[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নবলব্ধ অরুণোদয় (পার্ট ০২)

৪ জন পড়েছেন
০

নবলব্ধ অরুণোদয়

লেখক: Montaha Madha | সিরিজ আইডি: #217 | পর্ব নং: 2
eID · যাচাই হচ্ছে…



পাট ০২

চৌধুরী পরিবারের সবচেয়ে বয়ঃজ্যোষ্ঠ ব্যক্তি হলেন মাহাতাম চৌধুরী, আর তার স্ত্রী মেহেরুন চৌধুরী। তাদের তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সিরাজুল চৌধুরী, মেজ ছেলে মাসরুপ চৌধুরী, ছোট ছেলে সাফওয়ান চৌধুরী আর মেয়ে হানিয়া খান। মাহাতাম চৌধুরীর বয়স হয়ে যাওয়ার জন্য আয়ের সকল বিষয় সহ সব কিছু বাড়ির তিন ছেলের উপর ন্যাস্ত।সিরাজুল চৌধুরীর দুই ছেলে মেয়ে,, ছেলে শাহরিয়ার চৌধুরী ইয়াশ আর মেয়ে ইনায়া চৌধুরী। মাসরুপ চৌধুরীরও দুই ছেলে মেয়ে। ছেলে মেহরাব চৌধুরী অনল আর মেয়ে অনীশা চৌধুরী। সাফওয়ান চৌধুরীর দুই ছেলে। বড় ছেলে শাদমান চৌধুরী অর্নব,আর ছোট ছেলে এবং আমাদের নায়ক  আওয়ান চৌধুরী ইথান।হানিয়া খানের একমাত্র ছেলে এবং চৌধুরীর বাড়ির বড় জামাই অরন্য খান অগ্নি। অরন্যর সাথে ইনায়ার বিয়ে হয়েছে আর তাদের তিন বছরের একটা ছেলেও আছে, নাম ইয়ান খান।বাচ্চাটা এতটা চঞ্চল যা বলার মতো না।খুব মিষ্টি একটা বাচ্চা। সবসময়  মিষ্টি মিষ্টি কথা বলে সকলের মন জয় করে রাখবে। চৌধুরী পরিবারের এরা ছয় রত্ন।

এ পরিবারের একটা নিয়ম রয়েছে, যা বংশ পরম্পরায় সকলে পালন করে আসছে। আর তা হচ্ছে যখন কোনো শিশু জন্ম গ্রহন করে,তখন থেকেই তাকে চৌধুরী পরিবারের যোগ্য উত্তরাধীকারি হওয়ার জন্য তখন থেকেই তার পরিক্ষা শুরু হয়।আর এ পরিক্ষাটা হলো চৌধুরী পরিবারে যতই অর্থ-সম্পদ থাক না কেন, সেই শিশুকে বড় করে তুলতে, যতটুকু অর্থ প্রয়োজন ততটাই পাবে,তবে এতে করে তার কোনো কষ্ট হবে না।আর এর ফলে সে অর্থের গুরুত্ব বুঝতে পারবে।আবার শিশুটি যত বড়ো হতে থাকে তত তাকে ধর্মীয় ও সামাজিক শিক্ষা প্রথমে পরিবার থেকে  আর পরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়ে থাকে। এ কারনে সে নিজের মাতৃভূমি, পরিবার এবং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়।


চৌধুরী পরিবারে দুই দিন ধরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কারণ র্দীঘ নয় বছর পর বড়ির বড়ো দুই ছেলে ইয়াশ আর অর্নব বিদেশ থেকে বাড়ি ফিরেছে। অবশ্য এখনো বাকি দুই ছেলে ইথান আর অনল বিদেশ থেকে ফেরেনি। তারা আরো কিছু দিন পর আসবে। বাড়ির পুরুষেরা জুমার নামাজ আদায় করতে গেছে।

চৌধুরী ভবনের পাশে একটা সুন্দর মাঝারি সাইজের রান্না ঘর রয়েছে। যার কারুকাজ অসাধারণ। সেখানে বড়ো বড়ো দুইটা মাটির উনুন (চুলা) আছে। সাথে রান্না করার সব ধরনের সামগ্রী।দুপুরে বাড়ির কর্তীরা এখানে রান্না করেন। আর সকাল এবং রাতের রান্না বাড়ির ভেতরে অবস্থিত কিচেন রুমে করে থাকেন।কারণ সকাল ও রাতে ভারী খাবার রান্না হয় না।তো বাড়ির তিন  কর্তী ফাদিলা চৌধুরী, সালিমা চৌধুরী এবং আমিরা চৌধুরী  দুপুরের রান্না শেষ করেছেন। রান্না করা খাবারগুলো কয়েকজন সার্ভেন্ট মিলে ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছে।

অনীশা পানি খাওয়ার জন্য ডাইনিং রুমে আসে।মেয়েকে দেখে মেজ কর্তী সালিমা চৌধুরী বললেন, তা মহারানীর এখানে আসার কারণ কী? 

