[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নবলব্ধ অরুণোদয় (পার্ট ০১)

৩ জন পড়েছেন
০

নবলব্ধ অরুণোদয়

লেখক: Montaha Madha | সিরিজ আইডি: #217 | পর্ব নং: 1
eID · যাচাই হচ্ছে…


একদল কিশোর -কিশোরী ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছে। মুখে তাদের দুষ্ট মিষ্টি হাসি। পুরো ভার্সিটিতে তারা সেভেন স্টার নামে পরিচিত। এ সাতজন একেক ধরনের।এদের মধ্যে তুবা ,রায়া এবং সায়ের বেশি চঞ্চল প্রকৃতির। আর তুহিন, পার্বণ এ দুই জন পরিবেশ অনুযায়ী আচারণ করে।অনীশা পরিচিতদের কাছে চঞ্চল প্রকৃতির হলেও অচেনা মানুষদের সামনে একদম শান্ত।  তবে সবচেয়ে অদ্ভুত প্রকৃতির হলো মূন্তাহা। কেননা প্রায় সময় ওর মুখের ভাব একই রকম থাকে।হোক সেটা আনন্দময় পরিবেশ অথবা  কষ্টে ঘেরা পরিবেশ। 


 মূন্তাহা,রায়া এবং সায়ের কলেজ জীবন থেকে একসাথে। আর অনীশা,তুবা ,পার্বণ এবং তুহিন  এর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে দেখা। 

পার্বণ তার গিটারে সুর দিচ্ছে আর সবাই সেই সুরের সঙ্গে সঙ্গে গান গাচ্ছে। 

গানের শেষে তাদের মধ্যে টুর নিয়ে কথা উঠলো। 

সায়ের—এই প্রথম বার আমরা সবাই কোথাও যাব। সেজন্যে একটা সুন্দর জায়গা সিলেক্ট করা লাগবে। 

রায়া—অবশ্যই।(উত্তেজিত হয়ে)

তুবা—তাহলে আমরা সাজেক যাই। (উৎফুল্লতার সাথে) 

তুহিন—এই পেতনী তুই চুপ কর।আমরা সা.............

বিচারা কথাটা সম্পন্ন করতে পারল না।তার আগেই তুবা তুহিনের পিঠে দু ঘা বসিয়ে দেয়।

তুহিন ব্যথায় চোখ মুখ খিচিয়ে তুবার উদ্দেশে বলে দেখলি তোর কাজের মধ্যেই বোঝা যায় তুই পেতনী। এ কথা বলেই তুহিন ওর কাছ থেকে সরে পার্বণের পাশে বসে।যাতে দ্বিতীয় বারের মতো আর মার না খেতে পারে।


অনীশা—তোদের ভাই-বোনের ঝামেলা এবার শেষ হলে আমরা কাজের কথায় আসি। (আসলে তুবা আর তুহিন যমজ ভাই-বোন) 

পার্বণ—আমরা কক্সবাজার  যাই। 

রায়া—না অতদূর এখন যাওয়া যাবে না।পরিবার রাজি হবে না।

সায়ের — তাহলে কোথায় যাওয়া যায়?(কিছুটা ভাবুক হয়ে) 


তুবা—আমাদের এমন জায়গায় যেতে হবে যেখানে গেলে পরিবারের সবাই মানা করবে না।

 অনীশা—আমরা তাহলে আমাদের মধ্যে কারোর আত্মীয় বাড়ি যাই যেখানে ঘুরার মতো কোনো জায়গা আছে।

মূনতাহা "—গ্রামীন পরিবেশ হলে ভালো হয়।

পার্বন—হ্যা আমার ও একই মত।

সায়ের—তুহিনের ফুপি বাড়ি মুন্সীগঞ্জ। আমরা সেখানে যাই।

রায়া— কিন্তু আমরা সেখানে কি দেখতে যাব? 

মূনতাহা—আরে  সেখানে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আবার সেখানে নাকি একটা নতুন রিসোর্ট হয়েছে    যা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাহেরকচি গ্রামে অবস্থিত।

সর্বশেষ তারা সিদ্ধান্ত নিলো যে তারা সকলেই সেখানে যাবে।  তাই এ বিষয় নিয়ে কিছুক্ষন আলোচনা চললো। 

তাদের এই আড্ডা চললো বিকাল পযন্ত। মূনতাহা আর রায়ার হল একই হওয়ার জন্য তারা একসাথে গেল। 

