[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নবলব্ধ অরুণোদয় (পার্ট০৩)

৩ জন পড়েছেন
০

নবলব্ধ অরুণোদয়

লেখক: Montaha Madha | সিরিজ আইডি: #217 | পর্ব নং: 3
eID · যাচাই হচ্ছে…


IMG_20261125_015536

অনিশা ইয়াশ আর অর্ণবের সাথে বের হয়নি। তার হঠাৎ করে পেট ব্যাথা শুরু হয়েছে সেজন্য।
মাগরিবের নামাজের পর সিরাজুল চৌধুরী টিভিতে নিউজ দেখছেন আর মাসরুপ চৌধুরী খবরের কাগজে খবর পড়ছেন। সাফওয়ান চৌধুরী তাদের নিজস্ব হসপিটালের কিছু গুরুত্বপূর্ণ কাজ করছেন।

সিরাজুল চৌধুরী(মাসরুপ চৌধুরী এবং সাফওয়ান চৌধুরীকে উদ্দেশ্য করে)  —অনল আর ইথান দেশে ফিরলেই তাদের চার ভাইয়ের কাছে কোম্পানি আর হসপিটালের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেবো, কি বলিস তোরা।
মাসরুপ চৌধুরী —তুমি যা ভালো বোঝো।

সাফওয়ান চৌধুরী —তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। কিন্তু যতদিন আমাদের কাজ করার শক্তি আছে ততদিন আমরাও তাদের পাশাপাশি কাজ করে যাব।
সিরাজুল চৌধুরী —হুম ঠিক বলেছিস। আচ্ছা তাহলে তাই হবে। ওরা আসুক তারপর বাকি কথা হবে।

অন্যদিকে বাড়ির তিন কর্তী মিলে রাতের খাবার রান্না করছে এবং বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সাথে গল্প, হাসি মজা করছে।

★★★★★★★

💫♥️নিউ ইয়র্ক সিটি 🌷❤️

দোস্ত তোকে দেখেই যে কেউ আসলেই প্রেমে পড়ে যাবে। আমি ছেলে হয়েও বলছি, আমি যদি মেয়ে হতাম তাহলেই তোকে কিডন্যাপ করে হলেও আমার করে নিতাম। তুই একদম সবকিছুতেই পারফেক্ট। কোন জায়গায় গেলে মেয়েরা তো দূরে থাক ছেলেরাও তোর পিছন পিছন ঘুরে। কিন্তু বিচারেরা যদি একবার তোর আসল রূপ জানতো তাহলে ক্রাশ খাওয়ার পাশাপাশি, না হয় কমায় যেত, তা না হলে প্যান্ট ভিজে ফেলত। দোস্ত ভার্সিটি চলে এসেছি। এতক্ষণ ধরে বকবক করতে থাকা যুবকটির নাম ইরফান জেমস। জেমস জানে বন্ধুরূপে যে গম্ভীর লোকটির সাথে কথা বলছে সে তার সকল প্রশ্নের জবাব দেবে না। তারপরেও নিজের মতন বকবক করে যাচ্ছে। কারণ সে কিছুটা বাচাল প্রকৃতির। তবে মানুষ হিসাবে ভালো, তার মধ্যে কোন ভেজাল নেই। আর যার সাথে এতক্ষন বকবক করল তিনি হলেন চৌধুরী পরিবারের ছোট কর্তা সিরাজুল চৌধুরীর ছোট পুত্র আওয়ান চৌধুরী ইথান।
ইথান(গাড়ি থেকে নেমে) —তোর বকবকানি বন্ধ হলে আমার সাথে চল।
জেমস —আমি তাইতো করি, যাচ্ছি তো। তোর সাথে বন্ধুত্ব করার পর থেকেই তো তোর পিছনের লেজ ধরে লেগে আছি।

আওয়ান জেমসের কথা শুনে চোখ রাঙানি দেয়। জেমস সেটা পাত্তা না দিয়ে সামনের দিকে হাটতে শুরু করে।আর ইথান একটা দীর্ঘশ্বাস ফেলে।

