকায় বেশি দূর যেতে পারল না।

অনীশাকে পেছাতে দেখে ইয়াশ বলল এই তুই পেছাচ্ছিস কেন। হুম....., 

অনীশা কিছু বলতে পারল না। ওতো ভয়ে    থরথর করে কাঁপতে ব্যাস্ত।

ইয়াশ তাদের মধ্যে কিছুটা দূরত্ব রেখে বলল ছাদে যেতে হবে না। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে।নিচে সকলে আড্ডা দিচ্ছে, সেখানে যা।এটা বলে ইয়াশ চলে গেল।

অনীশা (বিরবির করে) —এতদিন বাড়িতে ছিল না ভালো ছিল। আমি আমার মন মতো করে চলতাম।কিন্তু এখন (বিরক্ত হয়ে)দূর ভালো লাগে না। 

অনীশা আর নিচে গেল না।বৃষ্টির দিনে অনীশা বেশির ভাগ দুটো কাজ করে। এক বৃষ্টিতে ভিজা আর নয়তো ঘুমিয়ে থাকা। যেহেতু সে বৃষ্টিতে ভিজতে পারল না সেজন্য সে স্বাভাবিক ভাবে এখন ঘুমাবে।


চলবে..........

 

eID: 5481
প্রকাশিত6 ঘন্টা (92 পয়েন্ট)
বিভাগউপন্যাস

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 3 নবলব্ধ অরুণোদয় (পার্ট০৩)

অনিশা ইয়াশ আর অর্ণবের সাথে বের হয়নি। তার হঠাৎ করে পেট ব্যাথা শুরু হয়েছে সেজন্য। মাগরিবের নামাজের পর সিরাজুল চৌধুরী টিভিতে নিউজ দেখছেন আর মাসরুপ চৌধুরী খবরের কাগজে খবর পড়ছেন। সাফওয়ান চৌধুরী তাদের নিজস্ব হসপিটালের…

০ ০ ৩ ৭ মিনিটের পড়া

পর্ব 2 নবলব্ধ অরুণোদয় (পার্ট ০২)

পাট ০২ চৌধুরী পরিবারের সবচেয়ে বয়ঃজ্যোষ্ঠ ব্যক্তি হলেন মাহাতাম চৌধুরী, আর তার স্ত্রী মেহেরুন চৌধুরী। তাদের তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সিরাজুল চৌধুরী, মেজ ছেলে মাসরুপ চৌধুরী, ছোট ছেলে সাফওয়ান চৌধুরী আর মেয়ে হানিয়া খান।…

০ ০ ৪ ৬ মিনিটের পড়া

পর্ব 1 নবলব্ধ অরুণোদয় (পার্ট ০১)

একদল কিশোর -কিশোরী ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছে। মুখে তাদের দুষ্ট মিষ্টি হাসি। পুরো ভার্সিটিতে তারা সেভেন স্টার নামে পরিচিত। এ সাতজন একেক ধরনের।এদের মধ্যে তুবা ,রায়া এবং সায়ের বেশি চঞ্চল প্রকৃতির। আর তুহিন, পার্বণ এ…

০ ০ ৪ ৫ মিনিটের পড়া

পর্ব 110 ১১০

পেশ করছি পরবর্তী পর্ব। কেস ৪: অঘোরী রুদ্রের ছায়া পর্ব ৭৬: ছায়ার আড়ালের ছায়া হেলিকপ্টারের শব্দে পুরো অনাথ আশ্রম কেঁপে উঠছে। রোটরের বাতাসে ভাঙা জানালার কাচ ছিটকে পড়ছে মেঝেতে। মারুফ ও তার দল দ্রুত আশ্রমের চারপাশে…

০ ০ ৫৮ ৩ মিনিটের পড়া

পর্ব 109 ১০৯

পেশ করছি পরবর্তী পর্ব। কেস ৪: অঘোরী রুদ্রের ছায়া পর্ব ৭৫: সাক্ষ্য ঘরের ভেতর এতটাই নীরব যে রুদ্রের কাশির শব্দও স্পষ্ট শোনা যাচ্ছে। মেহেদীর হাতে ছোট্ট রেকর্ডারটি। এটাই হয়তো বিশ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। কিন্তু…

০ ০ ৫৩ ৪ মিনিটের পড়া
...