[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নম্বরের আড়ালে কে?

৭ জন পড়েছেন
২
eID · যাচাই হচ্ছে…

Truecaller নিঃসন্দেহে বেশ কাজের একটি অ্যাপ। বিশেষ করে অপরিচিত নম্বর থেকে ফোন এলে কলদাতার পরিচয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। তবে এই অ্যাপের দেখানো নাম বা পরিচয় সব সময় সঠিক হয় না—বিষয়টি মাথায় রাখা জরুরি।


এমনিতে আমি অপরিচিত নম্বর থেকে আসা ফোন খুব একটা রিসিভ করি না। রিং হওয়ার সময় স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি, কিন্তু ফোন ধরি না। পরে অবশ্য মনে প্রশ্ন জাগে—কে ফোন দিয়েছিল, কেন দিয়েছিল, কোনো জরুরি প্রয়োজন ছিল কি না!


Truecaller ব্যবহারের পর থেকে অন্তত সেই কৌতূহল কিছুটা কমেছে। কারও নম্বরের পাশে অদ্ভুত সব নাম দেখে কখনো হাসি পায়, কখনো অবাক হতে হয়। কে মুরগি চোর, কে গরু চোর, কে টাকা চোর, এমনকি কে সরাসরি মানুষ চোর—সব ধরনের পরিচয়ই যেন সেখানে পাওয়া যায়!


গতকাল অপরিচিত একজনের ফোন এলো। Truecaller-এ নাম দেখলাম ‘বিকাশ প্রতারক ’! কেনো ফোন দিয়েছিল, তা আর জানা হয়নি। নাম দেখে ফোন ধরার সাহসও করিনি। আরেক দিন দেখলাম, ‘সন্ত্রাসী’ নামে একজন ফোন দিয়েছেন!


তবে মজার এসব অভিজ্ঞতার পাশাপাশি একটা বিষয় মনে রাখা প্রয়োজন—Truecaller-এর তথ্য ব্যবহার করে কাউকে অপরাধী, প্রতারক কিংবা খারাপ মানুষ হিসেবে নিশ্চিতভাবে চিহ্নিত করা যায় না। অনেক সময় অন্য ব্যবহারকারীদের দেওয়া নাম ভুল, অসম্পূর্ণ কিংবা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।


তাই অপরিচিত নম্বর থেকে ফোন এলে সতর্ক থাকুন, ব্যক্তিগত তথ্য, OTP, ব্যাংক বা আর্থিক লেনদেনের তথ্য কাউকে দেবেন না। সন্দেহজনক কল এড়িয়ে চলুন এবং প্রয়োজনে নম্বরটি যাচাই করুন।


ছবি - সংগৃহীত 

1000094229

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5463
প্রকাশিত4 দিন (297 পয়েন্ট)

1 প্রতিক্রিয়া

২
Truecaller পরিচয় জানার একটা প্রাথমিক ধারণা দিতে পারে, কিন্তু সেই পরিচয় যে সত্য, তার নিশ্চয়তা নেই। প্রযুক্তির সুবিধা নেওয়ার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই করার সচেতনতাটাও জরুরি। সুন্দর ও সময়োপযোগী লেখা!
4 দিন পূর্বে প্রতিক্রিয়া প্রদান করেছেন (142 পয়েন্ট)  
২
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 349 ইতিহাসের আড়ালে নারী কণ্ঠ

ইতিহাসের আড়ালে নারী কণ্ঠ মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী। মার্চ ৩১, ২০২৬ গত বছর বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে একটা বিষয় আমার চোখে বারবার ধরা পড়েছিল—নারী লেখকদের উপস্থিতি থাকলেও তাদের আলোচনা প্রায় অনুপস্থিত। বিশেষ…

০ ০ ৫৩২ ৪ মিনিটের পড়া

বেঁচে থাকার বিলাসিতা

নিয়তির কী অদ্ভুত অসম বণ্টন, তাই না? কেউ বিষণ্ণ হয়, কারণ তার ভীষণ পছন্দের জামাটা নষ্ট হয়ে গেছে। কারও মন খারাপ, নতুন লাগানো গাছটায় এখনো কলি আসেনি বলে। কেউ দুশ্চিন্তায় দিন কাটায়, কারণ দেড়শো টাকা দিয়ে কিনে আনা ছোট্ট পাখিটা…

০ ০ ২ ২ মিনিটের পড়া

আমার সত্তার ইশতেহার

ভবিষ্যৎ জীবনসঙ্গীর প্রতি কিছু কথা। নসিবে কে আছেন, জানি না। তাই ভবিষ্যৎ জীবনসঙ্গীকে উদ্দেশ্য করেই এই লেখা। আমি একজন পড়ুয়া ও কর্মঠ মেয়ে। ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করতে শিখেছি। আদরের দুলালি হয়ে বড় হইনি; বরং মধ্যবিত্ত…

০ ০ ৬ ২ মিনিটের পড়া

পর্ব 586 সন্তানের শত্রু কে?

সন্তানের শত্রু কে? মোহাম্মদ জাহিদ হোসেন প্রবন্ধ | ৩১ অক্টোবর ২০২৬ আট বছরের ছেলেটি বাবার ফোনের দিকে তাকিয়ে আছে। পর্দায় বাবার নাম ভেসে উঠেছে। ফোনটা ধরার জন্য হাত এগিয়েও থেমে যায়। পাশে বসে থাকা মা কিছুক্ষণ আগে বলেছিলেন…

০ ০ ২৭ ৪ মিনিটের পড়া

পর্ব 519 গরিব কে?

গরিব কে? মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ৪ অক্টোবর ২০২৬ রিকশাওয়ালাকে দেখলেই আমরা অনেক সময় ধরে নিই, মানুষটা গরিব। কেন? তার পেশা রিকশা চালানো। গায়ে হয়তো পুরোনো একটা শার্ট, পরনে লুঙ্গি। রোদে পুড়ে গায়ের রং কালো হয়ে…

০ ০ ৪৫ ৫ মিনিটের পড়া
...