আমাদের গল্পের নায়িকা হলো মূনতাহা পুরু নাম মূনতাহা অদ্রিতা শেখ। তার থেকে দুই মাসের বড় নৌশিন শেখ রায়া।কাকতালীয় ভাবে দুই বান্ধবির নামের পদবি এবং তাদের মধ্যে মিল দেখে  অনেকে ভাবে তারা দুই চাচাতো বোন। এটা ভেবে দুইজন মজা পায়।


★★★★★★★★★★★★★★


প্রায় মধ্য রাত। চারিপাশ একদম নিরব। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে বাইরে থেকে। ল্যাপটপের সামনে বসা এক রমণী।মুখে গম্ভীর ভাব।তাকে এখন যে কেউ দেখলেই এক পলকে বলে দিতে পারবে তার ঐ টানাটানা চোখ দুটি যেন কোনো এক রহস্যময় গোলকধাঁধা। তার মস্তিস্কে যেন কোন তীক্ষ্ণ চিন্তা -ধারণা ঘুরপাক খাচ্ছে। কিন্তু কী ভাবছে তা বলা দুরস্কর।এক মনে কোন ব্যক্তির সাথে ম্যাসেজের মাধ্যমে কোন গোপন তথ্য নিয়ে  আলোচনা করা হচ্ছে।রমণীটি বয়স কত হবে,দেখে তো মনে হয় মাত্র ষোলো কি সতেরো বছর। কিন্তু তার বয়স মাত্র ঊনিশ বছর। আর ল্যাপটপের ঐ পাশের মানবটির বয়স ও বেশি না মাত্র পঁচিশ + বয়স।ওহ হ তারা প্রেম আলাপ করছে না, বরং তারা এমন এক বিষয় নিয়ে আলোচনা করছে যার সাথে হাজার হাজার মানুষের জীবন জরিয়ে রয়েছে। তাদের পরিচয় না হয় পরে জানা যাবে।


★★★★★★★★★★★★★★


ফজরের আযান পরতেই রায়ার ঘুম ভেঙে যায়, সে দেখল মূনতাহা জায়নামাজে বসে আযানের উত্তর দিচ্ছে। প্রতেক জুমার দিন মূনতাহা তাহাজ্জুদ সালাত আদায় করে। রায়াও মাঝেমাঝে মূনতাহার সাথে নামাযে সামিল হয়।রায়া অজু করে এসে মূনতাহার সাথে ফজরের সালাত আদায় করল।


★★★★★★★


সূর্যের কিরণে আলোকিত হয়েছে একটি তিনতলা বিশিষ্ট বৃহৎ আকারের চমৎকার ত্রিপ্লেক্স বাড়ি।বাড়ির বাহিরের পরিবেশ যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর বাড়ির ভিতরের ডিজাইন। এ ধরনের বাড়ি  পুরো রাজধানীতে খুঁজে পাওয়া মুশকিল। পুরো একশো শতাংশ জমি নিয়ে এ বাড়ির এলাকা বিস্তৃত। মূল বাড়িটি প্রায় ত্রিশ শতাংশ জমির উপর অবস্থিত আর বাকি এরিয়ায় নানা ধরনের দেশি-বিদেশি ফুল -ফলের বাগানসহ খোলা মাঠ রয়েছে। বাগানের মাঝ বরাবর চমৎকার কারুকার্যের একটি গোলাকার টেবিল এবং টেবিলের সাথে আটটি মানানসই স্টাইলিশ এক্সেন্ট চেয়ার। বাড়িতে প্রবেশ করার সময় সবার আগে চোখে পড়ে সোনালি বর্ণের দুটি শব্দ চৌধুরী ম্যানসন। নাম দুটি শুনতে সাধারন লাগলেও, এ নামের পেছনে রয়েছে কিছু অলিখিত ইতিহাস, বাড়ির প্রত্যেক সদস্যের কঠোর পরিশ্রম। বাড়িতে প্রবেশ করার গেট হতে ভিতর বাড়ি পযন্ত রয়েছে অসাধারণ মার্বেল পাথর এর সরু রাস্তা। যা চোখ বাঁধানো সুন্দর, এছাড়াও বাড়ির চারপাশে প্রয়োজন মতো এরকম আরও আছে।

 বাড়ির সকল মানুষ ডাইনিং  টেবিলে উপস্থিত হয়েছেন শুধু মাত্র একজন বাদে।তিনি রুমের সকল কিছু বন্ধ করে ঘুমাচ্ছে। তার বেডসাইড টেবিলের উপর রাখা এলাম ঘড়িটা ১৫ মিনিট পর পর বাজছে।এতেও তার কোনো হুশ নেই।হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকলেন হানিয়া খান। 