➤☞‌‍ নিউ ইয়র্ক সিটি সবচেয়ে সুনামধন্য ইউনিভার্সিটি হলো কলম্বিয়া ইউনিভার্সিটি। আর এ ভার্সিটির সাবেক ভিপি এবং পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টের টপার ছাত্র হলো আওয়ান চৌধুরী ইথান। ছোটবেলা থেকেই তার মধ্যে  অসাধারণ প্রতিভা রয়েছে। তার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ এবং নিখুঁত। আর তার অ্যাডভেঞ্চার, বিভিন্ন ঘটনার পিছনে কি কারণ রয়েছে তা বের করতে, সৃষ্টির সকল জীবের মধ্যে যে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তা সে অনুসন্ধান করতে বেশি পছন্দ করে।  তার গায়ের রং হালকা ফর্সা এবং চোখের আইরিশের রং ধূসর। যা  আলোকরশ্মির কারণে কখনো সবুজ রংয়ের কিংবা হালকা নীল রংয়ের আবার গারো ধূসর বর্ণের কিংবা ইস্পাত ধূসর  রংয়ের দেখায় ।  আওয়ান চৌধুরী গম্ভীর প্রকৃতির এবং তার চোখের কারণে তাকে খুবই রহস্যময় লাগে। শুধুমাত্র  বাইরের মানুষের জন্য। নিজের পরিবার বন্ধুদের কাছে সে অন্যদের মতোই স্বাভাবিক প্রকৃতির।ভার্সিটির সকলের ক্রাস বয় সে।  আজকে সে ভার্সিটিতে আসার কারণ হলো ভার্সিটিতে আজ একটা প্রোগ্রাম হবে। যেহেতু আওয়ান চৌধুরী ইথান  কলম্বিয়া ইউনিভার্সিটিতে টপার স্টুডেন্ট ছিল এবং সাবেক ভিপি হওয়ায় আর নিজের ডিপার্টমেন্টের শিক্ষকরা সহ পুরো ভার্সিটির শিক্ষকদের কাছে খুবই পরিচিত একজন ছাত্র,কারণ ইথানের অসাধারণ প্রতিভা এবং বুদ্ধি সকলকে মুগ্ধ করে। তাইতো ভার্সিটি থেকেই শিক্ষা শেষ করেও ইথান এখনো সকলের কাছে খুবই প্রিয়। সেজন্য তাকে ভার্সিটির এই প্রোগ্রামে একজন ভি আই পি গেস্ট হিসাবে আমন্ত্রণ করা হয়েছে।
ইথান প্রোগ্রাম এ যাওয়ার পর থেকে বর্তমানে দায়িত্বে  সকল ভিপি সহ ডিপার্টমেন্টের টিচাররা তাকে সম্মান করছে। সেও  সকলের সাথে হাসিমুখে কুশল বিনিময় করছে। প্রোগ্রামের মাঝে সে কিছু জ্ঞানমূলক কথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে চলে আসে কারণ তার কিছু জরুরী কাজ রয়েছে। ইফরান জেমস এবং নুহাশ চ্যাটার্জী তার ভার্সিটির বন্ধু এবং বিজনেস পার্টনার। আওয়ান চৌধুরী ইথানের একটি নিজস্ব কোম্পানি রয়েছে, যেখানে নুহাশ চ্যাটার্জি ম্যানেজার পদে এবং ইফরান জেমস তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট।বর্তমানে আওয়ান চৌধুরী ইথান একজন সফল  বিজনেসম্যান। এবং তার কোম্পানির বিভিন্ন শাখা দেশ-বিদেশের নানার জায়গায় রয়েছে।

➤✰✰সময় ৩:৩০মিনিট
নিউ ইয়র্ক  সিটির ম্যানহাটন এলাকার ফলি স্কয়ারের কাছে এফবিআই স্পেশাল আর্জেন্ট এর প্রতিষ্ঠান নিউইয়র্ক ফিল্ড অফিসের সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক যার চোখে কালো রোদ চশমা, মুখে কালো মাক্স, কালো শার্ট এবং তার ওপর কালো ব্লেজার এবং ওভার  কোর্ট,  ডার্ক গ্যাবার্ডিন প্যান্ট এবং পায়ে বুট জুতা এক কথায় সারা শরীর কালো পোশাকে আবৃত। সে দৃঢ় পায় হেঁটে তার নির্দিষ্ট গন্তব্যে উদ্দেশ্যে যেতে লাগলো। নিউইয়র্ক ফিল্ড অফিসে প্রবেশ করার পর সকলে তাকে সম্মান করতে লাগলো। যুবকটি সোজা একটি কক্ষে প্রবেশ করল। যুবকটি প্রবেশ করার সাথে সাথে কক্ষে উপস্থিত সকল এফবিআই স্পেশাল এজেন্টের সদস্য দাঁড়িয়ে  তাকে সম্মান জানালো। তারপর যুবকটি তার নির্ধারিত চেয়ারটিতে বসে পড়ল।
যুবকটি হলো নিউইয়র্ক ফিল্ড অফিসের একজন সুপারভাইজার স্পেশাল এজেন্ট(SSA)।যাকে নিউইয়র্ক ফিল্ড অফিসের স্পেশাল এজেন্টের—ইন—চার্জ(SAC) একটি গুরুত্বপূর্ণ এবং গোপন মিশনের দায়িত্ব দিয়েছেন। আর আজকে সেই গোপন মিশনের ব্যাপারে একটি আলোচনা সভা ডাকা হয়েছে। যেখানে এফবিআই স্পেশাল এজেন্টের কিছু বিশেষ অফিসারবৃন্দ উপস্থিত রয়েছে।