বড়ো কর্তী ফাদিলা চৌধুরী —"আহ" মেজ তুই চুপ কর না, কিরে কিছু লাগবে তোর। 

অনীশা—ঐ পানি খেতে এসেছিলাম।

ছোট কর্তী আমিরা চৌধুরী —কিরে তুই তোর ভাইদের সাথে ভালো করে কথা বলেছিস তো।

অনীশা—হুম ভাই এর সাথে কথা হয়েছে। 

সালিমা চৌধুরী —আর তোর দাভাইয়ের সাথে।

অনীশা—অ্যা........... দাভাই, ও হ্যা ইয়াশ ভাইয়ের সাথে কথা হয়নি।

সালিমা চৌধুরী —ঐ ফাজিল ইয়াশ তোর বড়ো নাকি ছোট হ্যা।

অনীশা—বড়ো, উনি আমার ছোটো হবে কেন।

আমীরা চৌধুরী —তাহলে সকলের মতো দাভাই না ডেকে ইয়াশ ভাইয়া বলছিস কেন। 

অনীশা—আমার দাভাই বলতে ভালো লাগে না।(কিন্তু মনে মনে –তোমাদেরকে তো কখনো দেখিনি যে,তোমরা তোমাদের জামাইকে ভাই বলতে,তাহলে আমি  বলব) 

অর্নব লিভিং রুমে আসতে আসতে বলল আমার বোনের যা বলতে ভালো লাগে তাই বলুক।

ফাদিলা চৌধুরী —তোরা সবাই চলে এসেছিস, সবাইকে বল ডাইনিং টেবিলে বসতে দুপুরের খাবার খাওয়ার জন্য। 

খাবার টেবিলে সবাই সবার চেয়ারে বসে পরেছে।অনীশার ডান পাশের চেয়ার খালি দেখে ইয়াশ ঐ চেয়ারে বসলো। ইয়াশ নিজের মতো করে খাবার খাচ্ছে, আশেপাশে যে আরো অনেকে আছে এটা জেন ওর খেয়ালই নেই।কিন্তু তার বাম পাশে বসা অনীশা শুধুমাত্র তার উপস্থিতির জন্য খাবার খাওয়ায় মনোযোগ দিতে পারছে না। 

হঠাৎ করে ইয়াশ অনীশাকে বলল—আমার উপর এত কিসের অভিমান  যে এখনো পযন্ত আমার সাথে একটাও কথা বললি না।কথাগুলো আস্তে বলায় আর সকলে খাবার খাওয়ায় মনোযোগ দেওয়ায় ইয়াশের কথা অনীশা বাদে আর কেউ শুনতে পায়নি। 

কোনো এক কারনে ইয়াশ বিদেশ থেকে ফেরার পর থেকেই অনীশা ইয়াশ এর থেকে দূরে দূরে থাকছে। থাকবেই বা কেন, ইয়াশকে দেখলেই তো অনীশার কেমন যেন একটা বুকের ভিতর অনুভব হয়।

ইয়াশ—বিকালে ঘুরতে যাব রেডি থাকিস। 


★★★★★★★


রায়া ফোনে তার বড় ভাইয়ের সাথে কথা বলিতেছে। মুনতাহা রায়াকে বলল কিরে কথা বলা তাড়াতাড়ি শেষ কর, আমরা তো বেরোবো।

 রায়া —হ্যাঁ হ্যাঁ আসতেছি। 

রায়া তার ভাইকে বাই বলে,মুনতাহার সাথে শপিংয়ে গেল। শপিং শেষে তারা একটি স্থানীয় পার্কে গেল সময় কাটানোর জন্য। 

রায়া —ধুর, আজ একটা BFনেই বলে এদের মতো করে ঘুরতে পারছি না। 

মুনতাহা —কেন আমার সাথে ঘুরতে ভালো লাগছে না বুঝি। 

রায়া —কেন লাগে তো, কিন্তু কাপল হয়ে ঘুরবার ফিলিংসটাই আলাদা। 

মুনতাহা —তাহলে আমি তোর আব্বু চাচ্চুকে বলি যে একটা জামাই প্রয়োজন। প্রেমিক না পেলি,জামাই তো পাবি। প্রায় একই ব্যাপার। 

রায়া (বিস্ময় হয়ে) —কি............? খবরদার না। তুই এমন টা করতে পারিস না। আমি কি এমন বললাম যে, তুই সে কথা আমার বাড়িতে বলতে যাচ্ছিস। 

মুনতাহা —(মজা করে) কি এমন বললাম তাই না, আমি তোর জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বললাম, আর তুই সেটা গুরুত্বপূর্ণ ভাবছিস না। 

হঠাৎ করে রায়ের ফোন বেজে উঠলো। 

রায়া —এখন আবার কে ফোন দিল? 

মুনতাহা —একটু আগে না তুই তোর পরিবারের সাথে কথা বললি, এখন আবারো আন্টিরা ফোন দিচ্ছে কিসের জন্য? 

