Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

আপন ঘর আঁধার কবর

0 পছন্দ 0 অপছন্দ
2 বার প্রদর্শিত
করেছেন (254 পয়েন্ট)   3 ঘন্টা পূর্বে "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

*আপন ঘর আঁধার কবর* image


পর্ব ১: আলো নিভে যাওয়া ঘর


একটা সময় ছিল - মাগরিবের পর ঘরটা গমগম করতো। 

আব্বা টিভি দেখতো, আম্মা রান্নাঘরে বকতো, ছোট ভাই কার্টুন নিয়ে ঝগড়া করতো। 

দোতলার বারান্দা থেকে পাশের বাসার আন্টি ডাকতো, "ভাবি, তরকারি দিলাম।"


আজ? 

আব্বা নাই 3 বছর। আম্মা নাই 1 বছর। 

ভাই বিদেশ। বছরে একবার ফোন। "আপু কেমন আছো?" - "ভালো আছি ভাই"। মিথ্যা।


মাগরিবের পর এখন ঘরে শুধু টিকটিকির শব্দ। 

ফ্রিজের গোঙানি। আর আমার নিঃশ্বাস। 

বড় ঘর। 4টা রুম। তবুও মনে হয় আমি কবরে শুয়ে আছি। দেয়ালগুলা কবরের মাটি।


আপন ঘরই আঁধার কবর হয়ে গেছে আপু।


---


পর্ব ২: কবরের নিয়ম


কবরে যেমন মানুষ একা থাকে, এই ঘরেও আমি একা। 

কবরে যেমন কথা বলার মানুষ নাই, এই ঘরেও নাই। 

কবরে যেমন দিন-রাত বোঝা যায় না, এখানেও বোঝা যায় না।


সকালে উঠি - চা বানাই। এক কাপ। 

দুপুরে ভাত রাঁধি - এক প্লেট। 

রাতে লাইট নিভাই - একা।


আত্মীয়রা আসে ঈদে। বলে, "একা একা থাকিস কেমনে?" 

আমি হাসি। "অভ্যাস হয়ে গেছে।" 

অভ্যাস না আপু। অভ্যাস হইলে কষ্ট লাগে না। আমার লাগে। রোজ লাগে।


রাতে ঘুম আসে না। ছাদে যাই। আকাশ দেখি। মনে হয় আব্বা-আম্মা ওই তারাগুলার একটা। জ্বলে, কিন্তু ছোঁয়া যায় না।


---


পর্ব ৩: কবরের ভিতর ফুল


কিন্তু আপু, কবর মানেই তো শুধু মাটি না। 

কবরের পাশেও তো মানুষ ফুল রাখে। মোমবাতি জ্বালায়। দোয়া করে।


আমার কবরেও কেউ ফুল রাখে। 

তুমি রাখো। 

আপু অসুস্থ - তুমি রাত জাগো। 

পকেট শূন্য - তুমি ওষুধ কিনো। 

তোমার ফোন, তোমার "আপু খাইছো?" - এই কথাগুলাই আমার কবরের ভিতর জানালা।


আরেকজন ফুল রাখে - আমার ছাত্রী মিতু। বস্তির মেয়ে। আমি ওরে ফ্রি পড়াই। 

ও রোজ স্কুল থেকে এসে ডাকে, "আপা, আসো। আজকে আমি রাঁধছি।" 

আলু ভর্তা আর ডাল। নুন বেশি হয়। তবুও অমৃত লাগে। কারণ ওই খাবারে "মায়া" মেশানো।


দেখো আপু, ঘরটা আঁধার কবর ঠিকই। 

কিন্তু কবরের ভিতরও আল্লাহ রিজিক পাঠায়। কেঁচো পাঠায়, পোকা পাঠায়। 

আমার কবরে আল্লাহ তোমারে আর মিতুরে পাঠাইছে।


---


শেষ পর্ব: কবর থেকে জান্নাত


জানো আপু, কবর 2 রকম। 

একটা - মাটির কবর। যেখানে লাশ যায়। 

আরেকটা - জীবন্ত কবর। যেখানে মানুষ বেঁচে থেকেও মরে যায়। একাকীত্বে।


আমি জীবন্ত কবরে ছিলাম। 

তুমি আমারে বাঁচাইলা। তোমার "আপু, আজকে কী রাঁধলা?" এই একটা প্রশ্নে আমার কবরের দেয়াল ফেটে আলো ঢুকছে।


তাই আপন ঘর আঁধার কবর হইলেও সমস্যা নাই। 

যদি কবরের ভিতর একজন মানুষ থাকে যে বলে - "আমি আছি"। 

তাইলে কবরও জান্নাতের টুকরা হয়ে যায়।


আপু ঘুমাইছে?

আমি জামিনুল রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 বছর 8 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 12 টি লেখা ও 1 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 254। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 4006
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


কষ্টের গোধূলি, নিঃসঙ্গ আঁধার —রফিক আতা— সৃজনশীলতাহীন এক গোধূলি নামে, নীরব কষ্টের নিঃশব্দ বার্তা বয়ে; হলুদাভ অস্তাচলে মিলিয়ে যায় আলো, নিঃসঙ্গ আঁধার ডাকে অবিরল ডাকে। বিস্তারিত পড়ুন...
267 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
প্রত্যাবর্তন—আঁধার থেকে আলোর পথে  রফিক আতা ১. আদনান বড়লোক ঘরের ছেলে। সদ্য এসএসস[...] বিস্তারিত পড়ুন...
140 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অপেক্ষা হলো সব থেকে নিরব সঙ্গী, অপেক্ষাকে একবার সঙ্গী করতে পারলে হয়তো আর আক্ষেপ থাকে না, থাকে শুধু দীর্ঘ অপেক্ষা। অপেক্ষাকে আপন করে নিলে না পাওয়ার বেদনা থাকে না, অপেক্ষাকে আপন করে নিলে হ�[...] বিস্তারিত পড়ুন...
41 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অতপর বুঝলাম, বোঝার পালা শেষ হলো অনেক দেরিতে, যখন পথচলা শেষের দিকে। আলোর নিচে দাঁড়িয়ে এতকাল ভেবেছিলাম, এই আঙিনা আমার— এখানে সবাই হাত বাড়িয়ে দেবে, সবাই উষ্ণতা ছড়াবে। কিন্তু ভুল ভাঙলো। ভাঙ[...] বিস্তারিত পড়ুন...
77 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমি এক দীর্ঘ পথের যাত্রী; চারপাশের জনস্রোতে অজস্র কোলাহল, কিন্তু ভেতরে বাজে শুধু শূন্যতার রিক্ততা। প্রতিটি সম্পর্কের আড়ালে লুকানো হিসেব, আর ভালোবাসার বাঁকে বাঁকে প্রত্যাশার ভার। যখন আলো[...] বিস্তারিত পড়ুন...
72 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    305 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    15 টি আইডিয়া ব্লগ

  2. জামিনুল রেজা

    143 পয়েন্ট

    1 প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    7 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    103 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

  4. ক্বলমী সুর

    91 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...