স্পেশাল এজেন্ট ইন চার্জ(SAC) —এখানে উপস্থিত সকল  অফিসারদের  একটি গোপন মিশনের ব্যাপারে পূর্বে বলা হয়েছিল।  আর আজকে মিশনটির দায়িত্বে থাকা সুপারভাইজার স্পেশাল এজেন্ট (SSA) মি.অর্কভ এডেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবেন।
SAC—মি.অর্কভ এডেন(SSA) আপনি এবার শুরু করুন।
অর্কভ এডেন —আমাদের মিশনটি হলো যে বা যারা আর্থিক জালিয়াতি,  বড় ছোট সকল ধরনের ব্যাংকে হ্যাকিংসহ, মাদক, অস্ত্রপাচার, মানব পাচার প্রভৃতির পিছনে থাকা মূলব্যক্তিকে ধরাই আমাদের মুখ্য কাজ। আমি গোপন কিছু তথ্যের মাধ্যমে জানতে পেরেছি আমরা যাকে খুঁজছি সে নিউইয়র্কে নেই। সম্ভবত বাংলাদেশে এখন তার অবস্থান। সেজন্য আমি চাচ্ছি আমি একাই বাংলাদেশ যাব।
একজন অফিসার—কিন্তু তুমি তো একলা পারবা না, তোমার সাথে আরো বেশ কিছু যোদ্ধাকে প্রয়োজন।
অর্কভ এডেন —নো স্যার, আমার তা প্রয়োজন নেই। বাংলাদেশে আমার একজন বিশ্বস্ত অফিসার রয়েছে যার তথ্য আমি পূর্বেই স্পেশাল এজেন্ট ইনচার্জ এর কাছে জমা দিয়েছি।
ইন—চার্জ —হ্যাঁ ও ঠিক বলেছে।
অন্য একজন অফিসার —কিন্তু স্যার এত বড় এবং বিপদ যুক্ত মিশন সে কিভাবে একলা সাকসেসফুল  করবে।
ইন—চার্জ —যদি কেউ এই মিশন কোন ঝামেলা ছাড়াই সাকসেসফুল করতে পারে তা একমাত্র সুপারভাইজার স্পেশাল এজেন্ট অর্কভ এডেনই পারবে।
অর্কভকে উদ্দেশ্য করে —তা তুমি বাংলাদেশে কবে যাচ্ছ?
অর্কভ—খুব শীঘ্রই।

