[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

যে গল্পের শেষটা সুন্দর

২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

০২ মে, ২০২৩।


সেদিন সে বলেছিল, আমার মতো হাজারটা মেয়ে তার ব্লকলিস্টে থাকে। আমার সঙ্গে কথা বলাটাই নাকি তার জীবনের একটা ভুল ছিল!


ইনবক্সের ওপাশে সে থাকলেও, এপাশে যে একজন মানুষ ছিল, যারও অনুভূতি আছে, আত্মসম্মান আছে—সেটা হয়তো তার ভাবনায়ও আসেনি। হাসতে হাসতে সেদিন যে ভয়ংকর আঘাতটা সে দিয়ে গিয়েছিল, তা আমার কল্পনারও বাইরে ছিল। ২০২৩ সালের প্রথম বড়সড় বাঁশটা সেদিনই খেয়েছিলাম!


সেদিনও নিজেকে এক্সপ্লেইন করার প্রয়োজন মনে করিনি, আজও করি না। কারণ, যে মানুষটা বুঝতে চায় না, তার কাছে নিজেকে প্রমাণ করার কোনো দায় আমার নেই।


তবে সেই একটা ঘটনার মানসিক ধাক্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে আমার পুরো তিনটা বছর সময় লেগেছে। তিনটা বছর—নিজেকে সামলাতে, নিজের ভেতরের ভাঙাচোরা অংশগুলো জোড়া লাগাতে এবং আবারও জীবনকে ভালোবাসতে শিখতে।


আজ পেছনে ফিরে তাকালে আর কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপও নেই। বরং সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া, এত কিছুর পরও জীবনটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য।


আলহামদুলিল্লাহ, একটা সময়ের কষ্ট পেরিয়ে আজকের সুন্দর জীবনটুকুই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।1000094095

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5455
প্রকাশিত3 ঘন্টা (200 পয়েন্ট)

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 640 যে পুরুষকে হারালে বুঝবে

যে পুরুষকে হারালে বুঝবে মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ১৬ নভেম্বর ২০২৬ একটা মানুষ তোমার জীবনে প্রতিদিন থেকেও অদৃশ্য হয়ে যেতে পারে। তুমি তার উপস্থিতিকে স্বাভাবিক ধরে নেবে, তার নীরবতাকে দুর্বলতা ভাববে, তার সহ্য…

০ ০ ১৫ ৬ মিনিটের পড়া

পর্ব 645 কর্মের প্রতিধ্বনি

কর্মের প্রতিধ্বনি মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ১৬ নভেম্বর ২০২৬ একটা কথা আমি অনেকদিন ধরে ভাবি জানো? একদিন একজন মানুষ আরেকজনকে এমন কিছু কথা বলল, যেটা শুনে লোকটার চোখে পানি চলে আসলো। আর যে বলল, সে হেসে চলে গেল।…

০ ০ ১২ ৫ মিনিটের পড়া

পর্ব 644 নীরব পুরুষের কান্না

নীরব পুরুষের কান্না মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ১৬ নভেম্বর ২০২৬ একজন পুরুষ যখন বলে, ‘আমি ঠিক আছি’, তখন কথাটার আড়ালে কতটা ক্লান্তি লুকিয়ে আছে, সেটা সব সময় বোঝা যায় না। তার মুখে হাসি থাকে, কথাবার্তায়…

০ ০ ১০ ৫ মিনিটের পড়া

পর্ব 642 ভালো মানুষের শেষ রাগ

ভালো মানুষের শেষ রাগ মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ১৬ নভেম্বর ২০২৬ যে মানুষটা প্রতিবার ঝগড়ার পর নিজেই কথা বলতে আসে, যে অপমানের জবাবে চুপ থাকে, যে বারবার ক্ষমা করে সম্পর্কটা বাঁচিয়ে রাখে, তাকে একসময় খুব সহজেই…

০ ০ ৮ ৫ মিনিটের পড়া

পর্ব 641 যারা নীরবে পাশে থাকে

যারা নীরবে পাশে থাকে মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ১৬ নভেম্বর ২০২৬ একটা মেসেজ আসে, কোনো দরকার নেই, কোনো অনুরোধ নেই, কোনো স্বার্থ নেই। শুধু লেখা, ‘কী খবর? অনেক দিন কথা হয় না।’ তুমি হয়তো ব্যস্ততার অজুহাতে উত্তর…

০ ০ ৮ ৫ মিনিটের পড়া
...