রায়া —কিসের জন্য আবার বারোটা বাজাতে, আর কি। 

রায়া (ফোন রিসিভ করে) —আসসালামু আলাইকুম আম্মু আর মামনি। কোন সমস্যা হয়েছে, যে এখন ফোন দিলে। একটু আগে না কথা হল। 

রায়ার মা —কেন আমরা তোকে  ফোন দিতে পারি না। 

রায়া —কেন নয়  দিতে তো পারোই। 

রায়ার চাচিমুনি, যাকে রায়া মামনি বলে ডাকে সে বলল —তাহলে এভাবে বলছিস কেন। 

রায়ার মা —তুই সেই কতদূর থাকিস আমাদের থেকে, সেজন্য আমরা সারাদিন রাত কত চিন্তা  করি, যে তুই ভালো আছিস নাকি। 

রায়া —ওহো আম্মু, আমি এখন আর সেই ছোট আছি নাকি, যে নিজের খেয়াল রাখতে পারব না। এখন তো বড় হয়ে গেছি। আর এখানে আমি একলা শুধু নাকি আরো অনেকেই তো আছি। 

রায়ার মামনি —হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মুনতাহার কাছে দে। 

রায়া —এই নে আম্মুরা তোর সাথে কথা বলবে। 

মুনতাহা —আসসালামু আলাইকুম চাচী-

 মনিরা। আপনারা ভালো আছেন। 

মুনতাহা রায়ার চাচিমনির সাথে কথা বলল কিছুক্ষণ। তারা মুনতাহাকে রায়ার খেয়াল রাখার জন্য অনুরোধ করলো। তারপর তাদের দুজনকে খুব দ্রুত পার্ক থেকে তাদের হলে ফিরে যাওয়ার নির্দেশ দিল। 

মুন্তাহা আর রায়া দুজনেই ভেবেছিল যে, তারা ফিরে যাবে আর যেহেতু পরিবার থেকেও হলে ফিরে যাওয়ার কথা বলেছে তাই তারা দ্রুত তাদের হলে ফিরে গেল।   


চলবে................


IMG_20261125_013325

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5478
প্রকাশিত17 ঘন্টা (92 পয়েন্ট)
বিভাগউপন্যাস

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 1 নবলব্ধ অরুণোদয় (পার্ট ০১)

একদল কিশোর -কিশোরী ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছে। মুখে তাদের দুষ্ট মিষ্টি হাসি। পুরো ভার্সিটিতে তারা সেভেন স্টার নামে পরিচিত। এ সাতজন একেক ধরনের।এদের মধ্যে তুবা ,রায়া এবং সায়ের বেশি চঞ্চল প্রকৃতির। আর তুহিন, পার্বণ এ…

০ ০ ৪ ৫ মিনিটের পড়া

পর্ব 4 নবলব্ধ অরুণোদয় (পার্ট০৪)

পর্ব০৪ ক্লাস শেষে সেভেন স্টার গ্রুপের সকলে মাঠে গোল করে বসে আছে। রায়া —কেউ কিছু খাওয়া। এরকম খালি মুখে বসে থাকতে ভালো লাগছে না। পার্বণ —চল আজকে আমি তোদের খাওয়াব। তুবা —কিরে ভাই , আজকে সূর্য কোন দিকে উঠল যে আমাদের…

০ ০ ৩ ১০ মিনিটের পড়া

পর্ব 3 নবলব্ধ অরুণোদয় (পার্ট০৩)

অনিশা ইয়াশ আর অর্ণবের সাথে বের হয়নি। তার হঠাৎ করে পেট ব্যাথা শুরু হয়েছে সেজন্য। মাগরিবের নামাজের পর সিরাজুল চৌধুরী টিভিতে নিউজ দেখছেন আর মাসরুপ চৌধুরী খবরের কাগজে খবর পড়ছেন। সাফওয়ান চৌধুরী তাদের নিজস্ব হসপিটালের…

০ ০ ৩ ৭ মিনিটের পড়া

পর্ব 2 “গোফতার-ই-দীল” (কালাম ০২)

“গোফতার-ই-দীল” - (কালাম ০২) “আমি তাঁর রচনার ভিতরে, সে আমার হৃদয়ের ভিতরে। কী আজব কারবারি, হায়! আমরা দু’জনেই আছি—এক মাটির ঘরে।” - রাতিন আহমেদ 📍(কালাম ০১) পড়ুন :- https://idea.enolej.com/4685/

০ ০ ৮০ ১ মিনিটের পড়া

পর্ব 2 গল্প-০২ পুরোনো জুতোর সেলাই

সিরিজ -আমাদের না-বলা কথা। গল্প-০২ পুরোনো জুতোর সেলাই মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প। ৫ আগষ্ট, ২০২৬ রবিবার। দুপুর গড়ালে বাজারের ভিড়টা একটু পাতলা হয়। সোমবার থেকে শাওনের নতুন ক্লাস শুরু। স্কুল থেকে কড়া করে বলে দিয়েছে…

০ ০ ৫৩ ৩ মিনিটের পড়া
...