✰✰বাংলাদেশ☞সময়১০ঃ৩০মিনিট✰✰

মুনতাহা —এই রায়ার মায়ের বাচ্চা রায়া দ্রুত কর, দেরি হয়ে যাচ্ছে তো।
রায়া —হ্যাঁ হ্যাঁ এইতো হয়ে গেছে, চল চল।
রায়া আর মুনতাহা দুজন রেডি হয়ে ভার্সিটিতে গেল।
মুনতাহা —এই রায়া শোন..
রায়া —কি হইছে?
মুনতাহা —ওইটা তুবা  না?
রায়া —হ্যাঁ কিন্তু ও ওইখানে আবার কি করছে?
মুনতাহা —নিশ্চয়ই ঝগড়া করছে।
☞এই মেয়ে সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না।
তুবা —আপনারা জুনিয়রদেরকে র‍্যাগিং  করেন, তার কোন সমস্যা নেই, কিন্তু এই ব্যাপারে জুনিয়র কেউ কিছু বললেই দোষ তাই না।
☞বাপরে, এই মেয়ের কথার তেজ দেখ। এই বেয়াদব মেয়ে বড়দের সম্মান করবা বুঝলা।
তুবা —আপনারা ছোটদের স্নেহ করবেন তাহলেই সম্মান পাবেন তার আগে না।
এরপর মুন্তাহা আর রায়া তুবার কাছে আসলো।
রায়া —তুই এখানে কি করস বোইন?
তুবা —দেখস না আঙুল চুষতেছি।
মুনতাহা —কথাবার্তা ভালো করে বল তুবা। দুঃখিত আপু ভাইয়ারা, আপনারা কিছু মনে করবেন না ওর ব্যবহারে।
রায়া —তুবা চলতো এখান থেকে।
মুনতাহা —তোর কি সব সময় ঝগড়া করতে হয়।
তুবা —আমি কি ইচ্ছে করে করছি। এখানে আমার কি দোষ। তারা আমার সাথে বাজে ব্যবহার করবে আর আমি মেনে নিব।
রায়া —কিন্তু তাই বলে সব জায়গায় তুই ঝামেলা করবি এটাতো আমাদের নিজস্ব এলাকার নয় যে, কেউকে কিছু বললে কোন সমস্যা হবে না।
তুবা —হইছে দোস্ত আমার ভুল হইছে।
মুনতাহা —আচ্ছা ঠিক আছে এবার ক্লাসে চল দেরি হয়ে গেল।

চলবে........


eID: 5480
প্রকাশিত7 ঘন্টা (92 পয়েন্ট)
বিভাগউপন্যাস

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 4 নবলব্ধ অরুণোদয় (পার্ট০৪)

পর্ব০৪ ক্লাস শেষে সেভেন স্টার গ্রুপের সকলে মাঠে গোল করে বসে আছে। রায়া —কেউ কিছু খাওয়া। এরকম খালি মুখে বসে থাকতে ভালো লাগছে না। পার্বণ —চল আজকে আমি তোদের খাওয়াব। তুবা —কিরে ভাই , আজকে সূর্য কোন দিকে উঠল যে আমাদের…

০ ০ ৩ ১০ মিনিটের পড়া

পর্ব 2 নবলব্ধ অরুণোদয় (পার্ট ০২)

পাট ০২ চৌধুরী পরিবারের সবচেয়ে বয়ঃজ্যোষ্ঠ ব্যক্তি হলেন মাহাতাম চৌধুরী, আর তার স্ত্রী মেহেরুন চৌধুরী। তাদের তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে সিরাজুল চৌধুরী, মেজ ছেলে মাসরুপ চৌধুরী, ছোট ছেলে সাফওয়ান চৌধুরী আর মেয়ে হানিয়া খান।…

০ ০ ৫ ৬ মিনিটের পড়া

পর্ব 1 নবলব্ধ অরুণোদয় (পার্ট ০১)

একদল কিশোর -কিশোরী ভার্সিটির মাঠে বসে আড্ডা দিচ্ছে। মুখে তাদের দুষ্ট মিষ্টি হাসি। পুরো ভার্সিটিতে তারা সেভেন স্টার নামে পরিচিত। এ সাতজন একেক ধরনের।এদের মধ্যে তুবা ,রায়া এবং সায়ের বেশি চঞ্চল প্রকৃতির। আর তুহিন, পার্বণ এ…

০ ০ ৪ ৫ মিনিটের পড়া

পর্ব 110 ১১০

পেশ করছি পরবর্তী পর্ব। কেস ৪: অঘোরী রুদ্রের ছায়া পর্ব ৭৬: ছায়ার আড়ালের ছায়া হেলিকপ্টারের শব্দে পুরো অনাথ আশ্রম কেঁপে উঠছে। রোটরের বাতাসে ভাঙা জানালার কাচ ছিটকে পড়ছে মেঝেতে। মারুফ ও তার দল দ্রুত আশ্রমের চারপাশে…

০ ০ ৫৮ ৩ মিনিটের পড়া

পর্ব 109 ১০৯

পেশ করছি পরবর্তী পর্ব। কেস ৪: অঘোরী রুদ্রের ছায়া পর্ব ৭৫: সাক্ষ্য ঘরের ভেতর এতটাই নীরব যে রুদ্রের কাশির শব্দও স্পষ্ট শোনা যাচ্ছে। মেহেদীর হাতে ছোট্ট রেকর্ডারটি। এটাই হয়তো বিশ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। কিন্তু…

০ ০ ৫৩ ৪ মিনিটের পড়া
...