হানিয়া খান —দেখছো মেয়ের কান্ড, এখনো কিভাবে ঘুমাচ্ছে। (মনে মনে) এইযে ফুপি ঘুম থেকে কি উঠবেন না।বাড়িতে যে ফুপি এসেছে সে খবর কি আছে।হঠাৎ ফুপির গলা শুনে অনীশার ঘুম যেন পালিয়ে গেল। চোখ খুলেই একমাত্র ফুপির হাস্যজল মুখ দেখেই যেন আত্মাটা শান্তিতে ভরে গেল। 

হানিয়া খান —কিরে অনী এতখনে তোর ঘুম ভাঙলো। আমিতো মনে করেছি এ ঘুম আজ আর ভাঙবে না।

অনীশা—ওহ ফুপি কই এতোদিন পরে আসলা, একটু মিষ্টি মিষ্টি গল্প করবা তা না তখন থেকেই কি সব বকবক করে যাচ্ছো।

ইনায়া'—এই তোমরা এখানে বসে গল্প করছ।আর ঐদিকে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে।অনী তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়।

অনীশা—হ্যা হ্যা যাচ্ছি, তোমরা যাও।


চলবে...….......

সুচনা পর্ব

Screenshot_2026-11-23-14-31-04-932_com.miui.gallery


eID: 5477
প্রকাশিত19 ঘন্টা (92 পয়েন্ট)
বিভাগউপন্যাস
সম্পাদিত17 ঘন্টা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 2 নবলব্ধ অরুণোদয় (পার্ট ০২)

পাট ০২ চৌধুরী পরিবারের সবচেয়ে বয়ঃজ্যোষ্ঠ ব্যক্তি হলেন মাহাতাম চৌধুরী, আর তার স্ত্রী মেহেরুন চৌধুরী। তাদের তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সিরাজুল চৌধুরী, মেজ ছেলে মাসরুপ চৌধুরী, ছোট ছেলে সাফওয়ান চৌধুরী আর মেয়ে হানিয়া খান।…

০ ০ ৪ ৬ মিনিটের পড়া

পর্ব 4 নবলব্ধ অরুণোদয় (পার্ট০৪)

পর্ব০৪ ক্লাস শেষে সেভেন স্টার গ্রুপের সকলে মাঠে গোল করে বসে আছে। রায়া —কেউ কিছু খাওয়া। এরকম খালি মুখে বসে থাকতে ভালো লাগছে না। পার্বণ —চল আজকে আমি তোদের খাওয়াব। তুবা —কিরে ভাই , আজকে সূর্য কোন দিকে উঠল যে আমাদের…

০ ০ ২ ১০ মিনিটের পড়া

পর্ব 3 নবলব্ধ অরুণোদয় (পার্ট০৩)

অনিশা ইয়াশ আর অর্ণবের সাথে বের হয়নি। তার হঠাৎ করে পেট ব্যাথা শুরু হয়েছে সেজন্য। মাগরিবের নামাজের পর সিরাজুল চৌধুরী টিভিতে নিউজ দেখছেন আর মাসরুপ চৌধুরী খবরের কাগজে খবর পড়ছেন। সাফওয়ান চৌধুরী তাদের নিজস্ব হসপিটালের…

০ ০ ৩ ৭ মিনিটের পড়া

পর্ব 1 গোফতার-ই-দীল (কালাম-০১)

গোফতার-ই-দীল (কালাম-০১) আমার হৃদয় ভাঙার জন্যে, তোমায় কী উপহার দিব? ভাঙা হৃদয় নিয়ে আমি আবারও আসিব। কথা দিলাম, ভাঙা হৃদয়কে আমি আরও ভাঙিব; তবুও আমার হৃদয়, তোমার চরণে সঁপে দিব। - রাতিন আহমেদ

১ ০ ৬৭ ১ মিনিটের পড়া

পর্ব 1 সিরিজ -আমাদের না-বলা কথা। গল্প-০১ এক মুঠো ভাত

সিরিজ -আমাদের না-বলা কথা। গল্প-০১ এক মুঠো ভাত মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প। ৫ আগষ্ট, ২০২৬ হাঁড়িতে চাল ছিল এক মুঠো। খেতে বসার মানুষ চারজন। অভিক সেদিন বাড়ি ফিরল নিঃশব্দে। অন্য দিন দরজা খুলেই মিশিকে কোলে তুলে নেয়…

০ ০ ৫৯ ৩ মিনিটের পড়া
...