[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

তুমি ভালো থেকো মা

১৪৩ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
প্রিয় মা,

তোমাকে অনেক কথাই বলা হয়নি। প্রতিদিন ভাবি বলবো, কিন্তু তোমার মুখটা দেখলেই সব কথাগুলো কোথায় যেন হারিয়ে যায়। তুমি হয়তো ভাবো, আমি বদলে গেছি! আগের মতো গল্প করি না, কাছে বসি না, ছোট ছোট অভিমানগুলোও আর বলি না। অথচ সত্যিটা হলো, আমি এখনো তোমার সেই ছোট সন্তানটাই আছি, শুধু বয়সের সঙ্গে সঙ্গে না বলা কথার সংখ্যাটা বেড়ে গেছে।

মা, তুমি কি জানো? অনেক রাত আমি চুপচাপ জেগে থাকি। পৃথিবীর এত মানুষের ভিড়েও কখনো কখনো নিজেকে খুব একা লাগে। তখন তোমার সেই পুরোনো ডাকটা খুব মনে পড়ে, খেয়েছিস?

এই ছোট প্রশ্নটার ভেতরেই যেন পুরো পৃথিবীর শান্তি লুকিয়ে থাকে। তোমাকে কখনো বলা হয়নি, তোমার ক্লান্ত মুখটা দেখলে আমার খুব কষ্ট হয়। নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে তুমি আমাদের জন্য যে জীবনটা কাটিয়ে দিচ্ছো, তার ঋণ কোনোদিন শোধ হবে না। আমরা বড় হয়ে যাই ঠিকই, কিন্তু মায়ের ত্যাগের সামনে সব বড় হওয়াই খুব ছোট হয়ে যায়।

মা, যদি কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকি, ক্ষমা করে দিও। অনেক সময় নিজের অস্থিরতা তোমার উপরেই ঝরে পড়ে। অথচ তুমি ছাড়া আমার সবচেয়ে নিরাপদ জায়গা আর কেউ না।

ইতি,

তুমি ভালো থেকো মা।

পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ আজও মা।
আমি মাহাতাব হোসেন অপল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 6 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 17 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 385। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
eID: 3859
প্রকাশিত10 মে (385 পয়েন্ট)
বিভাগসাধারণ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 1 চিঠি দিও ডিসেম্বর

প্রিয় প্রেয়সী, ডিসেম্বরে এসে দাঁড়ালে মনে হয়—আরও একটি বছর নিঃশব্দে বিদায় নিচ্ছে। সুখের হাসি, দুঃখের দীর্ঘশ্বাস, না-বলা কথার ভার—সব মিলিয়ে স্মৃতির খাতায় জমা হলো আরও কিছু পাতা। কত কিছু হারালাম, কত কিছু পেলাম—তার হিসাব আজ…

০ ০ ১৬২ ১ মিনিটের পড়া

পর্ব 27 ভালো থেকো বাবা

ভালো থেকো বাবা লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ ছোটগল্প তারিখঃ ০৭ অক্টোবর ২০২৫ আমার বাবা বিদেশে ছিলেন টানা বারো বছর। দুই-তিন বছর পরপর দেশে ফিরতেন। তখনই বাবাকে “বাবা” বলে ডাকার সুযোগ পেতাম। বাবা বাড়ি এলেই মনে হতো, যেন…

০ ০ ৭২৯ ৪ মিনিটের পড়া

পর্ব 37 তুমি তোমার মতোই থেকো

তুমি তোমার মতোই থেকো আল-মামুন রেজা কটু কথার বিষের মাঝেও হৃদয়টাকে বাঁচিয়ে রেখো পাহাড় প্রমাণ দুঃখ ভুলে হাসি মুখে বাঁচতে শেখো। মন্দ কথা বলুক যে যা কান দিও না তাতে আর নতুন ভোরের স্বপ্ন নিয়ে তুমি তোমার মতোই থেকো।

০ ০ ২৪৪ ১ মিনিটের পড়া

তুমি ভালো আছ?

তুমি ভালো আছ? মোহাম্মদ জাহিদ হোসেন ছোটগল্প | ১২-১১-২০২৬ জিলাপির ঠোঙ্গায় কারো না-পাঠানো চিঠি পেলে তুমি কী করতে? আমি গতকাল ঠিক এটাই পেয়েছি। একটা চিঠি, যেটা কাউকে দেওয়ার আগেই ঠোঙ্গা হয়ে গেছে। অভিকের ফোনটা বিছানার পাশে পড়ে…

ছেড়ে যাওয়া মানুষ গুলোর জন্য পথ চেয়ে থেকো না

জীবন মানেই অনুভূতির ছোঁয়া, কখনও অনুভুতি গুলো হয় আনন্দের কখনও হয় ভীষণ কষ্টের। মানুষ মূলত জীবনে আসে কিছু সময়ের জন্য, সময় ফুরিয়ে গেলে মানুষের ফুরিয়ে যায় জীবনে কখনো কেউ সারা জীবন ধরে থাকে না সেটা, মা, বাবা, ভাই বোন, কিংবা…

০ ০ ৫৯ ২ মিনিটের পড়া
...