[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

আমার সত্তার ইশতেহার

২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

ভবিষ্যৎ জীবনসঙ্গীর প্রতি কিছু কথা।


নসিবে কে আছেন, জানি না। তাই ভবিষ্যৎ জীবনসঙ্গীকে উদ্দেশ্য করেই এই লেখা।


আমি একজন পড়ুয়া ও কর্মঠ মেয়ে। ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করতে শিখেছি। আদরের দুলালি হয়ে বড় হইনি; বরং মধ্যবিত্ত পরিবারের একজন পরিশ্রমী মেয়ে হিসেবে জীবনের নানা বাস্তবতা ও প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছি। শিক্ষকতা থেকে শুরু করে বিভিন্ন পার্টটাইম কাজ করেছি। কাজের প্রতি আমার ভালোবাসা ও নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা বরাবরই প্রবল।


ভবিষ্যতেও চাকরি করতে চাই, পাশাপাশি সুযোগ পেলে বিভিন্ন ধরনের কাজও করতে চাই। শুধু নিজের স্বাবলম্বী হওয়ার জন্য নয়, আমার পরিবারের প্রতিও আমার কিছু দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। পরিবারের বড় সন্তান হিসেবে সেই দায়িত্ববোধ আমি এড়িয়ে যেতে পারি না।


তাই ভবিষ্যতে কেউ যদি আমাকে বিয়ে করার কথা ভাবেন, তাঁর কাছে আমার একটাই প্রত্যাশা—আমার কাজ, পড়াশোনা ও ক্যারিয়ারকে সম্মান করতে হবে। শুধু এই যুক্তিতে যে, ‘1000088493 আমি তোমাকে খাওয়াতে-পরাতে পারব, তাই তোমার চাকরি করার প্রয়োজন নেই’—এমন মানসিকতা নিয়ে দয়া করে আমার জীবনে আসবেন না।


একজন স্বামী আর্থিক দায়িত্ব নিতে সক্ষম হলেই স্ত্রীর স্বপ্ন, পরিশ্রম কিংবা পরিবারের প্রতি দায়িত্ববোধ অপ্রয়োজনীয় হয়ে যায় না। আজ যিনি আমার চাকরি করতে না চাওয়ার পক্ষে যুক্তি দেখাবেন, কাল তাঁর পরিবার কিংবা পরিস্থিতির কারণে আমাকে সেই সিদ্ধান্তের জন্য কোনোভাবে দায়ী করা হবে না—তার নিশ্চয়তা কোথায়?


আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি আমাকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতা করবেন; আমার স্বপ্ন থামিয়ে না দিয়ে এগিয়ে যেতে উৎসাহ দেবেন এবং আমার পরিচয় ও আত্মনির্ভরশীলতাকে সম্মান করবেন।


আপনার পছন্দ যদি হয় এমন একজন জীবনসঙ্গী, যিনি মূলত ঘর-সংসার সামলাতেই স্বাচ্ছন্দ্যবোধ করবেন, তাতেও কোনো সমস্যা নেই। সেটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ। তবে আমার মতো কর্মজীবী ও পরিবারকেন্দ্রিক মানসিকতার একজন মেয়ের সঙ্গে আপনার প্রত্যাশা না মিললে শুরুতেই সরে আসাই ভালো।


আমি সংসার করতে চাই, কিন্তু নিজের স্বপ্ন, পরিচয় ও পরিবারের প্রতি দায়িত্ব বিসর্জন দিয়ে নয়।1000090795


ছবি - সংগৃহীত 

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5446
প্রকাশিত1 দিন (200 পয়েন্ট)

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 620 যে সময়টুকু আমার মনে নেই

যে সময়টুকু আমার মনে নেই মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক ব্যক্তিগত প্রবন্ধ ১০ নভেম্বর ২০২৬ অপারেশন থিয়েটারে যাওয়ার আগের সময়টুকু আমার মনে আছে। কিন্তু অস্ত্রোপচার শুরু হওয়ার পর থেকে কয়েক ঘণ্টা আমার জীবনের এমন এক…

০ ০ ২০ ৪ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া আমার মৃত্যুর খবর

আমার মৃত্যুর খবর হয়তো একদিন সবাই পাবে, তবে একই দিনে নয়। কেউ শুনবে সঙ্গে সঙ্গে, কেউ জানবে বহুদিন পর, আর কেউ হয়তো কোনো এক বিষণ্ন বিকেলে হঠাৎ জানতে পেরে স্তব্ধ হয়ে যাবে। অথচ ততদিনে আমি থাকব না—থাকবে শুধু কিছু স্মৃতি…

১ ০ ২৪ ১ মিনিটের পড়া

পর্ব 479 আমার কে আছে?

আমার কে আছে? মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প | ১ সেপ্টেম্বর ২০২৬ অবসর নেওয়ার পর প্রথম কয়েকদিন করিম সাহেবের বেশ ভালোই লেগেছিল। সকালে ঘুম থেকে ওঠার তাড়া নেই। অফিসে দেরি হবে না। ইস্ত্রি করা শার্ট খুঁজতে হবে না। নাশতা শেষ করে…

০ ০ ৫৬ ৬ মিনিটের পড়া

তিনি বন্ধু আমার

তিনি বন্ধু আমার তিনি বন্ধু আমার। খুব সাধারণ একজন মানুষ, তবু তার সঙ্গে কথা বললে কেন যেন সময়টা একটু অন্যরকম হয়ে যায়। আমাদের বন্ধুত্বে বড় কোনো প্রতিশ্রুতি নেই, নেই প্রতিদিন কথা বলার নিয়মও। কখনো অনেক কথা হয়, আবার কখনো…

০ ০ ৫৬ ২ মিনিটের পড়া

আমার আয়োজন

তুমি কি আমার আয়োজন? নাকি হঠাৎ আসা কোনো অতিথি, যে চলে গেলে ঘরটা থাকে, শুধু থাকে না আগের মতো আমি? তুমি কি আমার আয়োজন— নাকি অগোছালো জীবনের সাজ? যেখানে কিছুই ঠিকঠাক নয়, তবু তোমায় ঘিরেই সবকিছু আজ। তুমি এলে মনটা হাসে…

০ ০ ৪১ ১ মিনিটের পড়া
...