Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

সোশ্যাল মিডিয়ায়র শোক

0 পছন্দ 0 অপছন্দ
54 বার প্রদর্শিত
করেছেন ♛ (622 পয়েন্ট)   05 জুন "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!
*সোশ্যাল মিডিয়ার শোক* 

পর্ব ১: পোস্ট আর শোক

রাত 2টা 17। নোটিফিকেশন - "Rafi is no more"। 

কমেন্ট বক্স ভরে গেছে 3 মিনিটে। 

"ভাই, বিশ্বাস করতে পারতেছি না"  

"Rip Legend "  

"ইন্না লিল্লাহি..."  

"ভাই, আপনার সাথে শেষবার চা খাইছিলাম মনে আছে?"  

"আমার জানটা নিয়া গেলেন ভাই"

প্রোফাইল পিকচার কালো। কভারে "We miss you brother"। 

স্টোরিতে সাদা ফুল, মোমবাতি। 

সবাই শোকাহত। সবাই কাঁদতেছে। কিবোর্ড দিয়ে।

কিন্তু রাফি মরে নাই।

রাফি বেঁচে আছে। গ্রামের বাড়িতে। কারেন্ট নাই। নেটও নাই। ওর আইডি হ্যাক হইছে। কেউ মজা করে "মরে গেছে" পোস্ট দিছে।

সকালে রাফি যখন নেট পাইলো, দেখলো ও নিজের জানাজায় 2 হাজার কমেন্ট।

---

পর্ব ২: ডিজিটাল কান্না

লিমা আপুর আব্বা মারা গেছে। লিমা আপু ফেসবুকে পোস্ট দিলো - "আব্বা, তুমি ছাড়া আমি অসহায়"। 

1 হাজার রিয়াক্ট। 400 কমেন্ট। "আল্লাহ আপনাকে ধৈর্য দিক আপু"। 

"আমি আছি আপু, টেনশন কইরেন না"।

লিমা আপু কমেন্ট পড়ে কাঁদে। আর ভাবে - "ইশ, যদি 1 জনও বাসায় আসতো। যদি 1 জনও বলতো - আপু, বাজার করে দেই?"

কেউ আসে না। সবাই "আমি আছি" লিখে চলে যায়। 

আসল শোকে মানুষ একা। ভার্চুয়াল শোকে মানুষ হিরো।

---

পর্ব ৩: শোকের এলগরিদম

সোশ্যাল মিডিয়া শোক বোঝে না। শোক বোঝে এনগেজমেন্ট।

কারো বাবা মরলে রিচ বাড়ে। 

কারো এক্সিডেন্টের ছবি দিলে শেয়ার বাড়ে। 

"Rip" লিখলে এলগরিদম খুশি হয়।

আমরা শোক পালন করি না। শোক "কনটেন্ট" বানাই। 

কালো DP দেই। 7 দিন পর আবার রঙিন। 

যেন শোকেরও এক্সপায়ারি ডেট আছে।

একটা ছেলে সুইসাইড করলো। স্ট্যাটাস দিয়ে গেলো - "কেউ বোঝে না আমারে"। 

মরার পর 10 হাজার মানুষ কমেন্ট করলো - "ভাই, আমি বুঝি"। 

বেঁচে থাকতে 1 জনও বোঝে নাই।

---

শেষ কথা :

সোশ্যাল মিডিয়ার শোক সস্তা। কারণ এখানে কাঁদতে চোখের পানি লাগে না, এমবি লাগে।
আমি জামিনুল রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 বছর 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 30 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 622। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 4005
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
অসমাপ্ত শোক মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প । ০৪ আগষ্ট, ২০২৬ রফিকুলের সকালে একটা ছোট[...] বিস্তারিত পড়ুন...
43 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

জাতীয় বিশেষজ্ঞ উৎপাদন কেন্দ্র -  আমাদের দেশে একটি অদ্ভুত কারখানা আছে। এর কোনো ঠিকানা নেই, কোনো সাইনবোর্ড নেই। তবুও এটি প্রতিদিন হাজার হাজার বিশেষজ্ঞ তৈরি করে। কারখানাটির নাম, "সোশ্যাল মিড�[...] বিস্তারিত পড়ুন...
40 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
রাতের পর মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প | ৪ অক্টোবর ২০২৬ রাত প্রায় দুটো। ঘরের সবাই ঘ[...] বিস্তারিত পড়ুন...
24 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অনুগল্প – ১০ দুই বন্ধুর গোপন পরীক্ষা এক গ্রামে দুই বন্ধু থাকত। একজন ছিল ধনী, আরেকজন ছিল গরিব। ধনী বন্ধু প্রায়ই নিজের সম্পদ নিয়ে গর্ব করত। একদিন তারা জঙ্গলের পথে যাচ্ছিল। হঠাৎ তারা একটি আহত �[...] বিস্তারিত পড়ুন...
40 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অনুগল্প – ৯ বৃদ্ধ হাতির শেষ শিক্ষা এক বিশাল জঙ্গলে একটি বৃদ্ধ হাতি বাস করত। একসময় সে ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণী। ছোট প্রাণীরা তাকে দেখে ভয় পেত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শক্তি কমে গ�[...] বিস্তারিত পড়ুন...
50 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    673 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    6 মন্তব্য

    33 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    125 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. জামিনুল রেজা

    83 পয়েন্ট

    1 প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...